গজা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গজা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ জুলাই, ২০১২

স্মার্টনেস

সালটা ২০১২। 
পচাদার ছেলে গজাও পচাদার মতনই ডেঞ্জারাস হয়েছে।
ওদের স্কুল থেকে পচাদাকে ডাকিয়েছিল। ফেরত এসে পচাদা গল্প করছে, "বুঝলি, ঘটনাটা হেবভি হয়েছে রে!"
গজা ওদের ক্লাসের মিসকে বলেছে, "মিস, আমাকে তোমার কেমন লাগে?"
মিস, "সো সুইট! মিষ্টি ছেলে!" এই বলে গাল টিপে দিলো।
গজা, "তাহলে মিস, আমি বাবা-মাকে তোমার বাড়িতে যেতে বলি?"
মিস, একটু অবাক হয়ে, "কেনো?"
গজা, "কেনো আবার! ওরা তোমার বাড়িতে গিয়ে আমাদের কথাটা এগিয়ে নিয়ে যেতে পারবে।"
মিস, এবার রেগে গিয়ে, "কি উল্টোপাল্টা কথা বলছো?"
গজা, এবার আগের বাক্যটাকে শেষ করলো, "... টিউশন পড়ানোর জন্য!" :P

বুধবার, ২৭ জুন, ২০১২

ইউপিএ-র পুরো নাম

গজাদের স্কুলের সোশ্যাল স্টাডিস টিচার গজাকে জিজ্ঞেস করলেন, "বলো তো গজা, ইউপিএ-র পুরো নাম কি?"
গজাও খুব স্মার্টলি বললো, "আণ্ডার প্রেসার এলায়েন্স, স্যার।"

সোমবার, ২৫ জুন, ২০১২

লোডশেডিং

আমাদের পচাদার ছেলে গজা দি গ্রেট একদিন স্কুলের হোমওয়ার্ক করে নিয়ে যায় নি। ব্যস, আর যায় কোথায়! ক্লাস টিচার ওকে পাকড়াও করলেন।
টিচার, "হোমওয়ার্ক করোনি কেন?"
গজা, "স্যার, লোডশেডিং ছিলো।"
টিচার, "তা মোমবাতি জ্বালিয়ে নিতে।"
গজা, "স্যার, দেশলাই ছিলো না।"
টিচার, "দেশলাই ছিলো না কেন?"
গজা, "ঠাকুরঘরে রাখা ছিলো স্যার।"
টিচার, "আচ্ছা, ঠাকুরঘর থেকে নিলে না কেনো?"
গজা, "স্নান করিনি, ঠাকুরঘরে ঢুকবো কি করে?"
টিচার, "ওফ! তা স্নান করতে কে বারণ করেছিলো?"
গজা, "জল ছিলো না স্যার।"
টিচার, "জল কেন ছিলো না?"
গজা, "পাম্পের মোটর চলছিলো না স্যার।"
টিচার, এবারে ধৈর্য্যের  শেষ  সীমায় পৌঁছে গিয়ে, দাঁত  কিড়মিড়  করে বললেন, "আরে উল্লুক, মোটরটা কেন  চলছিলো না?"
গজা, "স্যার, আপনাকে তো প্রথমেই বললাম যে লোডশেডিং ছিলো!"

শনিবার, ১৬ জুন, ২০১২

জন্মদিনের উপহার


জন্মদিনে পচাদার ছেলে গজাকে একটা হুইশল উপহার দিয়েছিলাম।
কিছুদিন পরে গজা আমাকে ফোনে অনেক ধন্যবাদ জানাতে লাগল। 
আমি বললাম, "এত উচ্ছ্বাসের কী আছে রে?"
গজার চটজলদি জবাব, "জানো না কাকু, যখন এটা দিনের বেলা বাজাই, তখন মা আমাকে রোজ ১০ টাকা দেয় তাড়াতাড়ি থামাবার জন্য। আর যখন রাতের বেলা বাবা অফিস থেকে ফেরে, ফিরেই আমাকে ১০ টাকা দেয় না বাজানোর জন্য।"
পুরো বাপ কা ব্যাটা হয়েছে!

শুক্রবার, ১৫ জুন, ২০১২

থ্রি ইডিয়টসের শিক্ষা

আপনারা জানেন যে থ্রি ইডিয়টস ছায়াছবিটা খুবই হিট হয়েছিলো।
shovon
তা গজাদের স্কুলের ক্লাসটিচার ম্যাডাম ছাত্রছাত্রীদের সাথে থ্রি ইডিয়টস নিয়ে কথা বলছিলেন। সবশেষে তিনি জিজ্ঞেস করলেন, "তোমরা যারা থ্রি ইডিয়টস দেখেছো, তারা বলতো যে ঐ সিনেমাটা থেকে তোমরা কি শিখলে।"
3 idiots
গজার বন্ধু পাপ্পু সবার প্রথমে দাঁড়িয়ে বললো, "মিস, এটা থেকে বোঝা গেলো যে ইঞ্জিনিয়ারিং পড়েও মেডিক্যাল কলেজের মেয়েকে পটানো যায়।"
মিস, অবাক হয়ে এবং রাগতভাবে, "শাট আপ পাপ্পু! ক্লাস থেকে বেরিয়ে যাও!"
french kiss
এবার বাবলু বললো, "মিস আমি বলবো?"
মিস, "ভেরি গুড বাবলু, বলো।"
বাবলু, "মিস, ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দিন আণ্ডারওয়ার না পরলে খুবই বিপদ।"
মিস, আবারো রেগে গিয়ে, "চুপ! বেরোও ক্লাস থেকে।"
miss
এবার প্রিয়াংকা বললো, "মিস, আমি বলি?"
মিস, "প্রিয়াংকা, তুমি তো ভালো ছাত্রী। তুমিই বলো।"
প্রিয়াংকা, "শুধু ডাক্তাররাই নয়, ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররাও বাচ্চার ডেলিভারি করতে পারে।'
মিস, রাগের চোটে মোটামুটি চুল ছিঁড়তে বাকি রেখে, "প্রিয়াংকা, তুমিও বেরোও!"
lesson
এবার আমাদের গজা, "মিস, এরা কিছুই জানে না। আমি বলবো?"
মিস বললেন, "ঠিক আছে, তুমিই বলো।"
গজা, "মিস, ছবিটা দেখে শিখলাম যে ফ্রেঞ্চ কিস করতে গেলে নাক দুজনের মাঝখানে চলে আসে না।"
মিস ধপাস করে চেয়ারে বসে পড়লেন! আজকালকার বাচ্চাগুলো সত্যিই স্মার্ট! :)

আমেরিকা আবিষ্কার

পচাদার ছেলে গজা একটা বেশ নামকরা ইংরেজি মিডিয়ামের স্কুলে পড়ে।
জোক, দারুণ
একদিন স্কুলে জিওগ্রাফি, মানে ভূগোলের ক্লাসে টিচার গজাকে ডাকলেন। ডেকে বললেন, "গজা, তুমি ঐ ম্যাপের সামনে যাও, আর গিয়ে উত্তর আমেরিকা কোথায় আছে সেটা দেখাও।"
গজা খুব স্মার্টলি ম্যাপের সামনে গিয়ে হাত দিয়ে উত্তর আমেরিকাকে দেখিয়ে বললো, "স্যার, এইতো, উত্তর আমেরিকা ম্যাপের এখানটায় আছে।"
টিচার খুশী হয়ে বললেন, "একদম ঠিক বলেছো গজা! সাবাশ!" তারপর ক্লাসের বাকি ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে বললেন, "এখন তোমরা বলোতো আমেরিকা আবিষ্কার কে করেছিলেন?"
সব ছাত্র-ছাত্রীরা একসাথে বলে উঠলো, "গজা, স্যার!"