girl লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
girl লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২ নভেম্বর, ২০১৫

আমি তোমার কোক থেকে বেরিয়েছি মা!

একটা মেয়ে বসে কোক খাচ্ছিলো। 

হঠাৎ করে একটা মশা ঐ কোকের গ্লাস থেকে বেরিয়ে এসে বললো, "মা, মা ..."

মেয়েটা রেগেমেগে বললো, "এই শালা মশা, আমি তোর মা নই!"

মশাটা কাঁদোকাঁদো গলায় বললো, "এরকম বলো না মা! আমি তোমার কোক থেকে বেরিয়েছি!"

সোমবার, ১ জুন, ২০১৫

গুগল ছেলে না মেয়ে?

আমাদের পচাদা সন্ধেবেলা পাড়ার আড্ডায় এসেই বললো, "একটা জিনিস বল দেখি, গুগল ছেলে না মেয়ে?"

আমরা এর-ওর দিকে মুখ চাওয়াচাওয়ি করছি দেখে পচাদা একটা করুণার হাসি হেসে বললো, "এতো সোজা জিনিসটাও বলতে পারলি না! গুগল হলো মেয়ে।"

এবার আমরা পচাদাকে ধরলাম, "যাতা বললেই হলো? গুগল মেয়ে হলো কিকরে?"

পচাদা খুবই তাচ্ছিল্যের সঙ্গে বললো, "দেখ বাওয়া, গুগল মেয়েই। কারন, তোকে কোন কথাই শেষ করতে দেবে না, আর তার আগেই পঞ্চাশটা সাজেশন দিয়ে বসবে! এবার বুঝলি?" বলেই কেটে পড়লো।