প্রেমিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেমিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১ জুন, ২০১৫

সান্টা সিং এর প্রার্থনা

সান্টা সিং এর গ্রামের অনেকেই কানাডা চলে যাওয়ায় তারও ইচ্ছা হলো ভারত ছেড়ে কানাডা চলে যাবে। এদিকে তার কাছে অতো টাকাও নেই যে এরোপ্লেনের টিকেট কেটে কানাডা যেতে পারবে।
বাংলা জোক
অনেক ভেবেচিন্তে সান্টা শেষমেষ ভগবানের কাছে কাতর প্রার্থনা শুরু করলো। প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান এসে বললেন, "বলরে সান্টা, কি চাস তুই?"
সান্টা সিং জোক
সান্টা বললো, "প্রভু আমার বাড়ি থেকে কানাডা পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও, যাতে আমি ট্রাক চালিয়েই কানাডা চলে যেতে পারি।"
সবার জন্য জোক
ভগবান আঁৎকে উঠে বললেন, "অসম্ভব! তুই অন্য কিছু চা।"
এস এম এস জোক
একটু ভেবে নিয়ে সান্টা বললো, "ঠিক আছে। তাহলে আমাকে এমন একজন মেয়ের সাথে মিলিয়ে দাও যে শুধু আমাকেই ভালোবাসবে।"
সর্দার জোক
একটা হেঁচকি তুলে ভগবান জিজ্ঞেস করলেন, "বেটা সান্টা, রাস্তাটা সিঙ্গল লেন হবে না ডাবল লেন?"
চালু জোক
ফ্রেশ জোক

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

কোথায় আছো?

আমাদের পল্টু হোয়াটস আপে তার বান্ধবীকে মেসেজ দিলো, "হাই, কোথায় আছো?"

বান্ধবী উত্তর দিলো, "হ্যাললো! আমি এখন বাবার বিএমডব্লিউ চড়ে ক্লাবে যাচ্ছি। ড্রাইভার আমাকে ক্লাবে ছেড়ে চলে যাবে। ক্লাব থেকে বেরিয়ে আমি মলে শপিং করতে যাবো। তখন তোমায় ফোন করবো। তুমি কোথায়?"

পল্টু মেসেজ করলো, "আমি ৪০৩ নম্বর বাসে করে যাচ্ছি। তোমার সিটের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছি। তুমি টিকিট করো না। আমি তোমার টিকিটও কেটে নিয়েছি।"


শুক্রবার, ১৫ জুন, ২০১২

কখন ফোন করবো

পল্টুর কিছুদিন হলো একটা কেস হয়েছে। কেস মানে ইয়ে, ঐ আর কি, গার্লফ্রেণ্ড। মেয়েটার নাম রেশমী।
paltu
তা পল্টু রেশমীকে জিজ্ঞেস করলো, "ডার্লিং তোমাকে কোন সময় ফোন করতে পারবো?"
রেশমী বললো, "তোমার যখন ইচ্ছে তখনই করতে পারো।"
পল্টু, "গতকাল তো আমি তোমাকে ফোন করেছিলাম।"
রেশমী, "ওঃহো! তখন তো আমি শুয়ে ছিলাম। অতো তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠিই না।"
পল্টু, "আচ্ছা! তাহলে কাল এগারোটার সময় ফোন করবো।"
রেশমী, "না না! তখন বাবা ঘরে থাকবেন।"
পল্টু, "তাহলে তিনটার সময় করবো।"
রেশমী, "আরে না। তখন তো লাঞ্চ টাইম।"
পল্টু, "তাহলে পাঁচটার সময়?"
রেশমী, "না না! তখন তো আমার ফেভারিট সিরিয়ালটা দেখায়।"
পল্টু, "ঠিক আছে। তাহলে আমি রাতে ফোন করবো।"
রেশমী, "না। রাতে সবাই ঘরে থাকবে।"
পল্টু, এবার বিরক্ত হয়ে, "তাহলে ফোনটা করবো কখন?"
রেশমী, "যখন তোমার ইচ্ছে হয় তখনই করে নিয়ো!"
paltu
শুনলাম পল্টু এরপর তার লাভ স্টোরিকে আর এগিয়ে নিয়ে যায় নি। ওখানেই দি এণ্ড করে দিয়েছে!

সোমবার, ৪ জুন, ২০১২

ইচ্ছেপূরণ


প্রেমিকার বাবা, "তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?"
প্রেমিক, "হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো!"
প্রেমিকার বাবা, "এতো শিওর হচ্ছ কি করে?"
প্রেমিক, "আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!"

শুক্রবার, ১ জুন, ২০১২

বিয়ে করতে পারবো না গো

পচাদার বন্ধু রঞ্জনদা। সে মোটামুটি বড় দরের অফিসার। আর বাড়িতে বৌ-বাচ্চা রেখে আরেকটা মেয়ে, যার নাম পল্লবী, তার সঙ্গে বেশ আশনাই চালিয়ে যাচ্ছিলো। দুর্ভাগ্যবশতঃ হঠাৎ করে তার বৌ এর চোখে দুজনে ধরা পড়ে যায়। তারপর বউ রঞ্জনকে আল্টিমেটাম দেয়, হয় ঐ মেয়েটাকে ছাড়ো, নাহলে ৪৯৮!
রঞ্জনদা পরদিন পল্লবীর সাথে দেখা করে বললো, "পল্লবী, তোমার সাথে আমার সম্পর্কটা আজকেই শেষ। আমি তোমায় বিয়ে করতে পারবো না।"
পল্লবী বেশ কিছুটা রেগে গিয়ে বললো, "বাঃ বাঃ! কাল পর্যন্ত সব ঠিক ছিলো, আর আজকেই শেষ! কেনো বিয়ে করতে পারবে না?"
রঞ্জনদা, "আমার বাড়ির লোক মানা করেছে।"
পল্লবী, "কারা?"
রঞ্জনদা, "আমার বউ আর বাচ্চা!"

তুমি কি আমায় ভালোবাসো

আমাদের পাশের ফ্ল্যাটের রণি বেশ কিছুদিন ধরে ওর কলেজের সহপাঠী রানির প্রেমে পড়েছে।
একদিন ফুচকা খেতে খেতে রণি খুব রোমান্টিকভাবে জিজ্ঞেস করলো, "ডার্লিং, একটা কথা বলবে? তুমি কি সত্যিই শুধু আমাকেই ভালোবাসো?"
রানি ফুচকার জলটা গিলে নিতে নিতে বললো, "হ্যাঁ গো, শুধুই তোমায়। আমি আমার লিস্টটা চেক করেই বলছি।"

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

পচাদার SWOT এ্যানালাইসিস

আমাদের পচাদা কদিন ধরে এম বি এ করছে। হঠাৎ করে আজকাল তার মুখ দিয়ে বেশ ম্যানেজমেন্টের ফাণ্ডা বেরিয়ে পড়ে।
গত রোববারে পাড়ার রাস্তার মোড়ে দাঁড়িয়ে পচাদা আমাকে বললো, "জানিস রে, প্রত্যেকটা লোকের নিজের সম্বন্ধে একটা SWOT এ্যানালাইসিস করে নেওয়া উচিত।"
আমি একটু অবাক হয়ে বললাম, "মানেটা কি পচাদা? সোয়াট তো পাকিস্তানের কোন এক রাজ্য বলেই জানতাম!"
পচাদা একটু চাচ্ছিল্যের হাসি হেসে বললো, "আরে সেই সোয়াট নয়। এইজন্যই বলি যে সব্বারই ম্যানেজমেন্ট পড়া উচিত। এটা হলো স্ট্রেংথ, মানে শক্তি; উইকনেস, মানে দুর্বলতা; অপরচ্যুনিটি, মানে সুযোগ; আর থ্রেট, মানে ভয় - এই চারটে জিনিসের এ্যানালাইসিস।"
আমি, "বাঃ বাঃ! তা পচাদা তোমারটা করেছো?"
পচাদা বুক চিতিয়ে বললো, "করিনি আবার! আমার শক্তি হলো আমার বউ। দুর্বলতা হলো পাশের বাড়ির বউ। আমার সুযোগ হলো তখন, যখন তার বর ট্যুরে বেরিয়ে যায়। আর ভয়, যখন আমি ট্যুরে বাড়ির বাইরে যাই!"
লে হালুয়া!

প্রেম করে এ্যারেঞ্জড ম্যারেজ

অনিন্দ্য প্রেরণার সঙ্গে বছর পাঁচেক ধরে প্রেম করতে-করতে দুম করে পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেললো।
বিয়ের ক'দিন বাদে বউকে নিয়ে অনিন্দ্য বাজার করতে বেরিয়েছে। হঠাৎ করে রাস্তায় দূর থেকে প্রেরণাকে দেখতে পেলো। প্রেরণাকে দূর থেকে দেখতে পেয়েই অনিন্দ্যর চোখমুখ একেবারে ফ্যাকাসে হয়ে গেলো।
ওর বউ বললো, "তুমি ওরকম করছো কেনোগো মেয়েটাকে দেখে?"
অনিন্দ্য ঘাবড়ে গিয়ে বললো, "ও কে তোমাকে বোঝাতে পারবো, কিন্তু তুমি কে ওকে বোঝাতে পারবো না।"

সোমবার, ১৯ মার্চ, ২০১২

পচাদার তাজমহল গড়া

পচাদার প্রেমিকা বললো, "হ্যাঁগো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো?"
পচাদা (একটু গম্ভীরভাবে), "সীমাহীন ভালোবাসি ...।"
প্রেমিকা (একটু নাক সিঁটকে), "সীমাহীন! আচ্ছা! তাহলে তাজমহল বানাচ্ছো না কেনো?"
পচাদা (আরো গম্ভীরভাবে), "জায়গা দেখা, ঠিক করা এবং জমি কেনা শেষ। এবার শুধু তোমার মরার অপেক্ষা। তুমি মরলেই তাজমহলের কাজ শুরু করবো।"
Created by Shovon Chakraborty. শোভন চক্রবর্তী এটা বানিয়েছেন।