politics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
politics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

৯৫ টাকা গেলো কোথায়?

বিধানসভায় পবিত্র কর তার বক্তৃতার ফাঁকে একটি গল্প বলেছিলেন -

“এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বললেন যে এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়।"

প্রথম ছেলে ১০০ টাকার খড় কিনে আনল কিন্তু তা দিয়ে ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না।

দ্বিতীয় ছেলে ১০০ টাকার তুলো কিনে আনল কিন্তু তাতেও ঘর পুরো ভর্তি হলো না। 

তৃতীয় ছেলে ৫ টাকা দিয়ে একটি মোমবাতি কিনে আনল এবং ঘরের মাঝেখানে রেখে জ্বালাল। এতে পুরো ঘর আলোতে ভরে উঠলো।

পবিত্র কর আরও বলতে লাগলেন, "আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন তৃতীয় ছেলের মতো। যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন এই রাজ্য উন্নতির আলোতে ভরে উঠেছে।"

পিছন থেকে আওয়াজ আসলো, "সেটাতো ঠিকই আছে, কিন্তু বাকি ৯৫ টাকা গেলো কোথায়?"


সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫

রাহুল গান্ধী জিন্দাবাদ

একজন বেশ নামকরা কমেডিয়ান দিল্লীর বাইরে একটা ফার্মহাউসে প্রোগ্রাম করার জন্য যাচ্ছিলো। কিছুদূর যাওয়ার পরেই তার গাড়িটা খারাপ হয়ে গেলো। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর একটা মিনিবাস আসতে দেখে সেটাকেই দাঁড় করিয়ে লিফট নিয়ে নিলো।
এবার বাসটা ছিলো কংগ্রেসের নির্বাচনকর্মীদের জন্য। যেহেতু আমাদের কমেডিয়ান মোটামুটি জনপ্রিয়, কাজেই কংগ্রেসীরা জোরাজুরি শুরু করে দিলো কিছু রাজনৈতিক জোক শোনানোর জন্য। এদিকে কমেডিয়ানের হয়েছে মুশকিল। কারন তার সবকটা রাজনৈতিক জোকই রাহুল গান্ধীকে নিয়ে।
শেষে তার মাথায় একটা বুদ্ধি এলো। রাহুল গান্ধীর জায়গায় নরেন্দ্র মোদি বললেই আর কংগ্রেসীরা রাগ করবে না নিশ্চয়।
এই ভেবে সে বলতে শুরু করলো, "একবার নরেন্দ্র মোদি ..."
কথা শেষ করার আগেই পেছন থেকে এক রাম গাঁট্টা এসে পড়লো তার মাথায়।
ঘাবড়ে গিয়ে কমেডিয়ান বললো, "কি হলো রে ভাই, মাথায় ওভাবে মারলে কেনো?"
সাথেসাথেই বেশ কয়েকজন একসাথে চীৎকার করে উঠলো, "কিরে ব্যাটা, তুই নরেন্দ্র মোদি বলছিস কেনো? রাহুল গান্ধী কি মরে গেছে নাকি?"


রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরিওয়াল ১

আমাদের পচাদা সন্ধেবেলার আড্ডায় এসে মুখটা গম্ভীরভাবে বললো, "বুঝলি, এইমাত্র টিভিতে দেখলাম দিল্লীতে হেবভি ইলেকশন ক্যাম্পাইনিং চলছে। সেটা দেখে একটা প্রশ্ন মনে এলো। উত্তরটা দিতে পারলে ফুচকা খাওয়াবো।"

"ধর, রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরিওয়াল দুজনেই দাঁড়িয়ে আছে। এখন দুজনের মধ্যেকার যে দূরত্ব, সেটাকে কি বলা যায়?"

মাথাটাতা চুলকেও আমরা উত্তর দিতে না পারায় পচাদা তাচ্ছিল্যের হাসি হেসে বললো, "ওটাকে বলা হয়, Jokes Apart!"


সোমবার, ২৬ মার্চ, ২০১২

উইকিলিকস ওবামা আর জারদারি

১২ - মার্চ - ২০১২, সূত্র - উইকিলিকস
মার্চের বারো তারিখে উইকিলিকস বারাক ওবামা এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির  অত্যন্ত গোপনীয় টেলিফোনিক কথাবার্তার রেকর্ড করা অডিও ক্লিপ প্রকাশ করেছে। 
ওসামা বিন লাদেনকে এ্যাবোটাবাদের গোপন ডেরায় আমেরিকান সৈনিকরা মারার ঠিক পরেই ওবামা জারদারিকে ফোন করেছিলেন।
ওবামা, "মিঃ প্রেসিডেন্ট, আমি একটু পরেই সরকারীভাবে ঘোষণা করতে যাচ্ছি যে আমাদের বীর কমাণ্ডোরা বিশ্বের সবথেকে ভয়ঙ্কর আতংকবাদীকে মেরে ফেলেছে। কিন্তু এই ঘোষণা করার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এই ঘটনার জন্য ক্রেডিট (credit) নিতে চান কি না।"
জারদারি, "না না মিঃ প্রেসিডেন্ট ... ক্রেডিট নয়, ক্রেডিট আমি নেই না .... শুধু ক্যাশ .... দশ পারসেন্ট।"