kid joke লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
kid joke লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ জুলাই, ২০১২

স্মার্টনেস

সালটা ২০১২। 
পচাদার ছেলে গজাও পচাদার মতনই ডেঞ্জারাস হয়েছে।
ওদের স্কুল থেকে পচাদাকে ডাকিয়েছিল। ফেরত এসে পচাদা গল্প করছে, "বুঝলি, ঘটনাটা হেবভি হয়েছে রে!"
গজা ওদের ক্লাসের মিসকে বলেছে, "মিস, আমাকে তোমার কেমন লাগে?"
মিস, "সো সুইট! মিষ্টি ছেলে!" এই বলে গাল টিপে দিলো।
গজা, "তাহলে মিস, আমি বাবা-মাকে তোমার বাড়িতে যেতে বলি?"
মিস, একটু অবাক হয়ে, "কেনো?"
গজা, "কেনো আবার! ওরা তোমার বাড়িতে গিয়ে আমাদের কথাটা এগিয়ে নিয়ে যেতে পারবে।"
মিস, এবার রেগে গিয়ে, "কি উল্টোপাল্টা কথা বলছো?"
গজা, এবার আগের বাক্যটাকে শেষ করলো, "... টিউশন পড়ানোর জন্য!" :P

সোমবার, ৪ জুন, ২০১২

টিচার কিচ্ছু জানে না

আমাদের পল্টু যখন ছোট ছিলো, তখন থেকেই তার নখরাবাজিতে সব্বাই অস্থির।
গাপ
একদিন হয়েছে কি, পল্টু স্কুল থেকে ফিরে এসেই তার মার কাছে ঘোষণা করলো, "মা, আমি কাল থেকে আর স্কুলে যাবো না।"
গাপ
পল্টুর মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "সেকিরে, কেনো যাবিনা?"
গাপ
পল্টু বললো, "দেখো মা, আমাদের স্কুলের মিস নিজেই কিচ্ছুটি জানে না। তাই স্কুলে গিয়ে কি শিখবো?"
গাপ
মা বললেন, "তুই কি করে বুঝলি যে মিস কিছুই জানেন না?"
গাপ
পল্টু খুব কনফিডেন্টলি বললো, "দেখো মা, আজকে অংকের ক্লাসে মিস প্রথমে বললো যে টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর। একটু পরে আবার বলে কি না থ্রি প্লাস ওয়ান এইজ ইকুয়াল টু ফোর।"

শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

বনের রাজা কে


ঘুম থেকে উঠে সিংহ ভাবলো একটু রাজ্যপাট ঘুরে আসা যাক! যেমন ভাবনা, তেমনই কাজ। 
একটু এগোনোর পর একটা চিতাকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে সিংহ, জিজ্ঞেস করল, "বনের রাজা কে?"
চিতার যেহেতু ঘাড়ে একটাই মাথা, তাই সে ঝটপট উত্তর দিলো, "কে আবার! আপনি।"
আরো একটু এগিয়ে বানরকে দেখে সিংহ একই প্রশ্ন করল, "এই ব্যাটা। বলতো বনের রাজা কে?"
বানরও কোন ঝামেলায় না গিয়ে বললো, "কে আবার! আপনিই হুজুর।"
চলার পথে বনের সব পশুকে একই প্রশ্ন জিজ্ঞেস করে সিংহ একই উত্তর পেল। 
এবার মনের আনন্দে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখতে পেলো একটা হাতি কলাগাছ খাচ্ছে। সিংহ তার কাছে গিয়ে জানতে চাইল, "বনের রাজা কে?"
প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হাতি একইভাবে কলাগাছ খেতে থাকলো।
এবার সিংহের একটু রাগ হয়ে গেলো। সে বেশ রেগেই বললো, "এই ব্যাটা মোটা হাতি, তোকে যে জিজ্ঞেস করছি শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি বল যে বনের রাজা কে?" 
হাতি কোন কথা না বলে সিংহকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছড়ে ফেলল মাটির ওপরে। সিংহ সংবিৎ ফিরে পাওয়ার আগেই আবারও একই কাজ করল হাতি। 
ব্যথা নিয়েও কোনরকমে দৌড়ে একটু দূরে সরে গিয়ে সিংহ বলল, "আরে ভাই, এতে এতো রাগ করার কি আছে? উত্তরটা জানো না, তা বললেই পারতে!"