জজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৮ আগস্ট, ২০১২

মুখটা চেনা চেনা লাগছে

আসামীকে এজলাসে নিয়ে আসার পর তার দিকে তাকিয়ে বিচারক বললেন, "তোমার মুখটা খুব চেনা চেনা লাগছে। তোমায় আগে কোথাও দেখেছি কি?"
আসামী আশান্বিত হয়ে জজসাহেবের দিকে তাকিয়ে বললো, "হ্যাঁ, ধর্মাবতার। আমি আপনার ছেলেকে গতবছর শীতের সময়টায় গান শিখিয়েছিলাম।"
"আঃহা! ঠিক, ঠিক", জজসাহেবের মনে পড়ে গেলো। তারপর আর কোনও কথা না বাড়িয়েই বললেন, "যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।"

শনিবার, ২৩ জুন, ২০১২

মাতাদোর এবং ষাঁড়

মেক্সিকো সিটির পুলিশ একজন বাইশ বছর বয়সী মাতাদোরকে (যে ষাঁড়ের সঙ্গে লড়াই করে) রাস্তায় অনেক ছুটোছুটির পর ধরতে পারে। এই মাতাদোর ষাঁড়ের সঙ্গে লড়াই মাঝপথে ফেলে রেখে, হঠাৎ করে এরিনা থেকে লাফিয়ে জনতার মধ্যে দিয়ে দৌড়ে গিয়ে স্টেডিয়ামের বাইরের রাস্তায় চলে যায়।
তো মাতাদোরকে যখন জজ-এর সামনে আনা হলো, তখন মাতাদোরের উকিল বললেন, "হুজুর, ধর্মাবতার, আমার মক্কেলের পক্ষে আমি টেম্পোরারি স্যানিটির এ্যাপিল করছি।" জজ মোটেও সন্তুষ্ট হলেন না!

বুধবার, ৩০ মে, ২০১২

পিস্তল না ছুরি

জজসাহেবের এজলাসে খুনের মামলা চলছে।
জজসাহেব আসামিকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা আপনার তো লাইসেন্সড পিস্তল ছিলো। তা আপনার স্ত্রীকে আপনি গুলি না করে, ছুরি দিয়ে মারলেন কেনো?"
আসামি বললো, "আজ্ঞে ধর্মাবতার, আসলে সময়টা তো মাঝরাত ছিলো, আর আমার ছেলেমেয়ে দুজনেই তখন ঘুমিয়ে ছিলো। আমি ওদের ঘুমটা নষ্ট করতে চাই নি।"