শোভন চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শোভন চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৮ আগস্ট, ২০১২

পচাদার রাতের ঘুম গুম


পচাদার বাড়ির পাশের মাঠটাতেই রাজ্যের সব কুকুরের রাত্রিকালীন মহাসভা বসে। তুমুল ঘেউ ঘেউ আওয়াজে পচাদার ঘুম মাটি। শেষমেষ পচাদা ডাক্তারের কাছে গেলো।
বাংলা পচাদা জোকস
পচাদা ডাক্তারবাবুকে বললো, "বাড়ির পাশের রাস্তায় কুকুরগুলো রোজ রাতে নিয়ম করে হল্লা করে। কিছুতেই ঘুমোতে পারি না।"
ডাক্তার পচাদাকে পরীক্ষা করে বললেন, "এই ঘুমের বড়িটা নতুন এসেছে। খুব ভালো কাজ দেয়।"
ডাক্তার, পচাদা, কুকুর, ঘুমের ওষুধ
পচাদা ডাক্তারের ভিজিট দিয়ে, অনেক ধন্যবাদ জানিয়ে এবং ওষুধ নিয়ে চলে গেল। কিন্তু এক সপ্তাহ বাদেই ফিরে এসে বলল, "এখনো আমার ঘুমের সমস্যা হচ্ছে।"
ডাক্তার প্রশ্ন করেন, "কিন্তু ওষুধটা তো বেশ ভালো। অনেকেরই কাজ হয়েছে।"
ঘেউ ঘেউ ভৌ ভৌ
পচাদা এবার বেশ বিরক্তভাবে বললো, "তাতে কি মশাই? সারা রাত কুকুরগুলোকে ধাওয়া করে একটা যদিও ধরতে পারি, কিছুতেই বদমাশটাকে ওষুধ গেলানো যায় না।"

বুধবার, ৩০ মে, ২০১২

সুপ্রভাত

সক্রেটিস সকালের খবরের একটা ডেফিনেশন দিয়েছিলেন।
তিনি বলেছিলেন যে সকালের খবরটা হলো এমন এক জিনিস, যেটা শুরু হয় 'সুপ্রভাত' দিয়ে, আর তারপরই এক এক করে জানিয়ে দেয় যে প্রভাতটা কেনো 'সু' নয়!
:)

পিস্তল না ছুরি

জজসাহেবের এজলাসে খুনের মামলা চলছে।
জজসাহেব আসামিকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা আপনার তো লাইসেন্সড পিস্তল ছিলো। তা আপনার স্ত্রীকে আপনি গুলি না করে, ছুরি দিয়ে মারলেন কেনো?"
আসামি বললো, "আজ্ঞে ধর্মাবতার, আসলে সময়টা তো মাঝরাত ছিলো, আর আমার ছেলেমেয়ে দুজনেই তখন ঘুমিয়ে ছিলো। আমি ওদের ঘুমটা নষ্ট করতে চাই নি।"

বুধবার, ২৩ মে, ২০১২

টেকি এবং কথা বলা ব্যাঙ

একজন লোক কাঁধে একটা ল্যাপটপ নিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা ব্যাঙ লোকটাকে ডেকে বললো, "শোনো, আমি আসলে এক শাপগ্রস্ত রাজকন্যা। তুমি যদি আমাকে একটা চুমু খাও, তাহলে আমি আবার ব্যাঙ থেকে রাজকন্যা হয়ে যাবো।"
লোকটা একটু থেমে ব্যাঙটাকে একঝলক দেখলো। তারপর হাতে নিয়ে সেটাকে কোটের পকেটে ঢুকিয়ে রাখলো এবং আবারও খুব দ্রুত হাঁটতে শুরু করলো।
ব্যাঙটা পকেট থেকে আবার বললো, "দেখো, আমি একজন সুন্দরী রাজকন্যা। মুনির অভিশাপে আজ আমার এই দুরবস্থা। তুমি যদি আমাকে চুমু খেয়ে রূপ বদলাতে সাহায্য করো, তাহলে আমি তোমার সাথে এক সপ্তাহ থাকবো, আর তুমি আমার সাথে যা খুশী তা'ই করতে পারো।"
এই শুনে লোকটা হাঁটা বন্ধ না করেই ব্যাঙটাকে পকেট থেকে বার করে একবার দেখলো আর ছোট্ট একটা হাসি উপহার দিয়ে আবার পকেটে ভরে দিলো।
ব্যাঙটা এবার একটু জোরেই বলে উঠলো, "দেখো, আমি সত্যিই এক অপরূপা রাজকন্যা। তুমি আমাকে চুমু খেলে আমি আবার মানুষ হবো। আর আমি তোমার সাথে একবছর থাকবো। তুমি ঐ সময়ে আমার সাথে যা ইচ্ছে তা'ই করতে পারবে।"
লোকটা আবারো ব্যাঙকে পকেট থেকে বার করে, একটু হেসে তারপর আবার পকেটে ভরে রেখে দিলো।
ব্যাঙ এবার কিছুটা হতাশ হয়ে জোরে চীৎকার করলো, "কি হলো? তুমি কি আমার কথা বুঝতে পারছো না? তুমি যদি চুমু খেয়ে আমাকে আবার মানুষ হতে সাহায্য করো তাহলে আমি যে তোমার সাথে থেকে যাবো সেটা শুনেও তুমি আমাকে চুমু খাচ্ছোনা কেন? আর কি চাই তোমার?"
লোকটা এবার একটু দাঁড়িয়ে ব্যাঙটাকে আবারো বের করে বললো, "দেখ, আমি একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। আমার কাছে গার্লফ্রেণ্ড বা বউ-এর জন্য কোন সময় নেই। কিন্তু কথা বলা ব্যাঙ ব্যাপারটা খুবই কুল। তাই তোমাকে পকেটে রেখেছি!"

বুদ্ধিমান বাচ্চা

আমাদের পাড়ার বিল্টু তার বুদ্ধিমত্তার জন্য এবং ইষৎ পাকামির জন্যও পুরো কলকাতায় ওয়ার্ল্ড ফেমাস!
কয়েকদিন আগে বিল্টুর খুব টাকার দরকার। নতুন কি একটা আইসক্রিম এসেছে তাই সেটা চাখতে যাবে।
বিল্টু তার মাকে বললো, "মা মা, তাড়াতাড়ি আমাকে পঞ্চাশ টাকা দাও না, প্লিজ!"
মা, "এখন হবে না। আমি দিতে পারবো না।"
বিল্টু, "আচ্ছা মা, তুমি যদি আমাকে পঞ্চাশ টাকাটা দাও, তাহলে তুমি যখন বিউটি পার্লারে গেছিলে তখন বাবা কাজের মাসীকে কি বলেছিলো সেটা তোমায় বলবো।"
সঙ্গে সঙ্গেই মার কান খাড়া। তাড়াতাড়ি বিল্টুকে পঞ্চাশ টাকা দিয়ে বললো, "হ্যাঁ রে, তা পয়সা তো দিলাম। এবার বল।"
বিল্টু টাকাটা পকেটে ঢুকিয়ে দরজার কাছাকাছি গিয়ে বললো, "বাবা কাজের মাসীকে বলছিলো -গেলো সপ্তাহের মতন শার্টের কলারে যেন দাগ না থাকে। মেশিনে দেওয়ার আগে কলারগুলোকে একটু সাবান লাগিয়ে ঘসে, তারপর মেশিনে দিও।"
:-P

প্রফেসরের অফার

আমেরিকার এক ইউনিভার্সিটিতে অরগ্যানিক কেমিস্ট্রির একজন প্রফেসর তাঁর কুড়িজন সিনিয়র ছাত্রছাত্রীকে বললেন, "শোনো, আজকে তোমাদের ফাইন্যাল একজাম। আমি চাই না যে এই পরীক্ষার ফলের ওপর নির্ভর করে তোমাদের গ্রেড কমে যাক। যেহেতু গত সপ্তাহদুয়েক ধরে মোটামুটিভাবে উৎসবই চলছে, তাই আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি। পরীক্ষা শুরু করার আগে তোমাদের মধ্যে যারা যারা বেরিয়ে যেতে চাও, তারা এক্ষুণি বেরিয়ে যেতে পারো। এই পরীক্ষায় তোমাদেরকে তাহলে বি-গ্রেড দিয়ে দেবো। যাওয়ার সময়, তোমাদের নাম আর রোল নম্বর আমার টেবিলের রেজিস্টারে লিখে দিয়ে যেও।"
ছাত্রছাত্রীরা লাফিয়ে উঠলো এবং বেশীরভাগই প্রফেসরকে ধন্যবাদ দিয়ে হল থেকে বেরিয়ে গেলো।
হলে থাকা বাকী ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে প্রফেসর আবারও বললেন, "এই শেষ সুযোগ। এখনো কেউ যদি বেরিয়ে যেতে চাও তো পারো।"
আরো একজন ছাত্র একথা শুনে বেরিয়ে গেলো/
প্রফেসর হলের দরজা বন্ধ করে দিয়ে যারা তখনো রয়ে গেছে তাদের রোলকল করলেন। তারপর রেজিস্টার বন্ধ করতে করতে তিনি বললেন, "কনগ্রাচুলেশন্স! এটা দেখে ভালো লাগছে যে তোমরা নিজেদের ওপর বিশ্বাস করেছো। তাই, তোমরা সবাই এই পরীক্ষাতে এ-গ্রেড পাবে। ক্লাস ওভার।"
হায়, আমাদের প্রফেসররাও যদি এমন হতেন .....

মঙ্গলবার, ১ মে, ২০১২

রজনীকান্ত জোকস চুটকি - দুই


  • রজনীকান্ত ঘড়ি পড়েন না। কেনো? এটাও জানেন না? আমরা ঘড়ি পড়ি সময় দেখার জন্য। রজনীকান্ত নিজেই ঠিক করেন এখন সময়টা কি!
  • আমেরিকা স্পেসক্রাফট পাঠানোর অনেক আগেই রজনীকান্ত মঙ্গল গ্রহে গিয়ে ঘুরে এসেছেন। এইজন্যই মঙ্গলে জীবন নেই!
  • আপনারা নিশ্চয়ই ডেড সি বা মৃত সাগরের নাম শুনেছেন? কিন্তু তার মৃত্যুর কারন জানেন কি? আসলে রজনীকান্ত মৃত সাগরকে মেরে ফেলেছেন।
  • রজনীকান্তের মতন মিউজিশিয়ান এই পৃথিবীতে নেই। রজনী আন্না পিয়ানো দিয়ে ভায়োলিন বাজাতে পারেন!
  • একবার রজনীকান্ত একজনকে একটা চেক লিখে দিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই সময় তার  এ্যাকাউন্টে অতো টাকা ছিলোনা। কি ভাবছেন? চেক বাউন্সের কথা তো? না মশাই, ভয়ে ব্যাংকটাই বাউন্স করে যায়।
  • একবার রজনীকান্তের সাথে মাইকেল জর্ডনের দেখা হলো। মাইকেল জর্ডন বললো, "আমি এক আঙুল দিয়ে একটা বাস্কেটবলকে দু ঘন্টা ঘোরাতে পারি। তুমি পারবে এটা করতে?" রজনীকান্ত জর্ডনের দিকে তাচ্ছিল্য নিয়ে তাকিয়ে বললেন, "ইয়ান্না রাসকেল্যা! পৃথিবীটা তাহলে কিভাবে ঘুরছে?"
  • যদি রজনীকান্ত অষ্টাদশ শতাব্দীতে জন্মাতেন, তাহলে ইংরেজদের ভারতের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য লড়তে হতো!
  • রজনীকান্ত ফেসবুকে লগ-ইন করলে সাথে সাথে ফেসবুক নিজের স্ট্যাটাস আপডেট করে নেয়।
  • রজনীকান্ত ইনফিনিটি পর্যন্ত গুনেছেন। দু'বার!
  • রজনীকান্ত ছোটবেলায় একটা ফুটবলকে এত জোরে লাথি মেরেছিলেন যে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে মহাশূণ্যে চলে যায় এবং আজও সেটা সূর্যের চারধারে ঘুরে চলেছে। আমরা তাকে প্লুটো নামে চিনি!

ঘুমপাড়ানি কেস

কোর্টে এক বড়সড় কেস চলছিলো। আসামি পক্ষের উকিল অনেকক্ষণ ধরে এক স্বাক্ষীকে ক্রস-একজামিন করছিলেন। হঠাৎ উকিলের নজরে পড়লো যে জুরিদের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছেন।
উকিল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, "অবজেকশন, ধর্মাবতার। দেখুন জুরিদের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছেন।"
জাজ জুরিদের দিকে একবার তাকিয়ে উকিলকে বললেন, "আপনিই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, এবার আপনিই ওনাকে জাগিয়ে তুলুন!"

মাতালের সর্পভয়

আমাদের পাড়ার পচাদা একজন বিখ্যাত মাতাল।
কয়েকদিন আগে হঠাৎ দেখি রাত এগারোটা নাগাদ পচাদা যথারীতি টলতে টলতে বাড়ি যাচ্ছে। আরো দেখলাম যে তার হাতে একটা কার্ডবোর্ডের বাক্স, আর বাক্সটার মধ্যে অনেকগুলো ফুটো। একটু কৌতুহল হলো।
পচাদাকে জিজ্ঞেস করলাম, "আরে পচাদা, ঐ বাক্সটা নিয়ে কোথায় যাচ্ছো? আর বাক্সের ভেতরেই বা কি আছে?"
পচাদা গম্ভীরভাবে বললো, "জানিস তো যে মদ খাওয়ার পর আমি চারদিকে শুধুই সাপ দেখতে পাই। আর সাপে আমার ভীষণ ভয়। তাই আজকে একটা নেউল নিয়ে এলাম। এটা থাকলে আর সাপের সাহস হবে না কাছাকাছি আসতে।"
আমি, "কি যে বলো পচাদা! আরে ওগুলো কি সত্যিকারের সাপ? সব তো তোমার মনের কল্পনা।"
পচাদা, "হেঃ! নেউলটাই বা কোথাকার সত্যিকারের?"

বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

রজনীকান্ত চুটকি - এক

* রজনীকান্তের সিনেমা রোবট-এর থেকে কোন জিনিসটা শিখতে পারা যায়?
এটাই, যে সুন্দরী মেয়েরা শুধু ছেলেদেরই নয়, রোবটের মাথাও খেয়ে ফেলতে পারে!

* ব্রেকিং নিউজ! রজনীকান্ত বিগ বস ৬ এ যোগ দিচ্ছেন!
পরের দিন - 
"রজনীকান্ত চাহতে হ্যায় কি বিগ বস তুরন্ত কনফেশন রুম মে আয়ে।"

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

সান্টা সিং এর পুলিশে চাকরীর প্রথম দিন

পরীক্ষায় পাশ করে সান্টা সিং দিল্লী পুলিশে চাকরী পেয়ে গেলো। ডিউটির প্রথম দিন। সান্টা সিংকে সিনিয়র ইন্সপেকটর বান্টা সিং এর সাথে জুড়ে দিয়ে ওসি বললেন, "আজ থেকে তোমরা দুজনে একসাথে কাজ করবে।" একটু পরে একটা জিপসি গাড়ি করে দুজনে এলাকা রাউণ্ডে বেরোলো।
হঠাৎ ওয়ারলেসে খবর এলো যে বেশ কিছু লোক নাকি রাস্তায় জড়ো হচ্ছে। সান্টা আর বান্টাকে কন্ট্রোল রুম থেকে নির্দেশ দেওয়া হলো যে ওই ভিড়টাকে যেনো ছত্রভঙ্গ করে দেয়।
বান্টা গাড়ি ঘুরিয়ে ঐ রাস্তার মোড়ের দিকে চললো। একটা ট্রাফিক সিগন্যালের কাছে হঠাৎ সান্টা দেখতে পেলো যে অনেক লোক - প্রায় জনা চল্লিশ হবে - ভিড় করে দাঁড়িয়ে আছে।
সান্টা গাড়ির কাঁচ নামিয়ে ভিড়ের দিকে মুখ করে চীৎকার করলো, "এই তোমরা শোনো। ওখানে ভিড় করবে না। ওখান থেকে এক্ষুনি সরে যাও।"
লোকেরা অবাক হয়ে সান্টার দিকে তাকালো, কিন্তু কেউই ওখান থেকে নড়ার কোন চেষ্টা করলো না।
সান্টা রেগে গিয়ে আবার বললো, "কি হলো? আমার কথা কানে যাচ্ছে না বুঝি? এক মিনিটের মধ্যে এই জায়গাটা ফাঁকা হয়ে যাওয়া চাই!"
লোকেরা সান্টার দিকে অদ্ভুতভাবে তাকাতে তাকাতে জায়গাটা থেকে আস্তে আস্তে সরে পড়লো।
সান্টা বেশ খুশী হয়ে বান্টার দিকে তাকিয়ে বললো, "বান্টা স্যার, কেমন কাজ করলাম বলুন?"
বান্টা সিং হাসি চাপতে চাপতে বললো, "বহোত বড়িয়া, খুব ইম্প্রেসিভ। বিশেষ করে তুমি যেভাবে লোকগুলোকে বাস স্ট্যাণ্ড থেকে তাড়িয়ে দিলে, তা থেকে মনে হচ্ছে ভিড়টাকেও হালকা করে দিতে পারবে!"

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

গণতন্ত্র

ক্লাসের মধ্যে স্যার জিজ্ঞেস করলেন, "গণতন্ত্র কি? কেউ কি এককথায় বুঝিয়ে বলতে পারবে?"
পল্টু উঠে দাঁড়িয়ে বললো, "স্যার, গণতন্ত্র একটা সিস্টেম, যেখানে যেকোনও নাগরিকই দেশের প্রধান হয়ে যেতে পারে। শুধু, তার কাছে একশো কোটি টাকার মতন থাকতে হবে!"

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে

স্ত্রী, "জানো আজকে কতো বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম!"
স্বামী, "আবার কি হলো?"
স্ত্রী, "মা ঘড়িটার নীচে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ঘড়িটা ভেঙ্গে পড়ে গেলো। আর দু সেকেণ্ড আগে পড়লেই মায়ের মাথায় পড়তো। ভাবো কি কাণ্ডটাই না হতো!"
স্বামী, "হুম, অনেক দিন ধরেই ভাবছি যে ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে।"

বিবাহের ফিউচার টেন্স

কলেজের ফার্স্ট ইয়ারে ইংলিশের স্যার পল্টুকে জিজ্ঞেস করেছিলেন, "বলতো বিবাহের ফিউচার টেন্স কি?"
পল্টুর হাতেগরম জবাব, "ডিভোর্স স্যার!"

চিরকাল ঋণী হয়ে থাকবো

পল্টু এসে আমাকে বললো, "জানিস ভাই, সেদিন পচাদাকে আমি দুশো টাকা ধার দিলাম। টাকাটা পকেটে ঢুকিয়ে পচাদা বললো যে ও আমার কাছে চিরঋণী হয়ে থাকবে।"
আমি, "যাঃহ। তুই কি বোকা রে! জীবনেও ঐ টাকা আর ফেরত পাবি না।"
পল্টু মাথাটা একটু চুলকে বললো, "যাই বলিস না ভাই, পচাদার কিন্তু একটা গুণ আছে। ও সত্যবাদী। তাই তো আমাকে বললো যে চিরঋণী হয়ে থাকবে।"

ছুরি না পিস্তল

জজসাহেব আসামীকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা মশাই, আপনার কাছে তো পিস্তলও ছিলো। তা আপনি পিস্তল দিয়ে আপনার স্ত্রীকে খুন না করে ছুরি দিয়ে করলেন কেনো?"
আসামীর চটপট জবাব, "আজ্ঞে হুজুর ধর্মাবতার, এটার দুটো কারন। প্রথমটা হলো যে আজকাল একটা গুলির দাম প্রায় দুশো টাকা, তা অতো টাকা ঐ মহিলার ওপর বরবাদ করার কোনও ইচ্ছে আমার হয় নি। আর প্রধান কারনটা হলো, ঐ সময়ে আমার ছেলেমেয়ে ঘুমোচ্ছিল। আর আমি তাদের ঘুম নষ্ট করতে চাই নি।"

মরণের পারে

আমাদের পচাদা যে অফিসটাতে চাকরী করে, তার বস সকাল সকাল পচাদাকে কেবিনে ডাকলেন।
বস, "তা পচা, তুমি কি লাইফ আফটার ডেথ, মানে মৃত্যুর পরেও জীবনের কিছুটা রয়ে যায় - এই থিয়োরিতে বিশ্বাস করো?"
পচাদা, "হ্যাঁ স্যার, নিশ্চয়ই করি।"
বস, "আচ্ছা! তাহলে তো ঠিকই আছে। কালকে তুমি দুপুরবেলা তোমার দিদিমা মারা গেছেন বলে ছুটি নিয়ে বেরিয়ে যাওয়ার আধঘন্টা মতন পরেই তিনি তোমার খোঁজে অফিসে এসেছিলেন!"

সোমবার, ২ এপ্রিল, ২০১২

রজনীকান্ত আর জেমস বণ্ড

জেমস বণ্ড সিরিজের শেষ সিনেমা। নাম, Gone with the Rajani। সেই সিনেমার শেষ ক্লাইম্যাক্স সিন হচ্ছে।
জেমস বণ্ড তার ওয়ালটার পিপিকে পিস্তল রজনীর দিকে তাক করে বললো, "দ্য নেম'স বণ্ড। জেমস বণ্ড!" ঠোঁটের কোনায় একটা তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে বণ্ড সোজা রজনীকান্তকে গুলি করলো এবং ---
-----
-----
-----
জেমস বণ্ড মরে গেলো!
আসলে বণ্ড যেই না গুলিটা করেছে, রজনীকান্ত জোরে একটা ফুঁ দিয়েছে। ব্যস! হাওয়ার ধাক্কায় বুলেট সামনের দিকে আসার বদলে পেছনে দিকে চলে গেলো এবং বণ্ডের হাসিমুখের ফাঁক দিয়ে ভেতর ঢুকে কাম তামাম করে দিলো।
এবার রজনীকান্ত পকেট থেকে সিগারেট বার করে ধরিয়ে নিয়ে বললো, "ইয়ান্না র‍্যাসকেল্লা! মাই নেম ইজ কান্ত, রজনীকান্ত, এণ্ড আই এম নট এ্যা মিয়ার মর্টাল! মাইণ্ড ইট!" 

সান্টা সিং বুদ্ধিমান

ভারত থেকে লাহোরের দিকে চলেছে সমঝোতা এক্সপ্রেস। 
একটি কামরায় মাত্র ৪ জন যাত্রী। একজন দারুণ সুন্দরী তরুণী, একজন মাঝবয়সী মহিলা, একজন পাকিস্তানী সৈনিক এবং চতুর্থজন হলো সান্টা সিং।
ট্রেন হঠাৎ ঢুকল একটা অন্ধকার টানেলের ভিতর। কামরার ভেতরটা নিমেষে অন্ধকার হয়ে গেল।
সেই অন্ধকারের ভেতর হঠাৎ শোনা গেল চুম্বনের শব্দ এবং ঠিক তারপরেই একটা বিরাশী সিক্কার চড়ের আওয়াজ।
ট্রেনটা টানেল পেরিয়ে আলোর মধ্যে চলে এলে দেখা গেল যে পাকিস্তানী সেনাটি গালে হাত দিয়ে বসে আছে আর সান্টা জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকার চেষ্টা করছে।
মাঝবয়সী মহিলা কড়া চোখে পাকিস্তানী সেনাটির দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, ওই সুন্দরী তরুণীকে চুমু খেয়েছে বলে মেয়েটি তাকে খুব জোর থাপ্পড় মেরেছে।
তরুণী ভাবছে, আচ্ছা বেয়াকুব তো পাকিস্তানী সেনাগুলো! কোনও কাণ্ডজ্ঞান নেই, এক মাঝবয়সী মহিলাকে চুমু খেয়ে থাপ্পড় খেলো!
পাকিস্তানী সেনাটা গালে হাত বুলোতে বুলোতে ভাবছে, শালা, কি ধরণের বদমাস ওই ভারতীয় সর্দারটা। অন্ধকারের সুযোগ নিয়ে চুমু খেল সুন্দরীকে, আর থাপ্পড়টা খেলাম আমি!!

সান্টা সিং জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনে মনে হাসছে আর ভাবছে, পাকিস্তানিটাকে কেমন দিলাম! চুমু খেলাম আমার নিজের হাতের তালুতে, আর তারপর সপাটে চড় কষিয়ে দিলাম পাকিস্তানীর গালে।

রবিবার, ১ এপ্রিল, ২০১২

বিভিন্ন দেশের পর্যটনের বিজ্ঞাপন

আজকাল মোটামুটি সব দেশই পর্যটকদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের পেছনে যথেষ্ট টাকা পয়সা খরচ করে। এরকমই কিছু দেশের বিজ্ঞাপন -
  • মালয়েশিয়া - মালয়েশিয়া, ট্রুলি এশিয়া।
  • কেরালা - গড'স ওয়ন কানট্রি।
  • ভারত - ইনক্রেডিবল ইণ্ডিয়া! এবং অতিথি দেবো ভবায়ঃ।
  • অস্ট্রেলিয়া - দেয়ার ইজ নাথিং লাইক অস্ট্রেলিয়া।
  • মালদ্বীপ - অলওয়েজ ন্যাচারাল।
  • বাংলাদেশ - বিউটিফুল বাংলাদেশ - স্কুল অফ লাইফ।
  • সুইজারল্যাণ্ড - সুইজারল্যাণ্ড। গেট ন্যাচারাল।
  • স্কটল্যাণ্ড - লিভ ইট। ভিজিট স্কটল্যাণ্ড।
  • স্পেন - স্মাইল! ইউ আর ইন স্পেন! এবং স্পেন! এভরিহ্যোয়ার আনডার দ্য সান।
  • ভিয়েতনাম - এ টাইমলেস চার্ম।
কিন্তু এদের সব্বাইকে হারিয়ে দিয়েছে পাকিস্তান ট্যুরিজমের বিজ্ঞাপন। এই বিখ্যাত বিজ্ঞাপনটা হলো -
  • পাকিস্তান - ভিজিট পাকিস্তান। হ্যাভ এ ব্লাস্ট, টিল ইউ লাস্ট!