doctor লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
doctor লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৭ জুন, ২০১৫

ছাত্রদের সাহস

এক ইঞ্জিনিয়ারিং আর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, দুজনের মধ্যে তর্ক হচ্ছিলো যে কার ছাত্রদের সাহস বেশী।

মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা কোনও প্রশ্ন না করে সোজা ঝাঁপ মেরে দিলো। প্রিন্সিপাল ঘুরে তাঁর বন্ধুকে বললেন, "দেখলে? আমার ছাত্রদের সাহস কতোখানি?"

ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপালও তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা সমুদ্রের দিকে একবার তাকিয়ে বললো, "আপনি আমাদের নিজের মতন পাগল ভেবেছেন নাকি?" ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল এবার তাঁর বন্ধুকে বললেন, "দেখলে? আমার ছাত্রদের সাহস!"


সোমবার, ১ জুন, ২০১৫

প্রথম অপারেশন

ডাক্তারবাবু জীবনের প্রথম অপারেশন করতে চলেছেন। খুবই উৎকণ্ঠিত। অপারেশন একসময় শেষও হয়ে গেলো এবং রোগীও কিছুক্ষণ বাদেই অক্কা পেলেন।
বাংলা জোক
রোগী মরে যাওয়ার পর ডাক্তারবাবু দেওয়ালে টাঙ্গানো ভগবানের ছবির সামনে গিয়ে হাতজোড় করে, মাথা নীচু করে খুবই ভক্তিভরে বললেন, "হে প্রভু, জগতের প্রাণদাতা, আমার তরফ থেকে এই প্রথম নৈবেদ্য দয়া করে গ্রহণ করুন!"
ডাক্তার
অপারেশন

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

চেক বাউন্স

আমাদের পচাদা পাড়ার ডাক্তারবাবুকে চেকে ফিজের টাকাটা দিয়ে এসেছিলো।

কয়েকদিন পর, ডাক্তারবাবু পচাদাকে দেখতে পেয়ে ডেকে বললেন, "এইযে পচাবাবু, আপনার দেওয়া চেকটা কিন্তু ফেরত এসেছে।"

পচাদা বললো, "সেতো আসবেই।" এতে ডাক্তারবাবু আরো রেগে গিয়ে বললেন, "মানে?"

পচাদা খুব ঠাণ্ডাভাবে বললো, "আপনার কাছে যে রোগটা সারাতে গেছিলাম, সেটাও তো আবার ফিরে এসেছে।"


মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

সৌভাগ্য না দুর্ভাগ্য

পচাদার বন্ধু গৌতমদা ছবি আঁকে। পচাদা কাল বিকেলে পাড়ার আড্ডায় এসে এক হট নিউজ দিলো।
গৌতমদা গতকাল পচাদাকে নিয়ে যে গ্যালারিতে তার ছবির প্রদর্শনী হচ্ছে সেখানে গিয়েছিলো।
তা গৌতমদা গ্যালারির মালিককে জিজ্ঞেস করলো, "কি দাদা, কোনও ভালো খবর আছে কি?"
দাদা বললেন, "আরে গৌতম, তোমার জন্য ভালো আর খারাপ দুটো খবরই আছে! কোনটা আগে দেবো?"
গৌতমদা বললো, "দুটোই বলুন!"
মালিক ভদ্রলোক বললেন, "ভালো খবরটা হলো যে একজন লোক তোমার আঁকা সবকটা ছবি কিনে নিয়েছে।"
গৌতমদা এই না শুনে আহ্লাদে আটখানা হয়ে বললো, "তাই?! তা খারাপ খবরটা কি?"
মালিক, "সেই লোকটা না, তোমার ছবিগুলো কেনার আগে আমাকে জিজ্ঞেস করছিলো যে তুমি মারা গেলে ঐসব ছবির দাম বাড়বে কি না। আমি হ্যাঁ বলার পরই ও ছবিগুলো কিনলো। আর সবচেয়ে বাজে ব্যাপারটা হলো যে ঐ লোকটা তোমারই ডাক্তার!"


শনিবার, ২৩ জুন, ২০১২

সান্টা সিং এম বি বি এস

সান্টা সিং এর বাবার খুব ইচ্ছা ছিলো যে তার ছেলে ডাক্তার হবে। তাই হায়ার সেকেণ্ডারির পর সান্টা সিং বাবার ইচ্ছা পূরণের জন্য মেডিকাল এন্ট্রান্সে বসে পড়লো। আমাদের ভাগ্য ভালো যে সান্টা এন্ট্রান্সে পাশ করতে পারেনি! কিন্তু কেনো, সেটা আপনার জানেন কি?
অত্যন্ত গোপন সূত্রে আমাদের কাছে সান্টা সিং এর মেডিকাল এন্ট্রান্সের খাতাটা এসেছে। সান্টার দেওয়া উত্তরগুলো নীচে তুলে দিলাম।
এন্টিবডি (Antibody) - যে সবার বিরুদ্ধে।
আর্টারি (Artery) - পেইন্টিং, অর্থাৎ আর্ট সম্বন্ধে পড়াশুনা।
ব্যাক্টেরিয়া (Bacteria) - ক্যাফেটেরিয়ার ব্যাকডোর অর্থাৎ পেছনের দরজা।
সিজারিয়ান সেকশন (Caesarean section) - সিজারের দেশ রোমের একটি অংশ।
কার্ডিওলজি (Cardilogy) - পোকার খেলা শেখার ওপর এ্যাডভান্সড ট্রেনিং।
ক্যাটস্ক্যান (Cat scan) - ক্যাট, মানে বেড়ালকে খুঁজে বের করা।
ক্রনিক (Chronic) - কাকের (ক্রো) ঘাড় (নেক)।
কোমা (Coma) - যতিচিহ্ণ।
কর্টিজন (Cortisone) - কোর্টের আশপাশের এলাকা।
সিস্ট (Cyst) - সিস্টারকে ছোট করে ডাকা।
ডায়াগনসিস (Diagnosis) - যে লোকের নাক (নোজ) ব্যাঁকা।
ডায়ালেট (Dilate) - লেট প্রিন্সেস ডায়ানা।
ডিসলোকেশন (Dislocation) - এই জায়গা।
ডুয়োডেনাম (Duodenum) - ডেনিম জিনস পরিহিত দুজন।

সোমবার, ৪ জুন, ২০১২

মেশিন নষ্ট

পল্টু বেচারা গরমে কাহিল হয়ে গেছে। আর জল কম খাওয়ায় ওর প্রস্রাবও ঠিকমতো হচ্ছে না। শেষে পল্টু এক ডাক্তারের কাছে গেলো।
gap
পল্টু ডাক্তারের চেম্বারে ঢুকে বললো, "ডাক্তার সাহেব, আমার প্রস্রাবে প্রচণ্ড জ্বালাপোড়া হচ্ছে। আর পরিমাণেও কম হচ্ছে।"
gap
ডাক্তার পল্টুর দিকে তাকিয়ে বললেন, "বাড়ি চলে যান, বাড়ি চলে যান। মেশিন নষ্ট হয়ে গেছে।"
gap
এই শুনে পল্টুর তো হয়ে গেছে। খুব ঘাবড়ে গিয়ে সে ডাক্তারকে বললো, "মানে? আমি কি আর বাঁচবো না ডাক্তারবাবু?"
gap
ডাক্তার একটু অবাক হয়ে বললেন, "আরে ধুর! আপনি কেনো মরবেন মশাই? আমি যে মেশিন দিয়ে পরীক্ষা করবো সেটাই নষ্ট হয়ে গেছে!"

পরামর্শ

পচাদার ভীষণ শরীর খারাপ। তো সবাই মিলে ঠেলেঠুলে একজন বড় স্পেশ্যালিস্ট ডাক্তারের কাছে পচাদাকে পাঠানো হলো।
gap
ডাক্তার বাবু বেশ কিছুক্ষণ ধরে পচাদাকে ভালোভাবে দেখেটেখে বললেন, "হুমম! কেসটা বেশ সিরিয়াস বাঁধিয়েছেন দেখছি। তা এর আগে কারো কাছে গেছিলেন নাকি?"
gap
পচাদা, "হ্যাঁ! ঐতো, আমাদের পাড়ার ঔষধের দোকান আছে, ওখানে গিয়েছিলাম।"
gap
ডাক্তার বাবু এবার একটু বিরক্ত হয়েই বললেন, "ঐ তো ভুল করেন! কেন যে ঔষধের দোকানে যান! আরে ওরা কি ডাক্তার? ওরা হল দোকানদার। তা সে দোকানদারটা নিশ্চয়ই ছাগলের মতো কিছু একটা পরামর্শ দিয়ে দিয়েছে?"
gap
পচাদা, "হ্যাঁ! তা অবশ্য দিয়েছে।"
gap
ডাক্তার বাবু একটু ব্যঙ্গচ্ছলে বললেন, "কি উল্টোপাল্টা পরামর্শ দিয়েছে শুনি।"
gap
পচাদা কানটাকে একটু চুলকে নিয়ে বললো, "ঐ আপনার কাছে আসতে বলল।"

এক মাস পর

রোগী এবং ডাক্তারের মধ্যে কথা হচ্ছে। 
gap
ডাক্তার, "এই ঔষধগুলো এখন খেতে থাকুন।। আর ১ মাস পর আবার আসবেন।"
gap
রোগী বেশ চিন্তিতভাবে বললেন, "ডাক্তার বাবু আপনি যে বলছেন ১ মাস পর আসতে, এর মধ্যে যদি আমি মরে যাই?"
gap
ডাক্তার, "তাহলে আর আসবেন না।"