প্রাপ্তবয়স্ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রাপ্তবয়স্ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৪ জুন, ২০১২

স্ত্রীকে সত্যি কথা না বললে

পচাদার মেজোমামার নাম হরিদাস, আর পদবী পাল। একদম যাকে বলে হরিদাস পাল! তা মামা লোকটা বেশ মোটাসোটা আর হেবভি মোটা মাইনের সরকারী চাকরীও করে। মামী আবার দেখতে মামার উলটো, স্লিম, ফরসা আর সুন্দরী।
gap
তো একদিন মামী হরিদাস পাল মামাকে ফোন করলো। মামা তখন অফিসের মিটিং এ ব্যস্ত।
gap
মামী, "অ্যাই তুমি কখন বাড়ি ফিরবে গো?"
মামা, "শোন আমি রাত দশটার আগে বাড়ি ফিরতে পারবো বলে মনে হয় না।" 
gap
তো মামা হঠাৎ বিকাল ৫টার সময় বাড়ি ফিরে দেখলো যে মামীর সাথে অন্য একটা লোক ফস্টি-নষ্টি করছে। মামা তো রেগে আগুন! রাগারাগি থেকে পুরোদমে গণ্ডগোল হয়ে তারপর দুজনের মধ্যে বিচ্ছেদ হল। মাস ছয়েকের মধ্যে দুজনের ডিভোর্সও হয়ে গেলো।
gap
মামা এখন একা, মামীও এখন একা। সেই লোকটাকেও আর দেখা যায়নি। 
gap
এর থেকে আপনারা কি বুঝলেন? 
''
''
''
স্ত্রীকে সবসময় সত্যি কথা বলুন না হলে সংসার ভেঙ্গে যাওয়ার পুরোপুরি চান্স!

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

পচাদার SWOT এ্যানালাইসিস

আমাদের পচাদা কদিন ধরে এম বি এ করছে। হঠাৎ করে আজকাল তার মুখ দিয়ে বেশ ম্যানেজমেন্টের ফাণ্ডা বেরিয়ে পড়ে।
গত রোববারে পাড়ার রাস্তার মোড়ে দাঁড়িয়ে পচাদা আমাকে বললো, "জানিস রে, প্রত্যেকটা লোকের নিজের সম্বন্ধে একটা SWOT এ্যানালাইসিস করে নেওয়া উচিত।"
আমি একটু অবাক হয়ে বললাম, "মানেটা কি পচাদা? সোয়াট তো পাকিস্তানের কোন এক রাজ্য বলেই জানতাম!"
পচাদা একটু চাচ্ছিল্যের হাসি হেসে বললো, "আরে সেই সোয়াট নয়। এইজন্যই বলি যে সব্বারই ম্যানেজমেন্ট পড়া উচিত। এটা হলো স্ট্রেংথ, মানে শক্তি; উইকনেস, মানে দুর্বলতা; অপরচ্যুনিটি, মানে সুযোগ; আর থ্রেট, মানে ভয় - এই চারটে জিনিসের এ্যানালাইসিস।"
আমি, "বাঃ বাঃ! তা পচাদা তোমারটা করেছো?"
পচাদা বুক চিতিয়ে বললো, "করিনি আবার! আমার শক্তি হলো আমার বউ। দুর্বলতা হলো পাশের বাড়ির বউ। আমার সুযোগ হলো তখন, যখন তার বর ট্যুরে বেরিয়ে যায়। আর ভয়, যখন আমি ট্যুরে বাড়ির বাইরে যাই!"
লে হালুয়া!

সুখবর

ডাক্তার তাঁর পেশেন্ট ভদ্রমহিলাকে খুব উচ্ছসিত হয়ে বললেন, "মিসেস ঘোষ, আপনার জন্য একটা সুখবর আছে!"
মিসেস ঘোষ নামের পেশেন্ট একটু অবাক হয়ে বললেন, "ডাক্তারবাবু আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি মিসেস ঘোষ নই, মিস ঘোষ।"
ডাক্তার এবার ভারী চিন্তিতভাবে বললেন, "ও আচ্ছা! খবরটা তাহলে খুব একটা সুখের নাও হতে পারে।"

বুধবার, ৩০ মে, ২০১২

আদর্শ মুড

পচাদার তখন নতুন নতুন বিয়ে হয়েছে। একজন স্পেশ্যালিস্ট ডাক্তারের কাছে যুগলে গেছে।
ডাক্তার নবদম্পতিকে বললেন, "দেখুন, সেক্স করার জন্য নিজের আদর্শ মুড পরস্পরকে বোঝানো খুবই দরকার। এর ওপর দাম্পত্য জীবনের খুশী অনেকটা নির্ভর করে।"
বাড়ি ফিরে পচাবৌদি পচাদাকে বললো, "শোনো, অফিস থেকে বাড়ি ফিরে তুমি যদি দ্যাখো যে আমার চুল খুব পরিপাটি করে বাঁধা, তখন বুঝবে আমার ইচ্ছে করছে না। যদি দ্যাখো যে আমার চুল আলগা করে বাঁধা, তাহলে বুঝবে যে আমার ইচ্ছে হলেও হতে পারে। আর যেদিন দ্যাখবে আমার চুল খোলা, সেদিন বুঝবে যে আমার প্রচণ্ড ইচ্ছে করছে।"
পচাদা এই শুনে বললো, "যেদিন দেখবে আমি অফিস থেকে ফিরে এক পেগ ড্রিঙ্ক করেছি, সেদিন বুঝবে যে আমার ইচ্ছে নেই। যেদিন দেখবে যে তিন পেগ খেয়েছি, সেদিন ইচ্ছে হলেও হতে পারে। আর যেদিন দেখবে ছয় পেগ খেয়েছি, সেদিন বুঝবে যে আমার খুব ইচ্ছে করছে। অবশ্য ছয় পেগ খাওয়ার পর তোমার চুল কি অবস্থায় আছে সেটা বুঝতে পারবো না।"