বউদি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বউদি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৪ জুলাই, ২০১৫

কোনটা ভালো লাগে?

আমাদের পচাদার বউ পচাদাকে জিজ্ঞেস করলো, "আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করছি, সত্যি সত্যি উত্তর দেবে?"
বাংলা জোক, চুটকি জোক
পচাদা বললো, "কোন কথাটা আমি তোমাকে মিথ্যা বলি? পুছো তোমার কোশ্চেন!"
এস এম এস জোক, পচাদা জোকা, পচাবৌদি
পচাবৌদি বললো, "আচ্ছা, তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশী ভালো লাগে? আমার সৌন্দর্য্য, না আমার বুদ্ধি?"
অনাবিল হাসি, সুস্থ জোক, ফ্যামিলি জোক
পচাদা একটা মুচকি হাসি দিয়ে বললো, "আররে, তোমার এই জোক করার অভ্যেসটাই আমার সবচেয়ে ভালো লাগে!"
Bengali joke, bangla joke, sms joke
pochada, clean joke

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

পটলদা আর পটলবৌদি

পটলদা খুবই অসুস্থ! ডাক্তার পটলদাকে চেক-আপ করে বৌদিকে ডেকে নিয়ে গিয়ে বললেন, "ওনার হার্টের অবস্থা ভালো নয়। ওনাকে প্রতিদিন ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবেন। ওনার সাথে ভালো ব্যবহার করবেন, কোত্থাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বায়না করবেন না। বাড়িতে কোনও টিভি সিরিয়াল দেখবেন না। এভাবে ছয়মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন।"
ডাক্তার চলে যাওয়ার পর পটলদা বৌদির কাছে জানতে চাইলো, "হ্যাগো, ডাক্তার কি বললো?"
বৌদি খুব দুঃখিত হয়ে বললো, "কি আর বলবে! তোমার বাঁচার আর কোনও আশা নেই গো!"


বুধবার, ৮ আগস্ট, ২০১২

পচাবউদির পিঠব্যথা

পচাবউদির সাথে মোড়ের মাথায় দেখা।
বউদি খুব দুঃখ করে বললো, "এই দেখনা, ডাক্তারের কাছে গেছিলাম। পিঠের ব্যথায় আর পারছি না।"
আমি বললাম, "হঠাৎ কিভাবে ব্যথা হয়ে গেলো?"
বউদি, "আর বলিস না, সকালবেলা ড্রইংরুমের সোফাটাকে একটু সরিয়ে ঠিক করে সাজিয়ে রাখতে গেলাম, আর ওই করতে গিয়েই হ্যাঁচকা টান লেগে গেলো।"
আমি, "আরে, একা একা এসব টানাটানি করতে গেলে কেনো? পচাদা বাড়ি ফিরে আসার পরই তো করতে পারতে!"
বউদি, "তা করতে পারতাম। তবে তোদের পচাদা না থাকলে সোফাটা সরানো একটু সোজা। মানে ওটার ওপর কেউ বসে না থাকলে ওজনটা তো একটু কম হয় আর কি!"

শুক্রবার, ১৫ জুন, ২০১২

গাধা, দাদা, বউদি


আমাদের পল্টু রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ করে একটা গাধার সামনে আছাড় খেয়ে পড়ে গেলো।
gap
ঠিক ঐসময়েই রাস্তা দিয়ে দুজন মেয়ে যাচ্ছিলো। তারা পল্টুর ঐ অবস্থা দেখে হেসে কুটোপাটি। পল্টুকে খ্যাপানোর জন্য দুজনেই বললো, "কিগো, তোমার দাদার আশীর্বাদ নিচ্ছো না কি?"
gap
পল্টুও সঙ্গে সঙ্গে বলে উঠলো, "হ্যাঁগো বউদি, একদম ঠিক বলেছো।"