party joke লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
party joke লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

কোথায় আছো?

আমাদের পল্টু হোয়াটস আপে তার বান্ধবীকে মেসেজ দিলো, "হাই, কোথায় আছো?"

বান্ধবী উত্তর দিলো, "হ্যাললো! আমি এখন বাবার বিএমডব্লিউ চড়ে ক্লাবে যাচ্ছি। ড্রাইভার আমাকে ক্লাবে ছেড়ে চলে যাবে। ক্লাব থেকে বেরিয়ে আমি মলে শপিং করতে যাবো। তখন তোমায় ফোন করবো। তুমি কোথায়?"

পল্টু মেসেজ করলো, "আমি ৪০৩ নম্বর বাসে করে যাচ্ছি। তোমার সিটের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছি। তুমি টিকিট করো না। আমি তোমার টিকিটও কেটে নিয়েছি।"


মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

১৯৪৭ সালের সেরা এস এম এস

আমাদের পচাদা, সন্ধেবেলার আড্ডাতে এসেই বললো, "তোরা জানিস কি, ১৯৪৭ সালের সেরা এস এম এস কোনটা ছিলো?"
সব্বাই এ-ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করছে।
পচাদা মিনিট পাঁচেক আমাদের অবস্থাটা উপভোগ করে আনার বললো, "গর্দভের দল। ১৯৪৭ সালে মোবাইল ফোন বলে কোনও জিনিস ছিলো কি?"
আমাদের হাঁ মুখের দিকে তাকিয়ে, মুচকি হেসে পচাদা আবার বললো, "মাঝেমাঝে তোদের ব্রেনটাকেও একটু ব্যবহার করিস! নাহলে জং ধরে যাবে। ব্যস, এস এম এসের কথা শুনলি, আর অমনি ভাবতে বসলি। এস এম এস পড়ার জন্য জিভ লকলক করছে! যত্তোসব!"

শুক্রবার, ১৫ জুন, ২০১২

লালুর ইংরেজি শিক্ষা

জর্জ বুশ ভারতে আসার পর তার সাথে আমাদের লালু প্রসাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। জর্জ বুশ লালুকে বলেন, "মিঃ লালু, আপনার কথা বলার স্টাইল এতো সুন্দর আর মজাদার, কিন্তু ইংরেজিটা না বলতে পারায় আপনার প্রচুর লস হয়ে যাচ্ছে। চলুন, আমার সাথে আমেরিকায়। আপনাকে আমার বাড়িতে রেখে ইংরেজি শিখিয়ে দেবো।"
gap
লালু ফ্রি-তে আমেরিকা বেড়ানোর চান্স মিস করতে চাইলেন না। তাই বুশের সাথে সোজা হোয়াইট হাউসে গিয়ে উঠলেন। তারপর অনেক দিন কেটে গেলো, কিন্তু লালুর কোনও খবর নেই। রাবড়ি দেবী বেশ চিন্তিত হয়ে উঠলেন। মাস চারেক কেটে যাওয়ার পর আর থাকতে না পেরে রাবড়ি দেবী হোয়াইট হাউসে ফোন করলেন।
gap
রাবড়ি দেবী, "আচ্ছা আমি মিসেস লালু প্রসাদ বলছি। লালুজী ওখানে আছেন কি? ওনাকে একটু ডেকে দিন না।"
gap
ওদিক থেকে যে লোকটা ফোন ধরেছিলো, সে বলে উঠলো, "আররে, আপ! নমস্তে ভৌজী। হাম জর্জওয়া বোল রহা হুন!"

সোমবার, ৪ জুন, ২০১২

কথায় কথা বাড়ে

পচাদা পাবলিক টয়লেটে বসে একটু হালকা হচ্ছিলো। হঠাৎ করে পাশের টয়লেট থেকে কথা ভেসে এলো, "কি দাদা, কেমন আছেন?"
gap
পচাদা খুবই অবাক হয়ে বলল, "এইতো, আমি মোটামুটি ভালোই আছি।"
gap
কথার পিঠে আবার কথা ভেসে এলো, "তা এখন কি করছেন?"
gap
পচাদা চিন্তিত হয়ে উত্তর দিল, "এইতো ভাই, কমোড এ বসে আছি।"
gap
পাশের টয়লেট থেকে লোকটা আবারও বললো, "আচ্ছা, আমি কি এখন আসতে পারি?"
gap
পচাদা এবার পুরো ঘাবড়ে গিয়ে বললো, "আরে না না না! প্লিজ, আমি এখন খুবই ব্যস্ত আছি।"
gap
আবার কণ্ঠ শোনা গেল, "আচ্ছা দাদা, আমি আপনাকে ৫-১০ মিনিট পরে আবার ফোন করছি। কোনও একটা আহাম্মক জানি আবার সব কথার উত্তর দিয়ে আমার সাথে ইয়ার্কি মারছে।"

বুধবার, ৩০ মে, ২০১২

আদর্শ মুড

পচাদার তখন নতুন নতুন বিয়ে হয়েছে। একজন স্পেশ্যালিস্ট ডাক্তারের কাছে যুগলে গেছে।
ডাক্তার নবদম্পতিকে বললেন, "দেখুন, সেক্স করার জন্য নিজের আদর্শ মুড পরস্পরকে বোঝানো খুবই দরকার। এর ওপর দাম্পত্য জীবনের খুশী অনেকটা নির্ভর করে।"
বাড়ি ফিরে পচাবৌদি পচাদাকে বললো, "শোনো, অফিস থেকে বাড়ি ফিরে তুমি যদি দ্যাখো যে আমার চুল খুব পরিপাটি করে বাঁধা, তখন বুঝবে আমার ইচ্ছে করছে না। যদি দ্যাখো যে আমার চুল আলগা করে বাঁধা, তাহলে বুঝবে যে আমার ইচ্ছে হলেও হতে পারে। আর যেদিন দ্যাখবে আমার চুল খোলা, সেদিন বুঝবে যে আমার প্রচণ্ড ইচ্ছে করছে।"
পচাদা এই শুনে বললো, "যেদিন দেখবে আমি অফিস থেকে ফিরে এক পেগ ড্রিঙ্ক করেছি, সেদিন বুঝবে যে আমার ইচ্ছে নেই। যেদিন দেখবে যে তিন পেগ খেয়েছি, সেদিন ইচ্ছে হলেও হতে পারে। আর যেদিন দেখবে ছয় পেগ খেয়েছি, সেদিন বুঝবে যে আমার খুব ইচ্ছে করছে। অবশ্য ছয় পেগ খাওয়ার পর তোমার চুল কি অবস্থায় আছে সেটা বুঝতে পারবো না।"

সন্ধেবেলা লেডিজ হোস্টেলে

আমাদের পল্টু সন্ধেবেলা কলেজের লেডিজ হোস্টেলের সামনে ঘুরঘুর করছিলো। হঠাৎ করে দারোয়ান তাকে ক্যাঁক করে পাকড়াও করে মেট্রনের কাছে নিয়ে গেলো।
মেট্রন কড়াভাবে পল্টুর দিকে তাকিয়ে আরো কড়াভাবে বললেন, "কার সঙ্গে দেখা করতে এসেছিলে? অঞ্জনা না নন্দিনী?"
পল্টু চুপ করে মাথাটাকে একটু ঝুকিয়ে দাঁড়িয়ে রইলো।
মেট্রন ফের প্রশ্ন করলেন, "তাহলে কে? প্রমিতা? অপরাজিতা?"
পল্টু তবুও চুপ করে দাঁড়িয়ে আছে দেখে মেট্রন বললেন, "তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তোমাকে এই চত্বরে যেনো আর না দেখি।"
পল্টু পাড়ায় ফিরে এসে বললো, "মেট্রনটা একেবারে খাণ্ডারনি। তবে চারটে মেয়ের নাম জানতে পেরেছি।" :D

বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

বিষাক্ত মাশরুম

এক মহিলা তার পুরোনো বন্ধুকে হঠাৎ করে শপিং মলে পেয়ে গেলেন। দুজনেই খুব খুশী হয়ে একটা কফিশপে বসে গল্প করছিলেন। কথায় কথায় প্রথম মহিলা বললেন, "এইতো, সামনের মাসে আমি চতুর্থবার বিয়ে করছি।"
বন্ধু শুনে বললো, "ওহ! খুব ভালো কথা। তা তোর প্রথম বিয়েটা কি করে ভাঙ্গলো?"
প্রথম মহিলা, "আর বলিস না ভাই। আমার বর বিষাক্ত মাশরুম খেয়ে মারা যায়।"
বন্ধু, "ওঃহো! কি আর করবি ভাই, জীবনটা এরকমই। তা দ্বিতীয় বরের কি হলো?"
প্রথম মহিলা, "আর বলিস না ভাই। দু নম্বর বরও বিষাক্ত মাশরুম খেয়ে মারা যায়।"
বন্ধু, "একিরে! সর্বনাশ! তা তিন নম্বর বরের কি হলো?"
প্রথম মহিলা, "আর বলিস না ভাই। তিন নম্বর বর ঘাড় ভেঙ্গে মারা যায়।"
বন্ধু, "ঘাড় ভেঙ্গে? কিভাবে?"
প্রথম মহিলা, "আর বলিস না ভাই। ও তো মাশরুমটা খেলোই না।"

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

বিবাহের ফিউচার টেন্স

কলেজের ফার্স্ট ইয়ারে ইংলিশের স্যার পল্টুকে জিজ্ঞেস করেছিলেন, "বলতো বিবাহের ফিউচার টেন্স কি?"
পল্টুর হাতেগরম জবাব, "ডিভোর্স স্যার!"

মরণের পারে

আমাদের পচাদা যে অফিসটাতে চাকরী করে, তার বস সকাল সকাল পচাদাকে কেবিনে ডাকলেন।
বস, "তা পচা, তুমি কি লাইফ আফটার ডেথ, মানে মৃত্যুর পরেও জীবনের কিছুটা রয়ে যায় - এই থিয়োরিতে বিশ্বাস করো?"
পচাদা, "হ্যাঁ স্যার, নিশ্চয়ই করি।"
বস, "আচ্ছা! তাহলে তো ঠিকই আছে। কালকে তুমি দুপুরবেলা তোমার দিদিমা মারা গেছেন বলে ছুটি নিয়ে বেরিয়ে যাওয়ার আধঘন্টা মতন পরেই তিনি তোমার খোঁজে অফিসে এসেছিলেন!"

সোমবার, ২৬ মার্চ, ২০১২

স্বর্গে ফুটবল

ডেভিড বেকহ্যাম তার চার্চের প্যাস্টোর কে গিয়ে জিজ্ঞেস করলো, "ফাদার, আপনি কি বলতে পারেন যে স্বর্গে ফুটবল খেলা হয় কি?"
ফাদার বললেন, "হুম, সেটা তো ঠিক জানি না। তুমি একটা কাজ করো, কাল বিকেলের দিকে একবার এসো। আমি খোঁজখবর নিয়ে দেখছি।"
বেকহ্যাম পরদিন চার্চে গিয়ে বললো, "ফাদার কিছু জানতে পারলেন কি?"
ফাদার বললেন, "ডেভিড, তোমার জন্য একটা ভালো আর একটা খারাপ খবর আছে। ভালো খবরটা হলো যে স্বর্গে ফুটবল খেলা হয়। আর খারাপ খবরটা হলো যে আগামী বৃহস্পতিবারে তোমার একটা ম্যাচ আছে!"

চেহারাটা দেখে ভালো লাগছে না

আমাদের পাড়ার রঞ্জনবাবু তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন।
ডাক্তারবাবু বেশ কিছুক্ষণ পরীক্ষা করে রঞ্জনবাবুকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, "দেখুন রঞ্জনবাবু, আপনার স্ত্রীকে দেখে আমার মোটেও ভালো লাগলো না!"
রঞ্জনবাবু বললেন, "একদম ঠিক ধরেছেন ডাক্তারবাবু! আমারও ওকে দেখতে মোটেই ভালো লাগে না। কিন্তু ও খুব ভালো রান্না করে আর আমাদের বাচ্চাগুলোকে খুব ভালোভাবে বড় করছে!"

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

পচাদার দ্বিতীয় বিবাহবার্ষিকী

শপিং মল থেকে বেরোনোর সময় হঠাৎ দেখি আমাদের পচাদা হাতে একটা সুন্দর করে গিফট র‍্যাপ করা ছোট্ট প্যাকেট নিয়ে আসছে। তো পচাদাকে জিজ্ঞেস করলাম কারজন্য ওটা কিনে নিয়ে যাচ্ছে।
পচাদা বললো, "আর বলিস না, পরশু দিন তো আমার বিবাহবার্ষিকী, তাই তোর বৌদির জন্য এটা কিনলাম।"
আমি, "ওহ, আচ্ছা!"
পচাদা, "গত সপ্তাহে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি চাই। তোর বৌদি বললো, 'জানি না গো। যা ইচ্ছে হয় তাই দিয়ো। শুধু ওটাতে ডায়মন্ড থাকলেই হবে।' ব্যস।"
আমি, "আচ্ছা! তা কি কিনলে? আংটি, নেকলেস, পেণ্ডান্ট না অন্য কিছু?"
পচাদা বললো, "আররে না! আমি ওর জন্য এক প্যাকেট তাস কিনেছি।"

বান্টা সিং এর মৃত্যু

বান্টা সিং ভোরে ঘুম থেকে উঠেই তার বৌকে বললো, "ওয়ে প্রীততো, আমি মরে গেছি।" 
প্রীতো যতই বোঝায়, বান্টা মানেই না যে সে মরে গেছে। শেষে অনেক বুঝিয়ে-সুঝিয়ে একজন সাইক্রিয়াটিস্টের কাছে বান্টাকে নিয়ে যাওয়া হলো।
ডাক্তার অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেও কিছুই না করতে পেরে শেষে একটা নই বার করে বান্টাকে দেখালেন যে সেটাতে লেখা আছে, "মৃত লোকের অর্থাৎ মৃতদেহের শরীর থেকে রক্ত বেরোয় না।" বান্টার কথা থেকে মনে হল সেও কথাটা বিশ্বাস করেছে।
তখন ডাক্তার একটা পিন নিয়ে বান্টার হাতে খোঁচা দিলেন আর সাথে সাথেই আঙুল থেকে রক্ত বেরিয়ে এলো। 
ডাক্তার বলেন, "বান্টা, তুমি তো জানো যে মৃতদেহের শরীর থেকে রক্ত বেরোয় না। এই যে তোমার হাত থেকে রক্ত বেরোল, তার থেকে কি বুঝলে?"
বান্টা অবাক হয়ে আঙুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললো, "ওয়ে তেরি ... এতো দেখছি মরা লোকের শরীর থেকেও রক্ত বেরোয়!"

সোমবার, ১৯ মার্চ, ২০১২

কিছু মজার লেবেল

বাচ্চাদের গায়ে মাখানোর তেলঃ শিশুদের নাগালের বাইরে রাখুন! (এ্যাঁ ... মানে?)
লিটল ওয়ান বেবী লোশনঃ বাচ্চাদের থেকে দূরে রাখুন। (আবার? তাহলে মাখাবো কাকে??)
চুলে লাগানোর রঙঃ দয়া করে আইসক্রিমের টপিং হিসেবে ব্যবহার করবেন না। (আইসক্রিম??)
ওয়েট ন্যাপির প্যাকেটে লেখাঃ প্যাকেটটা ছিঁড়ে খুলে নিয়ে তারপর ব্যবহার করুন।
ডায়াল সাবানের প্যাকেটে লেখাঃ সাধারণ সাবানের মতই ব্যবহার করুন। (অসাধারণ!)
স্ট্রাইডেক্স ফোমিং ফেস ওয়াশঃ ফোম (ফেনা) থাকতে পারে। (ওঃ, আমি ভাবলাম ...)
হেইঞ্জ কেচাপঃ ব্যবহার করার নির্দেশাবলী - খাবারের ওপরে দিন। (কেউ তলায় দেয় কি?)
সোয়ানসন টিভি ডিনারের প্যাকেটের ওপরে লেখাঃ সতর্কীকরণ - এই প্রডাক্টটাকে খাওয়ার আগে অবশ্যই রান্না করে নিন। (আমি ভাই কাঁচা খেতে পছন্দ করি। :D)
আমেরিকান এয়ারলাইনসের যাত্রীদের দেওয়া বাদামের প্যাকেটে লেখাঃ প্যাকেটটা খুলুন, চিবিয়ে বাদাম খান। (এঃহে, প্যাকেটটা খেতে পারবো না?)

পচাদার তাজমহল গড়া

পচাদার প্রেমিকা বললো, "হ্যাঁগো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো?"
পচাদা (একটু গম্ভীরভাবে), "সীমাহীন ভালোবাসি ...।"
প্রেমিকা (একটু নাক সিঁটকে), "সীমাহীন! আচ্ছা! তাহলে তাজমহল বানাচ্ছো না কেনো?"
পচাদা (আরো গম্ভীরভাবে), "জায়গা দেখা, ঠিক করা এবং জমি কেনা শেষ। এবার শুধু তোমার মরার অপেক্ষা। তুমি মরলেই তাজমহলের কাজ শুরু করবো।"
Created by Shovon Chakraborty. শোভন চক্রবর্তী এটা বানিয়েছেন।

রবিবার, ১৮ মার্চ, ২০১২

পচাদার বিবাহবার্ষিকী

পচাদা বিয়ে করেছে। তা বছরখানেক হতে চললো। পচাবৌদি বললো, "হ্যাঁগো, সব্বারই আজকাল গাড়ি আছে। তা, বিবাহবার্ষিকীতে তুমি আমায় একটা গাড়ি দেবে?"
পচাদা বললো, "দেখি!"
বিবাহবার্ষিকীর দিন। পচাদা বাড়ি ফিরলো হাতে একটা নেকলেসের বাক্স নিয়ে। বৌদিকে বললো, "ডার্লিং, এই দেখো তোমার জন্য কি এনেছি!"
বৌদি নেকলেসটা দেখে মনে মনে খুশী হল, কিন্তু মুখে বললো, "কিগো, তুমি না বলেছিলে যে আজকে একটা গাড়ি গিফট করবে?"
পচাদা বললো, "কি করবো বলো, ইমিটেশন গাড়ি তো আর পাওয়া যায় না!"

একবার না পারিলে দেখ শতবার

আপনি যদি বিশ্বাস করেন যে একবার কোন একটা কাজে ব্যর্থ হলেও হতোদ্যম হওয়া উচিত নয় এবং বারবার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হচ্ছেন, তাহলে -
স্কাই ডাইভিং আপনার জন্য নয়! 

শনিবার, ১৭ মার্চ, ২০১২

একটি ক্রিকেট বল এবং গ্যারাজের জানালার ফুটো

এক ভদ্রমহিলা দুপুরে সব কাজকর্ম শেষ করে একটু দিবানিদ্রা দেওয়ার চেষ্টায় ছিলেন। হঠাৎ কলিংবেলের শব্দে উঠে তাঁকে দরজায় আসতে হলো। বাইরে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, যার মধ্যে একজনের হাতে একটা ক্রিকেট ব্যাট। 
বাচ্চাটা বললো, "আন্টি, আমাদের বলটা না আপনার গ্যারাজের ভেতরে ঢুকে গেছে। ওটা একটু ফিরিয়ে দিন না প্লিজ!"
আন্টি দেখলেন যে গ্যারাজের কাঁচের জানালায় বলের সাইজের একটা গর্ত হয়ে গেছে। তিনি বললেন, "হুম! তা বলটা গ্যারাজের ভেতরে ঢুকলো কিভাবে?"
বাচ্চাটা একবার ভাঙ্গা জানালার দিকে, একবার বন্ধুর দিকে আর একবার মহিলার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বললো, "আন্টি, কি আশ্চর্য্য! আমার মারা শটটা আপনার গ্যারাজের জানালার ঐ ফুটোর মাঝখান দিয়ে ঢুকে গেছে!" 

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

মিঠুনদা জোকস

যোগীতাবালি সকালবেলা মিঠুনদাকে বললো, "মিঠুন, একটু দেখো তো। সকাল থেকে জল গরম করতে পারছি না, কারণ আমাদের ঘরের সোলার হিটারটা কাজ করছে না।"

মিঠুনদা, "একটু দাঁড়াও ডার্লিং। আমি এখনি গিয়ে সূর্য্যটাকে ঠিক করে দিয়ে আসছি।" 

ধনী বাবা, গরীব বাবা

দুজন লোক, যারা স্কুলজীবনে বন্ধু ছিল, তাদের মধ্যে অনেক দিন পরে হঠাৎ করে দেখা হয়ে গেল। হাই, হ্যালোর পর তারা দুজনে কে কি করছে সেসব নিয়ে আলোচনা হচ্ছিল। দেখা গেল যে এক বন্ধু খুব ধনী হয়ে গেছে এবং অন্যজন গরীব রয়ে গেছে।

ধনী বন্ধু বললো, "আজকে আমার কাছে বারোটা গাড়ি, চারখানা বাংলো, তিনটে কমার্শিয়াল বিল্ডিং, পাঁচটা ফ্যাক্টরি আর সাতখানা শোরুম আছে। তোর কাছে কি আছে?"

গরীব বন্ধু একটু মুচকি হেসে বললো, "ভাই, আমার একটা ছেলে আছে যার বান্ধবী এবং বাকদত্তা হলো তোর মেয়ে!"