school joke লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
school joke লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ জুলাই, ২০১২

স্মার্টনেস

সালটা ২০১২। 
পচাদার ছেলে গজাও পচাদার মতনই ডেঞ্জারাস হয়েছে।
ওদের স্কুল থেকে পচাদাকে ডাকিয়েছিল। ফেরত এসে পচাদা গল্প করছে, "বুঝলি, ঘটনাটা হেবভি হয়েছে রে!"
গজা ওদের ক্লাসের মিসকে বলেছে, "মিস, আমাকে তোমার কেমন লাগে?"
মিস, "সো সুইট! মিষ্টি ছেলে!" এই বলে গাল টিপে দিলো।
গজা, "তাহলে মিস, আমি বাবা-মাকে তোমার বাড়িতে যেতে বলি?"
মিস, একটু অবাক হয়ে, "কেনো?"
গজা, "কেনো আবার! ওরা তোমার বাড়িতে গিয়ে আমাদের কথাটা এগিয়ে নিয়ে যেতে পারবে।"
মিস, এবার রেগে গিয়ে, "কি উল্টোপাল্টা কথা বলছো?"
গজা, এবার আগের বাক্যটাকে শেষ করলো, "... টিউশন পড়ানোর জন্য!" :P

বুধবার, ২৭ জুন, ২০১২

ইউপিএ-র পুরো নাম

গজাদের স্কুলের সোশ্যাল স্টাডিস টিচার গজাকে জিজ্ঞেস করলেন, "বলো তো গজা, ইউপিএ-র পুরো নাম কি?"
গজাও খুব স্মার্টলি বললো, "আণ্ডার প্রেসার এলায়েন্স, স্যার।"

সোমবার, ২৫ জুন, ২০১২

লোডশেডিং

আমাদের পচাদার ছেলে গজা দি গ্রেট একদিন স্কুলের হোমওয়ার্ক করে নিয়ে যায় নি। ব্যস, আর যায় কোথায়! ক্লাস টিচার ওকে পাকড়াও করলেন।
টিচার, "হোমওয়ার্ক করোনি কেন?"
গজা, "স্যার, লোডশেডিং ছিলো।"
টিচার, "তা মোমবাতি জ্বালিয়ে নিতে।"
গজা, "স্যার, দেশলাই ছিলো না।"
টিচার, "দেশলাই ছিলো না কেন?"
গজা, "ঠাকুরঘরে রাখা ছিলো স্যার।"
টিচার, "আচ্ছা, ঠাকুরঘর থেকে নিলে না কেনো?"
গজা, "স্নান করিনি, ঠাকুরঘরে ঢুকবো কি করে?"
টিচার, "ওফ! তা স্নান করতে কে বারণ করেছিলো?"
গজা, "জল ছিলো না স্যার।"
টিচার, "জল কেন ছিলো না?"
গজা, "পাম্পের মোটর চলছিলো না স্যার।"
টিচার, এবারে ধৈর্য্যের  শেষ  সীমায় পৌঁছে গিয়ে, দাঁত  কিড়মিড়  করে বললেন, "আরে উল্লুক, মোটরটা কেন  চলছিলো না?"
গজা, "স্যার, আপনাকে তো প্রথমেই বললাম যে লোডশেডিং ছিলো!"

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

চিরদিনের জোক

ছাত্ররা কোন জোকটা আগেও করতো, এখনো করে এবং ভবিষ্যতেও করবেই?
যখন তারা বলে, "অনেক মস্তি করে নিয়েছি বস, কাল থেকে সিরিয়াসলি পড়াশুনো করবো!"

শুক্রবার, ১৫ জুন, ২০১২

সান্টা সিং এর বাবা

সান্টা সিং তখন স্কুলে পড়তো। বুঝতেই পারছেন, বেশ কিছুদিন আগের কথা।
santa
স্কুলের টিচার সান্টা সিংকে জিজ্ঞেস করলেন, "বেটা সান্টা, তোমার বাবা কি করেন?"
সান্টা বুক ফুলিয়ে বললো, "স্যার, পাপা এইচডিএফসি-র (HDFC) মালিক।"
টিচার অবাক হয়ে বললেন, "আরে বাহ! তোমার বাবা এইচডিএফসি ব্যাঙ্কের মালিক?"
সান্টা বললো, "না স্যার! হীরালাল দহিবড়ে এ্যাণ্ড ফালুদা সেন্টার এর মালিক।"

আমেরিকা আবিষ্কার

পচাদার ছেলে গজা একটা বেশ নামকরা ইংরেজি মিডিয়ামের স্কুলে পড়ে।
জোক, দারুণ
একদিন স্কুলে জিওগ্রাফি, মানে ভূগোলের ক্লাসে টিচার গজাকে ডাকলেন। ডেকে বললেন, "গজা, তুমি ঐ ম্যাপের সামনে যাও, আর গিয়ে উত্তর আমেরিকা কোথায় আছে সেটা দেখাও।"
গজা খুব স্মার্টলি ম্যাপের সামনে গিয়ে হাত দিয়ে উত্তর আমেরিকাকে দেখিয়ে বললো, "স্যার, এইতো, উত্তর আমেরিকা ম্যাপের এখানটায় আছে।"
টিচার খুশী হয়ে বললেন, "একদম ঠিক বলেছো গজা! সাবাশ!" তারপর ক্লাসের বাকি ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে বললেন, "এখন তোমরা বলোতো আমেরিকা আবিষ্কার কে করেছিলেন?"
সব ছাত্র-ছাত্রীরা একসাথে বলে উঠলো, "গজা, স্যার!"