ভগবান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভগবান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১ জুন, ২০১৫

সান্টা সিং এর প্রার্থনা

সান্টা সিং এর গ্রামের অনেকেই কানাডা চলে যাওয়ায় তারও ইচ্ছা হলো ভারত ছেড়ে কানাডা চলে যাবে। এদিকে তার কাছে অতো টাকাও নেই যে এরোপ্লেনের টিকেট কেটে কানাডা যেতে পারবে।
বাংলা জোক
অনেক ভেবেচিন্তে সান্টা শেষমেষ ভগবানের কাছে কাতর প্রার্থনা শুরু করলো। প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান এসে বললেন, "বলরে সান্টা, কি চাস তুই?"
সান্টা সিং জোক
সান্টা বললো, "প্রভু আমার বাড়ি থেকে কানাডা পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও, যাতে আমি ট্রাক চালিয়েই কানাডা চলে যেতে পারি।"
সবার জন্য জোক
ভগবান আঁৎকে উঠে বললেন, "অসম্ভব! তুই অন্য কিছু চা।"
এস এম এস জোক
একটু ভেবে নিয়ে সান্টা বললো, "ঠিক আছে। তাহলে আমাকে এমন একজন মেয়ের সাথে মিলিয়ে দাও যে শুধু আমাকেই ভালোবাসবে।"
সর্দার জোক
একটা হেঁচকি তুলে ভগবান জিজ্ঞেস করলেন, "বেটা সান্টা, রাস্তাটা সিঙ্গল লেন হবে না ডাবল লেন?"
চালু জোক
ফ্রেশ জোক

প্রথম অপারেশন

ডাক্তারবাবু জীবনের প্রথম অপারেশন করতে চলেছেন। খুবই উৎকণ্ঠিত। অপারেশন একসময় শেষও হয়ে গেলো এবং রোগীও কিছুক্ষণ বাদেই অক্কা পেলেন।
বাংলা জোক
রোগী মরে যাওয়ার পর ডাক্তারবাবু দেওয়ালে টাঙ্গানো ভগবানের ছবির সামনে গিয়ে হাতজোড় করে, মাথা নীচু করে খুবই ভক্তিভরে বললেন, "হে প্রভু, জগতের প্রাণদাতা, আমার তরফ থেকে এই প্রথম নৈবেদ্য দয়া করে গ্রহণ করুন!"
ডাক্তার
অপারেশন

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

ভগবান তৈরী করেছেন

পচাদার ছেলে বিল্টু যেমন দস্যি, তেমনি বিচ্ছু। একদিন দাদুর সাথে বিকেলে পার্কে বেড়াতে বেরিয়েছে। বেশ খানিকক্ষণ পর সে দাদুর কাছে জানতে চাইলো, "আচ্ছা দাদু তোমাকে কে তৈরী করেছেন?" দাদু বললেন, "ভগবান করেছেন দাদাভাই।" বিল্টু এরপর জিজ্ঞেস করলো, "আর আমাকে কে তৈরী করেছেন?" দাদু বললেন, "তোমাকেও ভগবানই তৈরী করেছেন।"

এই না শুনে বিল্টু বললো, "ভাগ্যিস, ভগবান এখন আগের চেয়ে অনেক ভালো কাজ শিখে গেছেন।"


শনিবার, ৩০ জুন, ২০১২

সবই রজনীকান্তের লীলা

একবার রজনীকান্তের সাথে ভগবানের কোন একটা ছোটখাটো ব্যাপারে প্রথমে তর্কাতর্কি, সেটা থেকে হাতাহাতি হয়ে সব শেষে পুরোদস্তুর যুদ্ধ লেগে যায়।
gap
তারপর কি হলো?
gap
তারপর আর কি! আজকের দিনে ভগবান তো ওপরেই আছেন! তাই না?

শুক্রবার, ১৫ জুন, ২০১২

মেয়েদের মনের কথা

একজন লোক ন্যাশনাল হাইওয়ে ধরে তার নতুন কেনা হার্লে-ডেভিডসন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। হঠাৎ করে মাথার ওপর কালো মেঘ জমে উঠলো আর তার মাঝখান থেকে দৈববাণী শোনা গেলো।
gap
ভগবান বললেন, "তুমি এই কলিকালেও ভগবানে বিশ্বাস রেখে ভালো কাজ করেছো। তাই আমি তোমাকে একটা বর দিতে চাই।"
মোটরসাইকেলের আরোহী, আমাদের বান্টা সিং, বাইকটাকে রাস্তার সাইডে নিয়ে থামিয়ে বললো, "ভগবান, আপনি তাহলে একটা এক্সপ্রেস হাইওয়ে বানিয়ে দিন, যাতে করে আমি যেকোন সময় কলকাতা থেকে দিল্লী বাইক চালিয়ে চলে যেতে পারি।"
ভগবান বললেন, "তোমার এই প্রার্থনা থেকে লোকের কি লাভ হবে? ভাবোতো, এরকম একটা এক্সপ্রেসওয়ে তৈরী করতে কতখানি কাঁচামাল লাগবে, কতো গাছ, বন-জঙ্গল কাটতে হবে, কতো লোকের ঘরবাড়ি ভেঙ্গে সরাতে হবে। আমি এটা বানিয়ে দিতেই পারি। কিন্তু আমি তোমাকে আরো একটু ভেবে বলতে বলবো। এমন একটা কিছুর প্রার্থনা করো যার ফলে পুরো সমাজের উপকার হয়।"
বান্টা বেশ কিছুক্ষণ ভেবে বললো, "হ্যাঁ ভগবান, আপনি ঠিকই বলেছেন। আমি চাই যে পৃথিবীর সব পুরুষেরা যেনো মেয়েদের মনের কথা, মনের ভাব বুঝতে পারে। যখন মেয়েরা মুখে কিছু একটা বলে, আর ভেতরে ভেতরে অন্য কিছু ভাবে, তখন আমরা যেনো ওদের মনের ইচ্ছেটা বুঝতে পারি আর মেয়েদের যেনো সত্যিকারের সুখী করতে পারি।"
gap
ভগবান একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, "বান্টা সিং, বলোতো ঐ এক্সপ্রেসওয়েতে ক'টা লেন চাও। দুটো, না চারটে?"

বুধবার, ২৩ মে, ২০১২

ভগবান বনাম শয়তান

একজন ইঞ্জিনিয়ার অফিসে যাওয়ার সময় হঠাৎ করে হার্ট এ্যাটাক হয়ে মরে গেলো। মরার পর সে দেখলো যে একটা বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আছে, যেটার ওপরে লেখা আছে "স্বর্গদ্বার"। ঠিক সেই সময় চিত্রগুপ্ত এসে হাজির হলেন আর ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলেন, "হ্যাঁ ভাই, পৃথিবীতে তুমি কি করতে?" উত্তর শুনেই চিত্রগুপ্ত মাথা নেড়ে বললেন, "কোথাও একটা ভুল হয়েছে। তুমি স্বর্গে নয় নরকে যাও।" এই বলেই ইঞ্জিনিয়ারকে নরকে পাঠিয়ে দিলেন।
নরকে থাকতে গিয়ে ইঞ্জিনিয়ার দেখলো যে ওখানে প্রচুর সমস্যা। এসি কাজ করে না, টয়লেটে জল ঠিকমতো আসে না, স্নান করতে গিয়ে দেখা যায় যে হঠাৎ জল শেষ, যখন তখন শর্টসার্কিট হয়ে লোডশেডিং হয়ে যায় ইত্যাদি ইত্যাদি।
সে বিরক্ত হয়ে শয়তানকে বললো, "আপনারা এখানে থাকেন কিভাবে। আমাকে কয়েকটা লোক আর কিছু যন্ত্রপাতি দিন তো। দেখছি কি করা যায়।"
কিছুদিনের মধ্যেই সবকিছু একদম নতুন, ঝাঁ চকচকে হয়ে উঠলো।
হঠাৎ শয়তানের কাছে ভগবানের একটা ফোন এলো। ভগবান জিজ্ঞেস করলেন, "কি ভায়া, কেমন আছো? তারপর সব ঠিকঠাক চলছে তো?"
শয়তান বললো, "হ্যাঁ হ্যাঁ। অনেকদিন পর সবকিছু একদম ফাস্ট কেলাস চলছে। এই গরমে তাই বেঁচে গেছি।"
ভগবান, একটু অবাক হয়ে, "ঠিকঠাক? মানে? কিভাবে হলো?"
শয়তান, একটু মুচকি হেসে, "হুঁ হুঁ বাবা। বারবার শুধু আমাকে ডাউন দেবে ভেবেছো? ঐ ইঞ্জিনিয়ারের জন্য সব একদম ঠিকঠাক চলছে।"
ভগবান, "ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ারের তো নরকে যাওয়ার কথা নয়! ওকে এক্ষুণি স্বর্গে পাঠিয়ে দাও। না হলে ...।"
শয়তান, "নাহলে কি?"
ভগবান, "নাহলে আমি কেস করে দেবো।"
শয়তান, অট্টহাসি হেসে, "কেস করবে? করো, করো! কোন আপত্তি নেই। শুধু একটা কথা মনে রেখো। তুমি উকিল পাবে কোত্থেকে, সেটা ভেবে দেখেছো? সবকটা উকিল তো আমার এখানে!"