ডাক্তার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডাক্তার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৭ জুন, ২০১৫

পচাদার চিকিৎসা

আমাদের পচাদা গেছে ডাক্তারের কাছে। গিয়ে বললো, "ডাক্তারবাবু, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা। কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের গন্ধও হয় না, আওয়াজ ও হয় না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টেরই পায় নি!"

ডাক্তারঃ "এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন।"

এক সপ্তাহ পর ...

পচাদা ডাক্তারের কাছে গিয়ে প্রায় আর্তনাদ করে বলে উঠলো, "এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব, আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু জঘন্য গন্ধ বের হয়!"

ডাক্তারবাবু গম্ভীরভাবে বললেন, "গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে; এখন আপনার কানের চিকিৎসা করতে হবে!"


রবিবার, ৭ জুন, ২০১৫

ছাত্রদের সাহস

এক ইঞ্জিনিয়ারিং আর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, দুজনের মধ্যে তর্ক হচ্ছিলো যে কার ছাত্রদের সাহস বেশী।

মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা কোনও প্রশ্ন না করে সোজা ঝাঁপ মেরে দিলো। প্রিন্সিপাল ঘুরে তাঁর বন্ধুকে বললেন, "দেখলে? আমার ছাত্রদের সাহস কতোখানি?"

ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপালও তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা সমুদ্রের দিকে একবার তাকিয়ে বললো, "আপনি আমাদের নিজের মতন পাগল ভেবেছেন নাকি?" ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল এবার তাঁর বন্ধুকে বললেন, "দেখলে? আমার ছাত্রদের সাহস!"


সোমবার, ১ জুন, ২০১৫

প্রথম অপারেশন

ডাক্তারবাবু জীবনের প্রথম অপারেশন করতে চলেছেন। খুবই উৎকণ্ঠিত। অপারেশন একসময় শেষও হয়ে গেলো এবং রোগীও কিছুক্ষণ বাদেই অক্কা পেলেন।
বাংলা জোক
রোগী মরে যাওয়ার পর ডাক্তারবাবু দেওয়ালে টাঙ্গানো ভগবানের ছবির সামনে গিয়ে হাতজোড় করে, মাথা নীচু করে খুবই ভক্তিভরে বললেন, "হে প্রভু, জগতের প্রাণদাতা, আমার তরফ থেকে এই প্রথম নৈবেদ্য দয়া করে গ্রহণ করুন!"
ডাক্তার
অপারেশন

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

চেক বাউন্স

আমাদের পচাদা পাড়ার ডাক্তারবাবুকে চেকে ফিজের টাকাটা দিয়ে এসেছিলো।

কয়েকদিন পর, ডাক্তারবাবু পচাদাকে দেখতে পেয়ে ডেকে বললেন, "এইযে পচাবাবু, আপনার দেওয়া চেকটা কিন্তু ফেরত এসেছে।"

পচাদা বললো, "সেতো আসবেই।" এতে ডাক্তারবাবু আরো রেগে গিয়ে বললেন, "মানে?"

পচাদা খুব ঠাণ্ডাভাবে বললো, "আপনার কাছে যে রোগটা সারাতে গেছিলাম, সেটাও তো আবার ফিরে এসেছে।"


শুক্রবার, ১৫ জুন, ২০১২

আয়ু লম্বা হওয়ার রাস্তা

আমাদের পল্টুর নাকি কদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে। তাই গতকাল পল্টু ডাক্তারের কাছে গেছিলো। সেখানে যা ঘটেছে, সেটা হুবহু তুলে দিচ্ছি।

চেম্বারে ঢোকার সাথে সাথে ডাক্তারবাবু পল্টুকে জিজ্ঞেস করলেন, "আপনার কি হয়েছে?"
পল্টু বললো, "কদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। কেমন জানি দুর্বলও লাগছে।"
ডাক্তার, "আচ্ছা। শুয়ে পড়ুন দেখি। আপনার চেক-আপ করতে হবে।"
চেক-আপ হয়ে যাওয়ার পর ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখছেন, তখন পল্টু জিজ্ঞেস করলো, "আচ্ছা ডাক্তারবাবু, আমার আয়ু যাতে লম্বা হয়, তার জন্য কোন রাস্তা আছে কি?"
ডাক্তারবাবু, "বিয়ে করেছেন?"
পল্টু, "না।"
ডাক্তার, "বিয়েটা করে ফেলুন।"
পল্টু, "বিয়ে করলে আয়ু লম্বা হবে?"
ডাক্তার, "নাঃ! তবে আয়ু লম্বা হওয়ার ইচ্ছেটাও আর থাকবে না।"

রবিবার, ১০ জুন, ২০১২

পচাদার ডেঙ্গু হলো


আমাদের পচাদার হঠাৎ করে ডেঙ্গু হয়ে গেলো। তা ডেঙ্গু হঠাৎই হয়, সেটা কোন ব্যাপার নয়, কিন্তু গোলমালটা বাঁধলো পচাদা ডাক্তারের কাছে যাওয়ার পর।
ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, "কি হয়েছে আপনার?"
পচাদা, "আর বলবেন না, শরীর খুবই খারাপ। পেটে, লিভারে ব্যথা করছে।"
ডাক্তারবাবু, "হুম! তা মদ-টদ চলে কি আপনার?"
পচাদা, "হ্যাঁ! তা তো চলেই। তবে এখন, এই সময়ে ... ঠিক আছে, ছোট পেগই বানান ডাক্তারবাবু!"

সোমবার, ৪ জুন, ২০১২

মেশিন নষ্ট

পল্টু বেচারা গরমে কাহিল হয়ে গেছে। আর জল কম খাওয়ায় ওর প্রস্রাবও ঠিকমতো হচ্ছে না। শেষে পল্টু এক ডাক্তারের কাছে গেলো।
gap
পল্টু ডাক্তারের চেম্বারে ঢুকে বললো, "ডাক্তার সাহেব, আমার প্রস্রাবে প্রচণ্ড জ্বালাপোড়া হচ্ছে। আর পরিমাণেও কম হচ্ছে।"
gap
ডাক্তার পল্টুর দিকে তাকিয়ে বললেন, "বাড়ি চলে যান, বাড়ি চলে যান। মেশিন নষ্ট হয়ে গেছে।"
gap
এই শুনে পল্টুর তো হয়ে গেছে। খুব ঘাবড়ে গিয়ে সে ডাক্তারকে বললো, "মানে? আমি কি আর বাঁচবো না ডাক্তারবাবু?"
gap
ডাক্তার একটু অবাক হয়ে বললেন, "আরে ধুর! আপনি কেনো মরবেন মশাই? আমি যে মেশিন দিয়ে পরীক্ষা করবো সেটাই নষ্ট হয়ে গেছে!"

পরামর্শ

পচাদার ভীষণ শরীর খারাপ। তো সবাই মিলে ঠেলেঠুলে একজন বড় স্পেশ্যালিস্ট ডাক্তারের কাছে পচাদাকে পাঠানো হলো।
gap
ডাক্তার বাবু বেশ কিছুক্ষণ ধরে পচাদাকে ভালোভাবে দেখেটেখে বললেন, "হুমম! কেসটা বেশ সিরিয়াস বাঁধিয়েছেন দেখছি। তা এর আগে কারো কাছে গেছিলেন নাকি?"
gap
পচাদা, "হ্যাঁ! ঐতো, আমাদের পাড়ার ঔষধের দোকান আছে, ওখানে গিয়েছিলাম।"
gap
ডাক্তার বাবু এবার একটু বিরক্ত হয়েই বললেন, "ঐ তো ভুল করেন! কেন যে ঔষধের দোকানে যান! আরে ওরা কি ডাক্তার? ওরা হল দোকানদার। তা সে দোকানদারটা নিশ্চয়ই ছাগলের মতো কিছু একটা পরামর্শ দিয়ে দিয়েছে?"
gap
পচাদা, "হ্যাঁ! তা অবশ্য দিয়েছে।"
gap
ডাক্তার বাবু একটু ব্যঙ্গচ্ছলে বললেন, "কি উল্টোপাল্টা পরামর্শ দিয়েছে শুনি।"
gap
পচাদা কানটাকে একটু চুলকে নিয়ে বললো, "ঐ আপনার কাছে আসতে বলল।"

এক মাস পর

রোগী এবং ডাক্তারের মধ্যে কথা হচ্ছে। 
gap
ডাক্তার, "এই ঔষধগুলো এখন খেতে থাকুন।। আর ১ মাস পর আবার আসবেন।"
gap
রোগী বেশ চিন্তিতভাবে বললেন, "ডাক্তার বাবু আপনি যে বলছেন ১ মাস পর আসতে, এর মধ্যে যদি আমি মরে যাই?"
gap
ডাক্তার, "তাহলে আর আসবেন না।"

বুধবার, ৩০ মে, ২০১২

বেঁচে থেকে আর কি লাভ

পচাদার বাবা মদ খেতে খেতে অসুস্থ হয়ে পড়েছেন। পাড়ার ডাক্তার বললো যে লিভার সিরোসিস হয়েছে, স্পেশ্যালিস্ট ডাক্তার দেখাতে হবে।
পচাদা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেলো।
ডাক্তার অনেকক্ষণ ধরে পরীক্ষা করে বললেন, "দেখুন মশাই, যতটুক খারাপ বলে ভাবা হচ্ছিলো, ততোটুক খারাপ অবস্থা আপনার নয়। এখনো যা আছে, তাতে আপনি পনেরো-কুড়ি বছর তো অনায়াসে বাঁচবেন। শুধু মদ খাওয়াটা আপনাকে ছেড়ে দিতে হবে।"
পচাদার বাবা চটি পরতে পরতে বললেন, "তা হলে আর বেঁচে থেকে কি লাভ মশাই?"