sms joke লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
sms joke লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

ভায়রাভাইয়ের বর্ণনা

ছেলে, "বাবা 'ভায়রাভাই' মানে কী?"

বাবা, "যখন দুইজন বা তার চেয়ে বেশী ভালো মানুষ একই কোম্পানির মাল ব্যবহার করে ঠকে যায়, তাদেরকে ভায়রাভাই বলে! যেমন আমি ও তোর মেসোমশাই!"


বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

সবই মিথ্যে

মদন অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর দায়ে ট্রাফিক পুলিশ দাঁড় করালো।

পুলিশ, "কি ব্যাপার, এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন?"

মদন, "কি করবো? আমার তো লাইসেন্স নেই!"

পুলিশ, "সর্বনাশ! লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়েছেন?"

মদন, "আরে, আমার স্ত্রীকে হঠাৎ খুন করে ফেললাম। এবার লাশটাকে তো গুম করতে হবে।"

পুলিশ পুরো ভড়কে গিয়ে বললো, "লাশ কই?"

মদন, "বনেটে আছে"

সঙ্গে সঙ্গে ওয়্যারলেসে সব জায়গায় খবরটা জানিয়ে দিলেন ট্রাফিক পুলিশ। তার মনে একজন ভয়ংকর অপরাধী ধরার সাফল্যে প্রমোশনের আশা। পুলিশের বড় কর্তা সবাই এসে হাজির। আর তাদের সঙ্গে মিডিয়া। চারদিক লোকারণ্য।

বড় কর্তা এবার মদনকে জিজ্ঞেস করলেন, "তুমি নাকি খুন করেছো?"

মদন শুনে চেঁচিয়ে উঠল, "পুলিশ প্রচন্ড মিথ্যাবাদী। ঘুষ না পেয়ে আমাকে ফাঁসাতে চাইছে। আমি খুনটুন কিছু করিনি।"

বড় কর্তা লোকটির কথায় কান না দিয়ে গাড়ির বনেট তুললেন, কিন্ত সেখানে কিচ্ছুটি নেই। একদম ফাঁকা। রাগত দৃষ্টিতে তিনি এবার ট্রাফিক পুলিশের দিকে তাকালেন।

পুলিশ বেচারা আমতা আমতা করে বলতে লাগলেন, "লোকটা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে!"

মদন সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, "ব্যাটা মিথ্যাবাদী, এটা কি?'' এই বলে পকেট থেকে লাইসেন্সটা বের করে দিল। লাইসেন্স দেখে পুলিশ আমতা আমতা করে আরো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই মদন আবারো চেঁচিয়ে উঠলো, "বলুন,আরো বানিয়ে বানিয়ে বলুন! এবার নিশ্চয়ই বলবেন যে আমি বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম?"


মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

হাজমোলা নাও

রোববার দুপুরবেলা আমাদের পচাদা বারান্দায় বসে বিড়িতে একটু সুখটান দিচ্ছিলো। এমন সময় এক ভিখিরি এসে বললো, "বাবা, তোমার প্রতিবেশী আমাকে পুরো পেট ভরে খাইয়েছে। তুমিও কিছু দাও বাবা!"

পচাদা সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে একটা হাজমোলার প্যাকেট বার করে বললো, "পেট ভরে তো খেয়েইছো, এই নাও হাজমোলা। এটা খেলে হজমও হয়ে যাবে!"

জুন আই কাম ইন স্যার?

বাচ্চাদের স্কুলে ইংরেজিটা নতুন পড়ানো শুরু হয়েছে।

বল্টু ক্লাসের দরজায় দাঁড়িয়ে বললো, "জুন আই কাম ইন স্যার?"

স্যার একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন, "এই নতুন ইংরেজি কোত্থেকে আমদানি করলে?"

বল্টু বললো, "কেনো স্যার, আপনিই তো বলতে বলেছিলেন!"

স্যার, "আমি? আমি তো মে আই কাম ইন স্যার বলতে বলেছিলাম।"

বল্টু, "স্যার, ওটাতো আপনি গত মাসে বলেছিলেন। মে মাস তো শেষ। আজ থেকে তো জুন মাস শুরু।"

স্যার অজ্ঞান!

সোমবার, ২ নভেম্বর, ২০১৫

কি বলেছিলাম?

এক রিপোর্টার মোদিজিকে জিজ্ঞেস করলো, "মোদিজি, আপনি এর আগে কখনো ২০০ টাকা কিলোর ডাল খেয়েছেন?"

মোদিজি বললেন, "আমি কি বলেছিলাম সেটা মনে আছে তো? যে কাজ কংগ্রেস ষাট বছরে করতে পারে নি, আমি এক বছরের মধ্যে করে দেখিয়ে দিলাম। বলেছিলাম না, নিজেও খাবোনা, কাউকে খেতেও দেবো না! হুঁহুঁ বাবা, আমি এক কথার মানুষ!"

শনিবার, ৪ জুলাই, ২০১৫

আমি এখানে নতুন এসেছি ভাই!

একটা লোক পুরো বেহেড মাতাল হয়ে বার থেকে কোনোমতে টলতে টলতে বেরিয়ে এলো। বাইরে এসেই তার দেখা আরে বেহদ্দ মাতালের সাথে।

প্রথম মাতাল আকাশের দিকে তাকিয়ে দ্বিতীয়জনকে বললো, "ভাই, আকাশে ওটা কি চাঁদ না সূর্য্য?"

দ্বিতী্য মাতাল চোখমুখ কুঁচকে ওপরের দিকে তাকিয়ে বললো, "জানিনা ভাই! আমিও এখানে নূতন এসেছি।"

বুধবার, ১৭ জুন, ২০১৫

পচাদার চিকিৎসা

আমাদের পচাদা গেছে ডাক্তারের কাছে। গিয়ে বললো, "ডাক্তারবাবু, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা। কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের গন্ধও হয় না, আওয়াজ ও হয় না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টেরই পায় নি!"

ডাক্তারঃ "এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন।"

এক সপ্তাহ পর ...

পচাদা ডাক্তারের কাছে গিয়ে প্রায় আর্তনাদ করে বলে উঠলো, "এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব, আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু জঘন্য গন্ধ বের হয়!"

ডাক্তারবাবু গম্ভীরভাবে বললেন, "গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে; এখন আপনার কানের চিকিৎসা করতে হবে!"


সোমবার, ১ জুন, ২০১৫

গুগল ছেলে না মেয়ে?

আমাদের পচাদা সন্ধেবেলা পাড়ার আড্ডায় এসেই বললো, "একটা জিনিস বল দেখি, গুগল ছেলে না মেয়ে?"

আমরা এর-ওর দিকে মুখ চাওয়াচাওয়ি করছি দেখে পচাদা একটা করুণার হাসি হেসে বললো, "এতো সোজা জিনিসটাও বলতে পারলি না! গুগল হলো মেয়ে।"

এবার আমরা পচাদাকে ধরলাম, "যাতা বললেই হলো? গুগল মেয়ে হলো কিকরে?"

পচাদা খুবই তাচ্ছিল্যের সঙ্গে বললো, "দেখ বাওয়া, গুগল মেয়েই। কারন, তোকে কোন কথাই শেষ করতে দেবে না, আর তার আগেই পঞ্চাশটা সাজেশন দিয়ে বসবে! এবার বুঝলি?" বলেই কেটে পড়লো।


সেলফি


(এটা পাগলা দাশুর ডায়েরি থেকে সংগৃহীত।)

বেঁকেচুরে সেলফি তুলি, তাহাতে এফেক্ট ডালি,
স্ট্যাটাস মাখিয়া দিয়া তাতে,
ন্যাকা ন্যাকা বোকা শব্দ,
চারিদিক উত্তপ্ত,
জনগণ লাইক মারিয়া যায় তাতে।


রবিবার, ৩১ মে, ২০১৫

অচ্ছে দিন!

ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে এক সাংবাদিক প্রশ্ন করলেন, "ভোটের আগে তো রোজ অচ্ছে দিন এর কথা শুনতাম।তা অচ্ছে দিন কি এসে গেছে?"
নরেন্দ্র মোদি জোক, বাংলা জোক
মোদিজি বললেন, "ভাই, তোমাদের মিডিয়াতে তো রোজ ফেয়ার এ্যাণ্ড লাভলির বিজ্ঞাপন বেরোয়। আমারও একটা প্রশ্ন ছিলো। যারা ফেয়ার এ্যাণ্ড লাভলি লাগাচ্ছে, তাদের সব্বাই কি ফর্সা হয়ে গেছে?"


সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫

কানমলা

যাক্,
এই আসন্ন গ্রীষ্মকালে সবচেয়ে বেশী কানমলা কে খাবে বলুন তো?
ফ্যানের রেগুলেটর

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫

প্রার্থনা

একটা সুন্দর রেস্তোরাঁতে ...
কর্তা :- চল, খাবার এসে গেছে টেবিলে, খাওয়া যাক
গিন্নি :- কিন্তু তুমি তো বল, খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করতে!
কর্তা :- সে তো বাড়ীতে,এখানকার রাঁধিয়ে জানে, কি ভাবে রান্না করতে হয়।



সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫

রাহুল গান্ধী জিন্দাবাদ

একজন বেশ নামকরা কমেডিয়ান দিল্লীর বাইরে একটা ফার্মহাউসে প্রোগ্রাম করার জন্য যাচ্ছিলো। কিছুদূর যাওয়ার পরেই তার গাড়িটা খারাপ হয়ে গেলো। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর একটা মিনিবাস আসতে দেখে সেটাকেই দাঁড় করিয়ে লিফট নিয়ে নিলো।
এবার বাসটা ছিলো কংগ্রেসের নির্বাচনকর্মীদের জন্য। যেহেতু আমাদের কমেডিয়ান মোটামুটি জনপ্রিয়, কাজেই কংগ্রেসীরা জোরাজুরি শুরু করে দিলো কিছু রাজনৈতিক জোক শোনানোর জন্য। এদিকে কমেডিয়ানের হয়েছে মুশকিল। কারন তার সবকটা রাজনৈতিক জোকই রাহুল গান্ধীকে নিয়ে।
শেষে তার মাথায় একটা বুদ্ধি এলো। রাহুল গান্ধীর জায়গায় নরেন্দ্র মোদি বললেই আর কংগ্রেসীরা রাগ করবে না নিশ্চয়।
এই ভেবে সে বলতে শুরু করলো, "একবার নরেন্দ্র মোদি ..."
কথা শেষ করার আগেই পেছন থেকে এক রাম গাঁট্টা এসে পড়লো তার মাথায়।
ঘাবড়ে গিয়ে কমেডিয়ান বললো, "কি হলো রে ভাই, মাথায় ওভাবে মারলে কেনো?"
সাথেসাথেই বেশ কয়েকজন একসাথে চীৎকার করে উঠলো, "কিরে ব্যাটা, তুই নরেন্দ্র মোদি বলছিস কেনো? রাহুল গান্ধী কি মরে গেছে নাকি?"


শনিবার, ২২ নভেম্বর, ২০১৪

কহানী ইন্টারভিউ কি

একবার বিল গেটস্ নিজের কোম্পানির দুজন জেনারেল ম্যানেজার চেয়ে ইন্টারভিউয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিলেন। ইন্টারভিউয়ের দিন সকালবেলা দেখা গেলো প্রায় ৫০০০ জন এসে হাজির। পাটনার প্রতাপ কুমার তার মধ্যে একজন। এত্তো লোকের ভিড় দেখে বিল গেটসের মাথা খারাপ হওয়ার জোগাড়। ক্যাণ্ডিডেটদের সংখ্যা কমানোর জন্য সব্বাই মিলে একটা প্ল্যান বানানো হলো। 
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
সেইমতো বিল গেটস এসে প্রথমেই বললেন, "আপনাদের ধন্যবাদ জানাই, এখানে আসার জন্য। যারা 'ডটনেট' জানেন না, তাঁরা চলে যেতে পারেন।" এই ঘোষণা শুনে ২০০০ জন চলে গেলেন। আমাদের প্রতাপ ভাবলো, "ডটনেট কেনো, কোনকিছুই তো জানি না, থেকেই যাই।"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
এরপর বিল গেটস্ আবার বললেন, "যাঁরা ১০০ জনের ওপর কর্মীকে ম্যানেজ করতে পেরেছেন, তাঁরাই থাকুন, বাকীরা চলে যেতে পারেন।" এটা শুনে আরো ১০০০ জন চলে গেলেন। প্রতাপ আবারো ভাবলো, "আমি তো নিজেই নিজেকে ম্যানেজ করতে পারি না। তবুও থেকেই যাই।"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
বিল গেটস্ এবার তিন নম্বর কণ্ডিশন দিলেন, "যাঁদের ম্যানেজমেন্ট ডিগ্রি নেই, তাঁরা যেতে পারেন।" আরো ১০০০ জন চলে গেলেন। প্রতাপ ভাবলো, "আমি তো মাধ্যমিক পাশ, তবে চাকরীটা পেলে ভাগলপুর থেকে একটা এমবিএ নাহয় নিয়েই নেবো। থেকেই যাই।"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
আবার বিল গেটস্ বললেন, "যাঁরা জাপানী ভাষা জানেন, তাঁরাই থাকুন আর বাকিরা চলে যান।" আরো ৫০০ জন চলে গেলেন। প্রতাপ ভাবলো, "আমি তো হিন্দি ছাড়া কিছুই জানি না। দেখি কি হয়! থেকেই যাই।"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
এই করে করে একটা সময় দেখা গেল দুজন ক্যুল্যে আছেন। এবার বিল গেটস বললেন, "ভেরি গুড! যেহেতু আমাদের দুজনকে দরকার আর তোমরা দুজনই আছো যারা দরকারী সব কণ্ডিশন ফুলফিল করেছো, তাই তোমাদের আর কোনও ইন্টারভিউ নেওয়া হবে না। ওয়েলকাম টু মাইক্রোসফট! কাল থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে। কনগ্রাচুলেশ্যন!"
বাংলা জোক, বিহারী জোক, বিল গেটস, মাইক্রোসফট
বিল গেটস চলে যাওয়ার পর ফাঁক পেয়ে প্রতাপ সেই একজনকে জিজ্ঞেস করল, "কৌন জিলা ঘর পঢ়ি হো?" উত্তর পাওয়া গেলো, "ছাপড়া। তোহার?"


রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

বিজ্ঞাপন

প্রতিদিন সংবাদপত্রের সাথে কিছু বিজ্ঞাপনের কাগজ থাকে। সেই রকমই একটা প্রচার পত্র ছিল, আজ।
বাংলা জোক, চুটকি
বড়োবড়ো অক্ষরে লেখা আছে, "আপনি কি মদ্যপান করেন ? তাহলে আমাদের ফোন করুন, আমরা সাহায্য করতে পারি।"
পচাদা জোক, sms bengali joke
পচাবৌদি পচাদাকে বাধ্য করলো ফোন করতে। বোধহয় এটা মদ্যপান ছাড়ানোর কিছু হবে ভেবে।
bangla joke
পচাদা জোরাজুরিতে ফোন করলো। ওপার থেকে উত্তর এলো, "তিনটে হুইস্কির বোতল কিনুন , একটা বিনামূল্যে।"


রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

চাঁদে জল নেই

আমাদের পচাদা গেছে সুলভ শৌচালয়ে। শৌচালয়ের ভিতরে ঢোকার পর পচাদার নজরে পড়লো যে সামনের দেওয়ালে কেউ লিখে গেছে - 
"দুনিয়াটা কোত্থেকে কোথায় চলে গেছে, মানুষ চাঁদে পা রেখেছে, আর তুই ... তুই এখনো এখানেই বসে আছিস?"
কাজকর্ম সেরে বেরিয়ে আসার আগে পচাদা ওই লাইনের ঠিক তলায় লিখে দিয়ে এলো,
"চাঁদে গেছিলাম ভাই, কিন্তু ওখানে জল নেই, তাই এখানেই বসে আছি!"

 

বুধবার, ১৬ জুলাই, ২০১৪

ইঞ্জিনিয়ারিং না মেডিকেল?

সান্টা সিং তার বন্ধু বান্টাকে বললো, "আরে ইয়ার বান্টা, এই নারকেল গাছটাতে চড়লে ঐ ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়েগুলোকে দেখতে পাবো, তাই না?"

বান্টা একটু হেসে বললো, "নিশ্চয়! আর ওপরে উঠে হাত স্লিপ করলে মেডিকেল কলেজের মেয়েগুলোকেও দেখতে পাবি!"

বাংলা জোক, হাসির জোক, মজার জোক

সদা সত্য কথা বলিবে

পৃথিবীর মোটামুটি সব পেট্রোল পাম্পেই সতর্কতার জন্য নোটিস লাগানো থাকে যে এখানে ধূমপান করা নিষেধ। কিন্তু ভারতের এক পেট্রোল পাম্পের মালিক
পেট্রোল পাম্পের সেই নোটিসের ছবি
"সদা সত্যকথা বলিবে" এই আপ্তবাক্যটি একটু বেশী সিরিয়াসভাবে নিয়ে নিজের পেট্রোল পাম্পে লিখে রেখেছেন - 
এখানে ধূমপান করা নিষেধ। আপনাদের জীবনের কোনও দাম না-ই থাকতে পারে, কিন্তু আমাদের পাম্পের পেট্রোল খুবই দামী জিনিস!"

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

ভগবান তৈরী করেছেন

পচাদার ছেলে বিল্টু যেমন দস্যি, তেমনি বিচ্ছু। একদিন দাদুর সাথে বিকেলে পার্কে বেড়াতে বেরিয়েছে। বেশ খানিকক্ষণ পর সে দাদুর কাছে জানতে চাইলো, "আচ্ছা দাদু তোমাকে কে তৈরী করেছেন?" দাদু বললেন, "ভগবান করেছেন দাদাভাই।" বিল্টু এরপর জিজ্ঞেস করলো, "আর আমাকে কে তৈরী করেছেন?" দাদু বললেন, "তোমাকেও ভগবানই তৈরী করেছেন।"

এই না শুনে বিল্টু বললো, "ভাগ্যিস, ভগবান এখন আগের চেয়ে অনেক ভালো কাজ শিখে গেছেন।"


বাঙ্গালিবাবুর শায়েরি চর্চা

এক বাঙ্গালিবাবুর শখ হলো তিনি শের-শায়েরি শিখবেন। তিনি গিয়ে হাজির হলেন গুলজারসাহেবের কাছে। সব শুনে গুলজারসাহেব বললেন, "ঠিক আছে। আমি একটা শের বলছি, আর আপনি সেটা শুনে আমার পর বলবেন।" বাঙ্গালিবাবু বললেন, "ঠিক আছে।"

গুলজারসাহেব বললেন, "না গিলা করুঙ্গা / না শিকওয়া করুঙ্গা / তু সলামত রহে ইস দুনিয়া মে / রব সে ইয়েহী দুয়া করুঙ্গা।"

বাঙ্গালিবাবু এই শুনে বললেন, "না গীলা কোরেগা / না শুখা কোরেগা / তু শালা মত রহো ইস দুনিয়া মে / রোব সে ইয়েহী দোয়া কোরেগা।"

গুলজার মূর্চ্ছা গেলেন!