পাগলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাগলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১ জুন, ২০১৫

সেলফি


(এটা পাগলা দাশুর ডায়েরি থেকে সংগৃহীত।)

বেঁকেচুরে সেলফি তুলি, তাহাতে এফেক্ট ডালি,
স্ট্যাটাস মাখিয়া দিয়া তাতে,
ন্যাকা ন্যাকা বোকা শব্দ,
চারিদিক উত্তপ্ত,
জনগণ লাইক মারিয়া যায় তাতে।


মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

পাগলা গারদ থেকে পলায়ন

বিখ্যাত বংশানুক্রমে পাগল দাশু পাগলা গারদে ফোন করলো।
রিসেপসনিস্ট মহিলা ফোন ধরে বললেন, "হ্যাঁ, বলুন?"
দাশু বললো, "ম্যাডাম, একটু কষ্ট করে সাতাশ (২৭) নম্বর রুমে গিয়ে দেখে আসবেন যে ওখানে কে আছে?"
রিসেপসনিস্ট, "একটু ধরুন স্যার। আমি গিয়ে দেখে আসছি।"
ভদ্রমহিলা ফিরে এসে বললেন, "না স্যার, ঐ রুমে তো কেউই নেই।"
এই শুনে দাশু খুবই আনন্দিত হয়ে বললো, "আঃ, শান্তি হলো। রুমে যখন কেউ নেই, তার মানে আমি সত্যিই পালাতে পেরেছি।"