চোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩১ জুলাই, ২০১৩

চুরি

বান্টা সিং সকাল-সকাল পুলিশ থানায় গিয়ে হাজির।
ইন্সপেক্টরকে বললো, "অফিসার, কাল রাতে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। চোর টেলিভিশন ছাড়া বাকি সবকিছু নিয়ে চলে গেছে।"
ইন্সপেকটর অবাক হয়ে বললেন, "টিভিটা নিতে পারেনি? অথচ বাকি সবকিছু নিয়ে গেলো?"
বান্টা সিং বললো, "টিভিটা নেবে কিভাবে? আমি তো তখন টিভি দেখছিলাম!"


বুধবার, ৮ আগস্ট, ২০১২

নেপোয় মারে দই

অনেকদিন আগের ঘটনা। বিহারের এক গ্রাম থেকে এক স্কুল-টিচার বোম্বেতে (তখনও মুম্বাই হয় নি) বেড়াতে এলো। বোম্বেতে তার এক তুতো দাদা থাকতো, যে বিখ্যাত শেয়ার দালাল আপনধন মেহতার গাড়ি চালাতো।
সবকিছু ঘুরিয়ে দেখানোর পর, দাদা ভাইকে নিয়ে বোম্বে জাহাজঘাটায় গেলো। ওখানে অনেকগুলো প্রাইভেট ইয়াট পাশাপাশি নোঙ্গর করে রাখা ছিলো।
দাদা ভাইকে ঐ ইয়াটগুলো দেখিয়ে বললো, "এই যে দেখছিস, এই সবকটা ইয়াটের মালিক হলো আমার সাহেবের মতন শেয়ার দালাল বা ইনভেস্টমেন্ট ম্যানেজাররা।"
স্কুল টিচার ভাই খুবই সরলভাবে জিজ্ঞেস করলো, "তাই নাকি! বাঃ বাঃ। আচ্ছা দাদা, ইনভেস্টর মানে বিনিয়োগকারীদের ইয়াটগুলো কোথায় গো?"

মুখটা চেনা চেনা লাগছে

আসামীকে এজলাসে নিয়ে আসার পর তার দিকে তাকিয়ে বিচারক বললেন, "তোমার মুখটা খুব চেনা চেনা লাগছে। তোমায় আগে কোথাও দেখেছি কি?"
আসামী আশান্বিত হয়ে জজসাহেবের দিকে তাকিয়ে বললো, "হ্যাঁ, ধর্মাবতার। আমি আপনার ছেলেকে গতবছর শীতের সময়টায় গান শিখিয়েছিলাম।"
"আঃহা! ঠিক, ঠিক", জজসাহেবের মনে পড়ে গেলো। তারপর আর কোনও কথা না বাড়িয়েই বললেন, "যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।"

বুধবার, ১৩ জুন, ২০১২

ডাকাত আর গরু

এক গরু বিক্রেতা কোরবাণীর পশুর হাট থেকে গরু নিয়ে বাড়ী ফেরার পথে ডাকাতে ধরলো!
ডাকাত, "এই শালা, কী কী আছে দে!"
গরু বিক্রেতা, "ভাই, আমার কাছে কিছুই নাই!"
ডাকাত, "কিছু নাই কেন ?"
গরু বিক্রেতা, "ভাই,গরুটা বিক্রি করতে পারি নাই।"
ডাকাত, "গরুটা বিক্রি করতে পার নাই কেন?"
গরু বিক্রেতা, "ভাই,গরুটার দাম কম বলেছে, তাই বিক্রি করি নাই।"
ডাকাত, "এই শালা, গরুটার দাম কম হলে আমরা টাকা কম পেতাম, তুই গরুটা বিক্রি করলিনা কেন?"
:-o

সোমবার, ১১ জুন, ২০১২

চোর-পুলিশ

পথ সুরক্ষা সপ্তাহ চলাকালীন ট্রাফিক পুলিসের ইন্সপেকটর একটা গাড়ি থামিয়ে ড্রাইভারের আসনে বসা ভদ্রলোককে বললেন, "অভিনন্দন! এখন পথ সুরক্ষা সপ্তাহ চলছে, আর আপনিও সিটবেল্ট পরে গাড়ি চালাচ্ছেন। তাই আপনাকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হলো। তা আপনি এই পুরস্কারের টাকা দিয়ে কি করবেন?"
gap
ড্রাইভার, "এই টাকা দিয়ে আমি নিজের ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে নেবো!"
gap
পেছনের সিটে বসে থাকা তার মা সঙ্গে সঙ্গে বললেন, "অফিসার, ওর কথা বিশ্বাস করবেন না। মদ খেলে ও উল্টোপাল্টা কথা বলেই থাকে।"
gap
এবার ওর বাবা বলে উঠলেন, "আমি জানতাম যে চুরির গাড়ি নিয়ে বেশী দূরে যেতে পারবো না!"
gap
ঠিক তখনই পেছনের ডিকির ভেতর থেকে একটা আওয়াজ শোনা গেলো, "ভাই, আমরা বর্ডার ক্রস করে গেছি নাকি?"