টাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

প্রতিশোধ

পচাদা পাড়ার সন্ধের আড্ডায় এসে বললো, "এতোদিনে সবাই মিলে ভারতের ওপর প্রতিশোধ নিচ্ছে।"
আমরা সবাই তো হাঁ! জিজ্ঞেস করলাম, "হঠাৎ এই কথা কেনো দাদা?"
পচাদা গম্ভীরভাবে বললো, "টাকার দাম কিরকমভাবে নামছে দেখেছিস? আরো দেশের আণ্ডারওয়ারের নাম রাখো ইউরো আর ডলার!"


বুধবার, ৮ আগস্ট, ২০১২

নেপোয় মারে দই

অনেকদিন আগের ঘটনা। বিহারের এক গ্রাম থেকে এক স্কুল-টিচার বোম্বেতে (তখনও মুম্বাই হয় নি) বেড়াতে এলো। বোম্বেতে তার এক তুতো দাদা থাকতো, যে বিখ্যাত শেয়ার দালাল আপনধন মেহতার গাড়ি চালাতো।
সবকিছু ঘুরিয়ে দেখানোর পর, দাদা ভাইকে নিয়ে বোম্বে জাহাজঘাটায় গেলো। ওখানে অনেকগুলো প্রাইভেট ইয়াট পাশাপাশি নোঙ্গর করে রাখা ছিলো।
দাদা ভাইকে ঐ ইয়াটগুলো দেখিয়ে বললো, "এই যে দেখছিস, এই সবকটা ইয়াটের মালিক হলো আমার সাহেবের মতন শেয়ার দালাল বা ইনভেস্টমেন্ট ম্যানেজাররা।"
স্কুল টিচার ভাই খুবই সরলভাবে জিজ্ঞেস করলো, "তাই নাকি! বাঃ বাঃ। আচ্ছা দাদা, ইনভেস্টর মানে বিনিয়োগকারীদের ইয়াটগুলো কোথায় গো?"

শুক্রবার, ১৫ জুন, ২০১২

লাখ টাকা ফেঁসে আছে

আমাদের পাড়ায় একটা বাঁধাধরা ভিখিরী আছে। রোক সকালে তাকে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করতে দেখা যায়।
গাপ
গতকাল হঠাৎ দেখি পচাদাকে ভিখিরিটা ধরেছে।
ভিখিরি বললো, "স্যার, পচাস্যার, দুটো টাকা ভিক্ষে দিন না!"
পচাদা ওকে কাটাতে চেয়ে বললো, "ভাই, কালকে আসিস। কাল সকালে দিয়ে দেবো।"
এই না শুনে ভিখিরিটা খুবই বিরক্ত হয়ে বললো, "এই আগামীকাল, আগামীকালের চক্করে এই পাড়ার মধ্যে আমার কয়েক লাখ টাকা ফেঁসে আছে!"