Banta Singh লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Banta Singh লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২ নভেম্বর, ২০১৫

টুয়ুর জন্মদিন

সান্টা বান্টাকে জিজ্ঞেস করলো, "আরে ভাই, পাশের বাড়ি থেকে অতো আওয়াজ আসছে, ব্যাপারটা কি?"

বান্টা বললো, "আজকে ওদের বাড়িতে জন্মদিনের উৎসব চলছে রে।"

সান্টা, "কার জন্মদিন?"

বান্টা, "টুয়ুর..."

সান্টা অবাক হয়ে বললো, "টুয়ু?"

বান্টা বললো, "হ্যাঁ, তাইতো শুনতে পেলাম। সব্বাই বলছিলো হ্যাপি বার্থডে টুয়ু!"

বুধবার, ১৬ জুলাই, ২০১৪

ইঞ্জিনিয়ারিং না মেডিকেল?

সান্টা সিং তার বন্ধু বান্টাকে বললো, "আরে ইয়ার বান্টা, এই নারকেল গাছটাতে চড়লে ঐ ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়েগুলোকে দেখতে পাবো, তাই না?"

বান্টা একটু হেসে বললো, "নিশ্চয়! আর ওপরে উঠে হাত স্লিপ করলে মেডিকেল কলেজের মেয়েগুলোকেও দেখতে পাবি!"

বাংলা জোক, হাসির জোক, মজার জোক

বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

ট্রাক নাম্বার বি সি ১৭৬০

পচাদা আর তার বন্ধু বান্টা সিং মিউজিয়ামে বেড়াতে গেছে। সেখানে গিয়ে দেখলো একটা মিশরের মমি দাঁড় করানো আছে।
পচাদা বান্টাকে বললো, "লোকটা মরলো কিভাবে?"
বান্টা বললো, "যেভাবে ব্যাণ্ডেজ জড়ানো আছে, এটা নিশ্চয়ই ট্রাক এ্যাকসিডেন্টের কেস। আররে দ্যাখ, দ্যাখ, ট্রাকের নাম্বারটাও লেখা আছে। বি সি ১৭৬০ (BC 1760)!"


বুধবার, ৩১ জুলাই, ২০১৩

ভূমিকম্পে বাড়ি তো ভাঙ্গবে মালিকের

বান্টা সিং রাতে লাফিয়ে উঠে সান্টাকে বললো, "ওয়ে সান্টা, ওঠ, ওঠ! হেভি ভূমিকম্প দিচ্ছে। পুরো ঘর যেভাবে নড়ছে, যেকোনও সময় ভেঙ্গে পড়তে পারে।"
সান্টা সিং বিরক্ত হয়ে বললো, "আবে বান্টা, ঠাণ্ড রাকখিও! বাড়ি ভাঙ্গলে তো ভাঙ্গবে মালিকের, আমরা তো ভাড়াটে!"


চুরি

বান্টা সিং সকাল-সকাল পুলিশ থানায় গিয়ে হাজির।
ইন্সপেক্টরকে বললো, "অফিসার, কাল রাতে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। চোর টেলিভিশন ছাড়া বাকি সবকিছু নিয়ে চলে গেছে।"
ইন্সপেকটর অবাক হয়ে বললেন, "টিভিটা নিতে পারেনি? অথচ বাকি সবকিছু নিয়ে গেলো?"
বান্টা সিং বললো, "টিভিটা নেবে কিভাবে? আমি তো তখন টিভি দেখছিলাম!"


শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

বান্টার ব্যথা

বান্টা সিং ডাক্তারের কাছে গিয়ে বললো, "বাঁচাও ডাক্তার! অসহ্য ব্যথা করছে। যেখানেই ধরি না কেনো, সেটাই মনে হচ্ছে ভেঙ্গে টুকরো হয়ে যাচ্ছে!"
ডাক্তার একটু অবাক হয়ে বললেন, "কি বলছো হে!"
সান্টা বললো, "এই দেখুন, আমি কাঁধে ছোঁয়ার সঙ্গে সঙ্গে অসহ্য ব্যথা করছে। এই দেখুন হাঁটুতে ধরলাম - আউচ!! তারপর দেখুন কপালে হাত দিলাম, ওফ কি ব্যথা!"
ডাক্তার একটা দীর্ঘঃশ্বাস ফেলে বললেন, "সান্টা সিং, অসুখটা আমি ধরতে পেরেছি। তোমার আঙ্গুলটা ভেঙ্গে গেছে!"


বুধবার, ৮ আগস্ট, ২০১২

সান্টা আর প্রীতো

সান্টা সিং আর তার বউ প্রীতো অনেকদিন ধরেই কানাডায় আছে। ওদের বিয়েরও অনেকদিন হয়ে গেছে, কিন্তু কোন ছেলেমেয়ে না হওয়ায় দুজনে মিলে ঠিক করে একটা বাচ্চা মেয়েকে দত্তক নিল।
এর কয়েকদিন পর সান্টার সাথে হঠাৎ তার বন্ধু বান্টার দেখা। বান্টা বললো, "আরে সান্টা, তোর বউ প্রীতো নাকি আজকাল সন্ধেবেলা স্প্যানিশ শেখার ক্লাসে ভর্তি হয়েছে?"
সান্টা বললো, "হ্যাঁরে বান্টা, ঠিকই শুনেছিস। আমিও সামনের সপ্তাহ থেকে ক্লাস করতে যাবো।"
বান্টা অবাক হয়ে বললো, "কিন্তু কেনো? কানাডায় তো ইংরেজি আর ফরাসী - এই দুটো ভাষা জানা থাকলেই হলো।"
সান্টা বললো, "আরে ভাই বান্টা, এটা তো জানিস যে আমরা একটা ছোট্ট মেয়েকে দত্তক নিয়েছি। এখানকার সরকারী সিস্টেমে যে মেয়েটাকে পেলাম, ওর বাবা-মা দুজনেই মেক্সিকোর লোক। বাচ্চাটা এখনো কথা বলতে শেখেনি। কিন্তু কথা বলতে শেখার পর যাতে ওর কথা আমরা বুঝতে পারি, তাই স্প্যানিশটা শিখে নিচ্ছি।"

রবিবার, ১৭ জুন, ২০১২

তাজমহল আর বান্টা সিং

আমাদের বান্টা সিং এর হঠাৎ করে শখ হলো যে সে ইংরেজি শিখবে। যেমন চিন্তা তেমনই কাজ। বান্টা গিয়ে একটা স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হয়ে গেলো।
তিন মাসের কোর্স শেষ হওয়ার পর, ওদের টিচার মৌখিক পরীক্ষা নিচ্ছিলেন।
বান্টা সিং এর পরীক্ষার সময় এলে, টিচার বললেন, "বান্টা সিং, দেখি কতটুকু ইংরেজি শিখলে। সংক্ষেপে ইংরেজিতে তাজমহলের বর্ণনা দাও তো।"
বান্টা সিং সাথে সাথে জবাব দিলো, "স্যার, এটা তো জলের মতন সোজা! Taj Mahal is the greatest erection of a man, for a woman - অর্থাৎ তাজমহল, একজন মহিলার উদ্দেশ্যে পুরুষের নির্মাণ করা সর্বশ্রেষ্ঠ স্থাপত্য।"
কিন্তু, বান্টার ইংরেজিটা যথারীতি একটু গোলমেলে হয়ে গেলো!!

শুক্রবার, ১৫ জুন, ২০১২

মেয়েদের মনের কথা

একজন লোক ন্যাশনাল হাইওয়ে ধরে তার নতুন কেনা হার্লে-ডেভিডসন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। হঠাৎ করে মাথার ওপর কালো মেঘ জমে উঠলো আর তার মাঝখান থেকে দৈববাণী শোনা গেলো।
gap
ভগবান বললেন, "তুমি এই কলিকালেও ভগবানে বিশ্বাস রেখে ভালো কাজ করেছো। তাই আমি তোমাকে একটা বর দিতে চাই।"
মোটরসাইকেলের আরোহী, আমাদের বান্টা সিং, বাইকটাকে রাস্তার সাইডে নিয়ে থামিয়ে বললো, "ভগবান, আপনি তাহলে একটা এক্সপ্রেস হাইওয়ে বানিয়ে দিন, যাতে করে আমি যেকোন সময় কলকাতা থেকে দিল্লী বাইক চালিয়ে চলে যেতে পারি।"
ভগবান বললেন, "তোমার এই প্রার্থনা থেকে লোকের কি লাভ হবে? ভাবোতো, এরকম একটা এক্সপ্রেসওয়ে তৈরী করতে কতখানি কাঁচামাল লাগবে, কতো গাছ, বন-জঙ্গল কাটতে হবে, কতো লোকের ঘরবাড়ি ভেঙ্গে সরাতে হবে। আমি এটা বানিয়ে দিতেই পারি। কিন্তু আমি তোমাকে আরো একটু ভেবে বলতে বলবো। এমন একটা কিছুর প্রার্থনা করো যার ফলে পুরো সমাজের উপকার হয়।"
বান্টা বেশ কিছুক্ষণ ভেবে বললো, "হ্যাঁ ভগবান, আপনি ঠিকই বলেছেন। আমি চাই যে পৃথিবীর সব পুরুষেরা যেনো মেয়েদের মনের কথা, মনের ভাব বুঝতে পারে। যখন মেয়েরা মুখে কিছু একটা বলে, আর ভেতরে ভেতরে অন্য কিছু ভাবে, তখন আমরা যেনো ওদের মনের ইচ্ছেটা বুঝতে পারি আর মেয়েদের যেনো সত্যিকারের সুখী করতে পারি।"
gap
ভগবান একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, "বান্টা সিং, বলোতো ঐ এক্সপ্রেসওয়েতে ক'টা লেন চাও। দুটো, না চারটে?"