বাচ্চার মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাচ্চার মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

আঙুল চুষলে পেট ফুলে যায়

আমাদের পাশের বাড়ির বাচ্চাটার ডাকনাম হুলো। কিন্তু সে ম্যাঁও-ম্যাঁও মোটেই করে না। এদিকে তার আবার আঙুল চোষার বদভ্যাস আছে।
অনেক চেষ্টা করেও হুলোর আঙুল চোষা বন্ধ না করতে পেরে তার মা বললেন, "হুলো, আঙুল চোষা বন্ধ না করলে হঠাৎ দেখবি যে তোর পেট ফুলে ঢোল হয়ে গ্যাছে!"
এইবার ওষুধে কাজ হলো। ভয়ের চোটে হুলো আঙুল চোষা বন্ধ করলো।
এর কয়েকদিন পরে হুলোদের বাড়িতে ওর মায়ের এক বান্ধবী এলেন। তিনি তখন প্রেগন্যান্ট ছিলেন।
হুলো তার আন্টির পেট ফোলা দেখে মুচকি হেসে বললো, "আন্টি, আমি কিন্তু জানি যে তুমি কি করেছো!"

বুধবার, ২৩ মে, ২০১২

বুদ্ধিমান বাচ্চা

আমাদের পাড়ার বিল্টু তার বুদ্ধিমত্তার জন্য এবং ইষৎ পাকামির জন্যও পুরো কলকাতায় ওয়ার্ল্ড ফেমাস!
কয়েকদিন আগে বিল্টুর খুব টাকার দরকার। নতুন কি একটা আইসক্রিম এসেছে তাই সেটা চাখতে যাবে।
বিল্টু তার মাকে বললো, "মা মা, তাড়াতাড়ি আমাকে পঞ্চাশ টাকা দাও না, প্লিজ!"
মা, "এখন হবে না। আমি দিতে পারবো না।"
বিল্টু, "আচ্ছা মা, তুমি যদি আমাকে পঞ্চাশ টাকাটা দাও, তাহলে তুমি যখন বিউটি পার্লারে গেছিলে তখন বাবা কাজের মাসীকে কি বলেছিলো সেটা তোমায় বলবো।"
সঙ্গে সঙ্গেই মার কান খাড়া। তাড়াতাড়ি বিল্টুকে পঞ্চাশ টাকা দিয়ে বললো, "হ্যাঁ রে, তা পয়সা তো দিলাম। এবার বল।"
বিল্টু টাকাটা পকেটে ঢুকিয়ে দরজার কাছাকাছি গিয়ে বললো, "বাবা কাজের মাসীকে বলছিলো -গেলো সপ্তাহের মতন শার্টের কলারে যেন দাগ না থাকে। মেশিনে দেওয়ার আগে কলারগুলোকে একটু সাবান লাগিয়ে ঘসে, তারপর মেশিনে দিও।"
:-P

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

ফুটবলের নিয়ম কানুন

ইন্টার স্কুল ফুটবলের ফাইন্যাল খেলা চলছিলো।
একটা ফাউলের জন্য একটু সময় খেলা বন্ধ করা হলো। এই ফাঁকে এক দলের কোচ তার একজন প্লেয়ারকে ডেকে বললেন, "আচ্ছা ফুটবল খেলাটা যে টিমগেম সেটা বুঝেছো?"
ছেলেটা বললো, "হ্যাঁ স্যার।"
কোচ বললেন, "ভালো। এটাও বুঝেছো কি যে এই খেলায় একা একা জেতা যায় না? একটা দল হিসেবে খেলেই জিততে হয়। আর রেফারির সিদ্ধান্তই খেলার মধ্যে চূড়ান্ত? খেলার মধ্যে একটু আধটু ধাক্কাধাক্কি হবেই। কিন্তু তাই বলে কোন প্লেয়ার মাটিতে পড়ে গেলেই ফাউল হয় না? আর লাইন্সম্যান বা রেফারি কোন একটা অফসাইড না দিলে বা ফাউল না ধরলেও দল হিসেবে খেলা চালিয়ে যেতে হয়? রেফারি বা লাইন্সম্যানের দিকে তেড়ে যাওয়া উচিত নয় বা তাদের এবং তোমার বিপক্ষ দলের ফুটবলারদেরকে মারধরের হুমকি দেওয়া বা গালাগালি করা উচিত নয়?"
ছেলেটা ঘাড় নেড়ে বললো, "হ্যাঁ স্যার, এগুলো সবই তো আমি জানি।"
কোচ বললেন, "গুড, খুব ভালো কথা! এখন যাও, গিয়ে তোমার মাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে এসো।"