পাকিস্তান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাকিস্তান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২ এপ্রিল, ২০১২

সান্টা সিং আর পাকিস্তানী বর্ডার গার্ড

সান্টা সিং বাইকে করে ওয়াঘা চেকপোস্ট দিয়ে পাকিস্তান যাচ্ছিলো। পাকিস্তানি রেঞ্জার্স ওকে আটকে জিজ্ঞেস করলো, "সর্দার, তোমার বাইকের দুপাশে যে দুটো বড়ো বস্তা ঝুলিয়ে নিয়ে যাচ্ছো, সেটাতে কি আছে?"
সান্টা বললো, "জনাব, আমার দাদুর ছোটবেলার বন্ধু দেশভাগের সময় পাকিস্তানে চলে গেছিলেন। কিন্তু আজও নিজের গাঁয়ের কথা ভুলতে পারেন নি। আমি যতবারই পাকিস্তানে যাই, ওনার জন্য দুব্যাগ গ্রামের মাটি নিয়ে যেতে হয়।"
রেঞ্জার্সের অফিসার বললো, "শালা, আমাকে ঢপ দিচ্ছো? দাঁড়াও দেখাচ্ছি মজা!" বলেই গার্ডের দিকে তাকিয়ে বললো, "এই বাইক আর ব্যাগদুটো নিয়ে ভালো করে চেক কর।"
ঘন্টা দুয়েক চেক করার পরও কিছুই পাওয়া গেলো না। বাধ্য হয়ে অফিসারটা সান্টাকে চলে যেতে দিলো। 
একই ঘটনা বার-বার ঘটতে থাকলো। আর অফিসারেরও রোখ চেপে গেলো যে একদিন না একদিন সান্টাকে ধরবেই। কিন্তু সান্টাকে ধরার আগেই তার ট্রান্সফার অর্ডার এসে গেলো।
বছরখানেক পর হঠাৎ করে সান্টার সাথে সেই অফিসারের দেখা হয়ে গেলো। সান্টা তখন লাহোরের এক দোকানে বসে আরাম করে মালাই দেওয়া চা খাচ্ছিল।
অফিসারকে দেখে সান্টাও খুশী হয়ে বললো, "এসো ভাই, একটা চা খেয়ে যাও।"
অফিসার সেখানে বসে সান্টাকে বললো, "দেখো ইয়ার, তোমার সাথে আমার তো মোটামুটি বন্ধুত্বই হয়ে গেছে। আর এতোদিন ধরেও আমি ধরতে পারলাম না যে তুমি আসলে কি স্মাগলিং করছিলে, যদিও আমি নিশ্চিত যে তুমি স্মাগলিংই করতে। এখন তো আর বলতে অসুবিধে নেই। দয়া করে বলবে কি তুমি কোন জিনিসটা স্মাগলিং করছিলে?"
সান্টা সিং মুচকি হেসে, চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বললো, "মোটরবাইক!"  

সান্টা সিং বুদ্ধিমান

ভারত থেকে লাহোরের দিকে চলেছে সমঝোতা এক্সপ্রেস। 
একটি কামরায় মাত্র ৪ জন যাত্রী। একজন দারুণ সুন্দরী তরুণী, একজন মাঝবয়সী মহিলা, একজন পাকিস্তানী সৈনিক এবং চতুর্থজন হলো সান্টা সিং।
ট্রেন হঠাৎ ঢুকল একটা অন্ধকার টানেলের ভিতর। কামরার ভেতরটা নিমেষে অন্ধকার হয়ে গেল।
সেই অন্ধকারের ভেতর হঠাৎ শোনা গেল চুম্বনের শব্দ এবং ঠিক তারপরেই একটা বিরাশী সিক্কার চড়ের আওয়াজ।
ট্রেনটা টানেল পেরিয়ে আলোর মধ্যে চলে এলে দেখা গেল যে পাকিস্তানী সেনাটি গালে হাত দিয়ে বসে আছে আর সান্টা জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকার চেষ্টা করছে।
মাঝবয়সী মহিলা কড়া চোখে পাকিস্তানী সেনাটির দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, ওই সুন্দরী তরুণীকে চুমু খেয়েছে বলে মেয়েটি তাকে খুব জোর থাপ্পড় মেরেছে।
তরুণী ভাবছে, আচ্ছা বেয়াকুব তো পাকিস্তানী সেনাগুলো! কোনও কাণ্ডজ্ঞান নেই, এক মাঝবয়সী মহিলাকে চুমু খেয়ে থাপ্পড় খেলো!
পাকিস্তানী সেনাটা গালে হাত বুলোতে বুলোতে ভাবছে, শালা, কি ধরণের বদমাস ওই ভারতীয় সর্দারটা। অন্ধকারের সুযোগ নিয়ে চুমু খেল সুন্দরীকে, আর থাপ্পড়টা খেলাম আমি!!

সান্টা সিং জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনে মনে হাসছে আর ভাবছে, পাকিস্তানিটাকে কেমন দিলাম! চুমু খেলাম আমার নিজের হাতের তালুতে, আর তারপর সপাটে চড় কষিয়ে দিলাম পাকিস্তানীর গালে।

রবিবার, ১ এপ্রিল, ২০১২

বিভিন্ন দেশের পর্যটনের বিজ্ঞাপন

আজকাল মোটামুটি সব দেশই পর্যটকদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের পেছনে যথেষ্ট টাকা পয়সা খরচ করে। এরকমই কিছু দেশের বিজ্ঞাপন -
  • মালয়েশিয়া - মালয়েশিয়া, ট্রুলি এশিয়া।
  • কেরালা - গড'স ওয়ন কানট্রি।
  • ভারত - ইনক্রেডিবল ইণ্ডিয়া! এবং অতিথি দেবো ভবায়ঃ।
  • অস্ট্রেলিয়া - দেয়ার ইজ নাথিং লাইক অস্ট্রেলিয়া।
  • মালদ্বীপ - অলওয়েজ ন্যাচারাল।
  • বাংলাদেশ - বিউটিফুল বাংলাদেশ - স্কুল অফ লাইফ।
  • সুইজারল্যাণ্ড - সুইজারল্যাণ্ড। গেট ন্যাচারাল।
  • স্কটল্যাণ্ড - লিভ ইট। ভিজিট স্কটল্যাণ্ড।
  • স্পেন - স্মাইল! ইউ আর ইন স্পেন! এবং স্পেন! এভরিহ্যোয়ার আনডার দ্য সান।
  • ভিয়েতনাম - এ টাইমলেস চার্ম।
কিন্তু এদের সব্বাইকে হারিয়ে দিয়েছে পাকিস্তান ট্যুরিজমের বিজ্ঞাপন। এই বিখ্যাত বিজ্ঞাপনটা হলো -
  • পাকিস্তান - ভিজিট পাকিস্তান। হ্যাভ এ ব্লাস্ট, টিল ইউ লাস্ট!