প্রেম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৫ জুন, ২০১২

কখন ফোন করবো

পল্টুর কিছুদিন হলো একটা কেস হয়েছে। কেস মানে ইয়ে, ঐ আর কি, গার্লফ্রেণ্ড। মেয়েটার নাম রেশমী।
paltu
তা পল্টু রেশমীকে জিজ্ঞেস করলো, "ডার্লিং তোমাকে কোন সময় ফোন করতে পারবো?"
রেশমী বললো, "তোমার যখন ইচ্ছে তখনই করতে পারো।"
পল্টু, "গতকাল তো আমি তোমাকে ফোন করেছিলাম।"
রেশমী, "ওঃহো! তখন তো আমি শুয়ে ছিলাম। অতো তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠিই না।"
পল্টু, "আচ্ছা! তাহলে কাল এগারোটার সময় ফোন করবো।"
রেশমী, "না না! তখন বাবা ঘরে থাকবেন।"
পল্টু, "তাহলে তিনটার সময় করবো।"
রেশমী, "আরে না। তখন তো লাঞ্চ টাইম।"
পল্টু, "তাহলে পাঁচটার সময়?"
রেশমী, "না না! তখন তো আমার ফেভারিট সিরিয়ালটা দেখায়।"
পল্টু, "ঠিক আছে। তাহলে আমি রাতে ফোন করবো।"
রেশমী, "না। রাতে সবাই ঘরে থাকবে।"
পল্টু, এবার বিরক্ত হয়ে, "তাহলে ফোনটা করবো কখন?"
রেশমী, "যখন তোমার ইচ্ছে হয় তখনই করে নিয়ো!"
paltu
শুনলাম পল্টু এরপর তার লাভ স্টোরিকে আর এগিয়ে নিয়ে যায় নি। ওখানেই দি এণ্ড করে দিয়েছে!

সোমবার, ৪ জুন, ২০১২

ইচ্ছেপূরণ


প্রেমিকার বাবা, "তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?"
প্রেমিক, "হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো!"
প্রেমিকার বাবা, "এতো শিওর হচ্ছ কি করে?"
প্রেমিক, "আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!"

শুক্রবার, ১ জুন, ২০১২

বিয়ে করতে পারবো না গো

পচাদার বন্ধু রঞ্জনদা। সে মোটামুটি বড় দরের অফিসার। আর বাড়িতে বৌ-বাচ্চা রেখে আরেকটা মেয়ে, যার নাম পল্লবী, তার সঙ্গে বেশ আশনাই চালিয়ে যাচ্ছিলো। দুর্ভাগ্যবশতঃ হঠাৎ করে তার বৌ এর চোখে দুজনে ধরা পড়ে যায়। তারপর বউ রঞ্জনকে আল্টিমেটাম দেয়, হয় ঐ মেয়েটাকে ছাড়ো, নাহলে ৪৯৮!
রঞ্জনদা পরদিন পল্লবীর সাথে দেখা করে বললো, "পল্লবী, তোমার সাথে আমার সম্পর্কটা আজকেই শেষ। আমি তোমায় বিয়ে করতে পারবো না।"
পল্লবী বেশ কিছুটা রেগে গিয়ে বললো, "বাঃ বাঃ! কাল পর্যন্ত সব ঠিক ছিলো, আর আজকেই শেষ! কেনো বিয়ে করতে পারবে না?"
রঞ্জনদা, "আমার বাড়ির লোক মানা করেছে।"
পল্লবী, "কারা?"
রঞ্জনদা, "আমার বউ আর বাচ্চা!"

হৃদয় মন্দির

কলেজ ফেরতা অণিমাকে দেখে রাস্তার এক চ্যাংড়া ছোঁড়া বললো, "হে সুন্দরী, এসো, টুক করে আমার হৃদয়ে ঢুকে পড়ো।"
অণিমা বললো, "জুতো খুলবো?"
ছেলেটা একগাল হেসে বললো, "আরে পাগলি, আমার হৃদয়ে আসতে বলেছি, কোন মন্দিরে নয়।"

তুমি কি আমায় ভালোবাসো

আমাদের পাশের ফ্ল্যাটের রণি বেশ কিছুদিন ধরে ওর কলেজের সহপাঠী রানির প্রেমে পড়েছে।
একদিন ফুচকা খেতে খেতে রণি খুব রোমান্টিকভাবে জিজ্ঞেস করলো, "ডার্লিং, একটা কথা বলবে? তুমি কি সত্যিই শুধু আমাকেই ভালোবাসো?"
রানি ফুচকার জলটা গিলে নিতে নিতে বললো, "হ্যাঁ গো, শুধুই তোমায়। আমি আমার লিস্টটা চেক করেই বলছি।"