পাপ্পু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাপ্পু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

বুদ্ধু বানাচ্ছি

পাপ্পু একটা কুকিং কনটেস্টে নাম দিলো।

প্রতিযোগীতা শুরু হওয়ার পর দেখা গেলো যে সবাই যে যার রেসিপি অনুযায়ী রান্না করছে, আর পাপ্পু একটা সসপ্যানে চামচ দিয়ে নাড়াচাড়া করেই যাচ্ছে। এই দেখে একজন বিচারক পাপ্পুকে জিজ্ঞেস করলেন, "এটা আপনি কি বানাচ্ছেন?"

পাপ্পু খুব গম্ভীরভাবে বললো, "বুদ্ধু বানাচ্ছি।"


মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

জলের রাসায়নিক ফর্মুলা

টীচার পাপ্পুকে জিজ্ঞেস করলেন, "পাপ্পু বলো তো জলের রাসায়নিক ফর্মুলা কি?"

পাপ্পু, "স্যার, H2MgCl2NaClHNO3CaCO3Ca(OH)2SnTNHgNiHCL(COOH)!"

টীচার (একটু ঘাবড়ে গিয়ে), "এটা আবার কি?"

পাপ্পু, "স্যার, মিউনিসিপালিটি যে জলটা দেয়, সেটার কেমিক্যাল ফর্মুলা!"