gas লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
gas লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

লুট লিয়া

সক্কাল-সক্কাল পাড়াতে হেবভি হইচই!
পাড়ার পার্মানেন্ট ভিখিরী দুখিয়া ফুটপাথে বসে কান্নাকাটি করছে, আর তার সেকেণ্ড ইন কম্যান্ড সুদর্শন তাকে শান্ত করার চেষ্টা করেই যাচ্ছে। 
আমি এগিয়ে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম।
দুখিয়া দেখি কপাল চাপড়াচ্ছে আর বলছে, "কি সর্বনাশ, আমার মাথায় তো আকাশ ভেঙ্গে পড়লো রে! কেউ শালা আমার সাইকেলটা চুরি করে নিয়ে গেছে আর ওর মোটরসাইকেলটা আমার জন্য ছেড়ে গেছে।"
সুদর্শনও দেখি একই রেটে মাথা চাপড়াচ্ছে আর বলছে, "আরে ভাই, তুই তো একদম বরবাদ হয়ে গেলি রে! এই বাইকটা তো শালা পেট্রলে চলে!"


বুধবার, ১১ জুলাই, ২০১২

কঠিন কথা

পচাদা সন্ধেবেলা পাড়ার আড্ডায় এসে বললো, "হ্যাঁরে, একটা কথা বলতো। কোন চারটে শব্দ একসাথে উচ্চারণ করাটা সবচেয়ে কঠিন?"
সব্বাই এ ওর মুখ চাওয়া-চাওয়ি করছে দেখে পচাদা নিজেই বললো, "পারলি না তো! পেট্রোল পাম্পে গিয়ে এ্যাটেনডেন্টকে বলা, 'ট্যাংকটা ফুল করে দাও ... ভাই'!"

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

প্রণব মুখার্জি ঠিকই বলেছিলেন

প্রণব মুখার্জি একদম ঠিক কথাই বলেছিলেন, যখন এই বছরের প্রথম দিকে এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, "এই বছরে জিডিপি (GDP) বাড়বে।"
আমরা আসলে ওনাকে জিজ্ঞেস করিনি যে জিডিপি-র পুরো মানেটা কি।
এই বছরে জিডিপি-র বৃদ্ধি দেখে আমরা বুঝলাম যে ওটার মানে হলো গ্যাস, ডিজেল আর পেট্রোল। (Gas, Diesel, Petrol)