teacher লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
teacher লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

জীবনে কি বনবে?

শিক্ষক তার ছাত্রকে বললেন, "এভাবেই যদি পড়াশুনো করতে থাকো, তাহলে এই জীবনে কিছুই করতে পারবে না!"
ছাত্র খুব কনফিডেন্টলি বললো, "স্যার, জীবনে যদি কিছুই বনতে না পারি, তাহলে শিক্ষক বনে যাবো স্যার!"


শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

লেখা পড়া

এক ছাত্রী তার প্রাইভেট টিউটরকে বললো, "স্যার, আপনি কি এই পাঁচ বছরে আমার চোখের দিকে তাকিয়ে একবারও বুঝতে পারেন নি যে আমার চোখদুটোতে কি লেখা আছে?"

স্যার বললেন, "পাঁচ বছরে এখনো তোমার হাতের লেখাই ঠিকমত বুঝতে পারিনা ... আর চোখ!"


সোমবার, ২৫ জুন, ২০১২

লোডশেডিং

আমাদের পচাদার ছেলে গজা দি গ্রেট একদিন স্কুলের হোমওয়ার্ক করে নিয়ে যায় নি। ব্যস, আর যায় কোথায়! ক্লাস টিচার ওকে পাকড়াও করলেন।
টিচার, "হোমওয়ার্ক করোনি কেন?"
গজা, "স্যার, লোডশেডিং ছিলো।"
টিচার, "তা মোমবাতি জ্বালিয়ে নিতে।"
গজা, "স্যার, দেশলাই ছিলো না।"
টিচার, "দেশলাই ছিলো না কেন?"
গজা, "ঠাকুরঘরে রাখা ছিলো স্যার।"
টিচার, "আচ্ছা, ঠাকুরঘর থেকে নিলে না কেনো?"
গজা, "স্নান করিনি, ঠাকুরঘরে ঢুকবো কি করে?"
টিচার, "ওফ! তা স্নান করতে কে বারণ করেছিলো?"
গজা, "জল ছিলো না স্যার।"
টিচার, "জল কেন ছিলো না?"
গজা, "পাম্পের মোটর চলছিলো না স্যার।"
টিচার, এবারে ধৈর্য্যের  শেষ  সীমায় পৌঁছে গিয়ে, দাঁত  কিড়মিড়  করে বললেন, "আরে উল্লুক, মোটরটা কেন  চলছিলো না?"
গজা, "স্যার, আপনাকে তো প্রথমেই বললাম যে লোডশেডিং ছিলো!"