যম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৬ জুন, ২০১২

নরকে ফোন কল


ভারতবর্ষের প্রধানমন্ত্রী সৌজন্য সফরে গেলেন পাকিস্তানে।
পাকিস্তানের প্রেসিডেন্ট অতি আনন্দের সঙ্গে তাঁকে দেখালেন যে তাঁদের দেশের টেলি-কমিউনিকেশনের কেমন প্রভূত উন্নতি হয়েছে। 
ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ নরকে ডায়াল করে যমরাজের সঙ্গে কিছুক্ষণ বাক্যালাপ করে নিলেন। টেলিফোন বিল উঠল মাত্র ১ টাকা।
পাকি জোক
কিছুদিন পরে, পাকিস্তানের প্রেসিডেন্ট এলেন নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী বললেন তাঁরাও টেলি-কমিউনিকেশনে প্রচুর উন্নতি করেছেন।
সঙ্গে সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট ডায়াল করলেন দোজখে। কথা বললেন ইবলিশ নামক এক শয়তানের সঙ্গে। কিন্তু সামান্য এক মিনিটের কথায় বিল উঠল ১০০ টাকা।
জোক
পাকিস্তানের প্রেসিডেন্ট তো অবাক! বললেন, "এটা কি হলো? আপনাদের ভারতে টেলিফোন তো খুবই ব্যয়বহুল!"
ভারতের প্রধানমন্ত্রী সবিনয়ে বললেন, "আপনাদের দেশ থেকে নরক -লোকাল কল। তাই এক মিনিটে মাত্র এক টাকা বিল হয়। কিন্তু আমাদের দেশ থেকে নরকে ফোন করতে হলে আই এস ডি চার্জ দিতে হয়।"

শুক্রবার, ১৫ জুন, ২০১২

মন্নু উকিলের বয়স

সুপ্রিম কোর্টের উকিল, এ্যাডভোকেট মন্নু হঠাৎ করে পঁয়তাল্লিশ বছর (৪৫) বয়সে এ্যাকসিডেন্টে মারা গেলো। মারা যাওয়ার পর উকিলবাবু যমদ্বারে গিয়ে পৌছালে, সেখানে বসে থাকা চিত্রগুপ্ত বললেন, "আঃহা! এসো, এসো। তোমার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি।"
এই কথা শুনে মন্নু অবাক হয়ে বললো, "কি বলছেন? অনেক দিন মানে? আমি তো মাত্র ৪৫ বছর বয়সী! এতো তাড়াতাড়ি আমাকে মরতে হলো কেনো?"
চিত্রগুপ্ত বললেন, "৪৫! তোমার বয়স ৪৫ নয়। তোমার বয়স তো ৮২ বছর।"
মন্নু বললো, "এক মিনিট! আপনি বলছেন যে আমার বয়স ৮২ বছর, তার মানে আপনারা ভুল লোককে ধরে এনেছেন।"
চিত্রগুপ্ত বললেন, "এক মিনিট দাঁড়াও। আমি রেকর্ডটা দেখছি।"
একটু পরে ঘুরে এসে চিত্রগুপ্ত বললেন, "কোন ভুল হয় নি। আমাদের রেকর্ড অনুযায়ী তোমার বয়স ৮২ বছরই। আমি পুরো রেকর্ড আবারও দেখে এলাম। তুমি আজ পর্যন্ত তোমার মক্কেলদের যত ঘন্টা বিলিং করেছো, সেই হিসেবে তোমার বয়স ৮২ বছরের এক দিনও কম নয়।"