নরক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নরক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

যমালয়ে ক্লিন্টন

ভূতপূর্ব প্রেসিডেন্ট ক্লিন্টন মারা যাওয়ার পর যমালয়ের দরজায় এসে দাড়ালেন। গেট বন্ধ দেখে তিনি জোরে কয়েকবার নক করলেন।
ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, "কে ওখানে?"
ক্লিন্টন বললেন, "আমি, বিল ক্লিন্টন!"
একজন বুড়ো মতন লোক, চোখে চশমা, এককানে গোঁজা পেনসিল আর আরেককানে আধপোড়া একটা বিড়ি, হাতে একটা মোটাসোটা খাতা নিয়ে দরজাটা খুলে বেরিয়ে এলেন। বললেন, "আচ্ছা, বিল। তা তুমি পৃথিবীতে কি কি খারাপ কাজ করেছো বলোতো।"
ক্লিন্টন একটু সময় চিন্তা করে বললেন, "দেখুন, আমি যখন ছাত্র ছিলাম, তখন গাঁজা-টাজা খেয়েছি, কিন্তু সেটাকে আপনি খুব একটা দোষ হিসেবে ধরতে পারবেন না, কারন আমি ধোঁয়াটা পুরো গিলিনি। আমি মিথ্যে কথাও বলেছি, কিন্তু আমি কখনও শপথ নিয়ে মিথ্যা কথা বলিনি।"
বুড়ো লোকটা, মানে মিঃ সি. গুপ্ত (আজকাল চিত্রগুপ্তও আধুনিক হয়েছেন) বেশ কিছুক্ষণ ভেবে বললেন, "ঠিক আছে। তা শোনো বাবা, আমি তোমাকে একটা প্রচণ্ড গরম জায়গায় পাঠাচ্ছি, কিন্তু ওটাকে আমি নরক বলবো না। সেখানে তুমি অনির্দিষ্টকাল থাকবে, কিন্তু আমরা ওটাকে অনন্ত সময় বলবো না। আর ওখানে পৌঁছে, সেখানকার অবস্থা দেখে আশা হারিয়ে ফেলো না, শুধু কখন সবকিছু পালটে যায় সেইজন্য অপেক্ষা করে বসে থেকো না।" :)

শনিবার, ১৬ জুন, ২০১২

নরকে ফোন কল


ভারতবর্ষের প্রধানমন্ত্রী সৌজন্য সফরে গেলেন পাকিস্তানে।
পাকিস্তানের প্রেসিডেন্ট অতি আনন্দের সঙ্গে তাঁকে দেখালেন যে তাঁদের দেশের টেলি-কমিউনিকেশনের কেমন প্রভূত উন্নতি হয়েছে। 
ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ নরকে ডায়াল করে যমরাজের সঙ্গে কিছুক্ষণ বাক্যালাপ করে নিলেন। টেলিফোন বিল উঠল মাত্র ১ টাকা।
পাকি জোক
কিছুদিন পরে, পাকিস্তানের প্রেসিডেন্ট এলেন নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী বললেন তাঁরাও টেলি-কমিউনিকেশনে প্রচুর উন্নতি করেছেন।
সঙ্গে সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট ডায়াল করলেন দোজখে। কথা বললেন ইবলিশ নামক এক শয়তানের সঙ্গে। কিন্তু সামান্য এক মিনিটের কথায় বিল উঠল ১০০ টাকা।
জোক
পাকিস্তানের প্রেসিডেন্ট তো অবাক! বললেন, "এটা কি হলো? আপনাদের ভারতে টেলিফোন তো খুবই ব্যয়বহুল!"
ভারতের প্রধানমন্ত্রী সবিনয়ে বললেন, "আপনাদের দেশ থেকে নরক -লোকাল কল। তাই এক মিনিটে মাত্র এক টাকা বিল হয়। কিন্তু আমাদের দেশ থেকে নরকে ফোন করতে হলে আই এস ডি চার্জ দিতে হয়।"