পচাদা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পচাদা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

হাজমোলা নাও

রোববার দুপুরবেলা আমাদের পচাদা বারান্দায় বসে বিড়িতে একটু সুখটান দিচ্ছিলো। এমন সময় এক ভিখিরি এসে বললো, "বাবা, তোমার প্রতিবেশী আমাকে পুরো পেট ভরে খাইয়েছে। তুমিও কিছু দাও বাবা!"

পচাদা সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে একটা হাজমোলার প্যাকেট বার করে বললো, "পেট ভরে তো খেয়েইছো, এই নাও হাজমোলা। এটা খেলে হজমও হয়ে যাবে!"

শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

কাল এনে দেবো

পচাদা নিজের দোকানের নতুন কর্মচারি বান্টাকে বলল "আমি বাড়ি থেকে আসছি, কোন খদ্দের ফেরাবি না। যা চাইছে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মত চালিয়ে নিতে, কাল এনে দেবো"।

খদ্দের :"ভাই টয়লেট পেপার আছে?"

বান্টা: " না দাদা, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো"।

শনিবার, ৪ জুলাই, ২০১৫

কোনটা ভালো লাগে?

আমাদের পচাদার বউ পচাদাকে জিজ্ঞেস করলো, "আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করছি, সত্যি সত্যি উত্তর দেবে?"
বাংলা জোক, চুটকি জোক
পচাদা বললো, "কোন কথাটা আমি তোমাকে মিথ্যা বলি? পুছো তোমার কোশ্চেন!"
এস এম এস জোক, পচাদা জোকা, পচাবৌদি
পচাবৌদি বললো, "আচ্ছা, তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশী ভালো লাগে? আমার সৌন্দর্য্য, না আমার বুদ্ধি?"
অনাবিল হাসি, সুস্থ জোক, ফ্যামিলি জোক
পচাদা একটা মুচকি হাসি দিয়ে বললো, "আররে, তোমার এই জোক করার অভ্যেসটাই আমার সবচেয়ে ভালো লাগে!"
Bengali joke, bangla joke, sms joke
pochada, clean joke

বুধবার, ১৭ জুন, ২০১৫

পচাদার চিকিৎসা

আমাদের পচাদা গেছে ডাক্তারের কাছে। গিয়ে বললো, "ডাক্তারবাবু, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা। কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের গন্ধও হয় না, আওয়াজ ও হয় না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টেরই পায় নি!"

ডাক্তারঃ "এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন।"

এক সপ্তাহ পর ...

পচাদা ডাক্তারের কাছে গিয়ে প্রায় আর্তনাদ করে বলে উঠলো, "এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব, আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু জঘন্য গন্ধ বের হয়!"

ডাক্তারবাবু গম্ভীরভাবে বললেন, "গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে; এখন আপনার কানের চিকিৎসা করতে হবে!"


সোমবার, ১ জুন, ২০১৫

গুগল ছেলে না মেয়ে?

আমাদের পচাদা সন্ধেবেলা পাড়ার আড্ডায় এসেই বললো, "একটা জিনিস বল দেখি, গুগল ছেলে না মেয়ে?"

আমরা এর-ওর দিকে মুখ চাওয়াচাওয়ি করছি দেখে পচাদা একটা করুণার হাসি হেসে বললো, "এতো সোজা জিনিসটাও বলতে পারলি না! গুগল হলো মেয়ে।"

এবার আমরা পচাদাকে ধরলাম, "যাতা বললেই হলো? গুগল মেয়ে হলো কিকরে?"

পচাদা খুবই তাচ্ছিল্যের সঙ্গে বললো, "দেখ বাওয়া, গুগল মেয়েই। কারন, তোকে কোন কথাই শেষ করতে দেবে না, আর তার আগেই পঞ্চাশটা সাজেশন দিয়ে বসবে! এবার বুঝলি?" বলেই কেটে পড়লো।


সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫

রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরিওয়াল ১

আমাদের পচাদা সন্ধেবেলার আড্ডায় এসে মুখটা গম্ভীরভাবে বললো, "বুঝলি, এইমাত্র টিভিতে দেখলাম দিল্লীতে হেবভি ইলেকশন ক্যাম্পাইনিং চলছে। সেটা দেখে একটা প্রশ্ন মনে এলো। উত্তরটা দিতে পারলে ফুচকা খাওয়াবো।"

"ধর, রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরিওয়াল দুজনেই দাঁড়িয়ে আছে। এখন দুজনের মধ্যেকার যে দূরত্ব, সেটাকে কি বলা যায়?"

মাথাটাতা চুলকেও আমরা উত্তর দিতে না পারায় পচাদা তাচ্ছিল্যের হাসি হেসে বললো, "ওটাকে বলা হয়, Jokes Apart!"


রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

বিজ্ঞাপন

প্রতিদিন সংবাদপত্রের সাথে কিছু বিজ্ঞাপনের কাগজ থাকে। সেই রকমই একটা প্রচার পত্র ছিল, আজ।
বাংলা জোক, চুটকি
বড়োবড়ো অক্ষরে লেখা আছে, "আপনি কি মদ্যপান করেন ? তাহলে আমাদের ফোন করুন, আমরা সাহায্য করতে পারি।"
পচাদা জোক, sms bengali joke
পচাবৌদি পচাদাকে বাধ্য করলো ফোন করতে। বোধহয় এটা মদ্যপান ছাড়ানোর কিছু হবে ভেবে।
bangla joke
পচাদা জোরাজুরিতে ফোন করলো। ওপার থেকে উত্তর এলো, "তিনটে হুইস্কির বোতল কিনুন , একটা বিনামূল্যে।"


রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

চাঁদে জল নেই

আমাদের পচাদা গেছে সুলভ শৌচালয়ে। শৌচালয়ের ভিতরে ঢোকার পর পচাদার নজরে পড়লো যে সামনের দেওয়ালে কেউ লিখে গেছে - 
"দুনিয়াটা কোত্থেকে কোথায় চলে গেছে, মানুষ চাঁদে পা রেখেছে, আর তুই ... তুই এখনো এখানেই বসে আছিস?"
কাজকর্ম সেরে বেরিয়ে আসার আগে পচাদা ওই লাইনের ঠিক তলায় লিখে দিয়ে এলো,
"চাঁদে গেছিলাম ভাই, কিন্তু ওখানে জল নেই, তাই এখানেই বসে আছি!"

 

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

ভগবান তৈরী করেছেন

পচাদার ছেলে বিল্টু যেমন দস্যি, তেমনি বিচ্ছু। একদিন দাদুর সাথে বিকেলে পার্কে বেড়াতে বেরিয়েছে। বেশ খানিকক্ষণ পর সে দাদুর কাছে জানতে চাইলো, "আচ্ছা দাদু তোমাকে কে তৈরী করেছেন?" দাদু বললেন, "ভগবান করেছেন দাদাভাই।" বিল্টু এরপর জিজ্ঞেস করলো, "আর আমাকে কে তৈরী করেছেন?" দাদু বললেন, "তোমাকেও ভগবানই তৈরী করেছেন।"

এই না শুনে বিল্টু বললো, "ভাগ্যিস, ভগবান এখন আগের চেয়ে অনেক ভালো কাজ শিখে গেছেন।"


সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

সরকারী দফতর

এক সরকারী দফতরের দরজাতে বড় বড় অক্ষরে লেখা ছিলো, "দয়া করে এখানে শোরগোল করবেন না।"

আমাদের পচাদা তার তলায় লিখে দিলো, "করলে আমরা জেগে যাবো!"


শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪

জীবনের দাম

পচাদা পাড়ার আড্ডায় এসেই বললো, "বুঝলি, জীবনের দামটা মরার পরেই বোঝা যায়।"

আমাদের অবিশ্বাসী মুখগুলোর দিকে তাকিয়ে আবার বললো, "বিশ্বাস করলি না তো! আচ্ছা ধর, একটা জীবিত মুরগীর দাম বেশী হলে দেড়শো টাকা। এবার মুরগীটা মরার পর যেই চিকেন তন্দুরি বানালি, সেটার দাম হয়ে গেলো সাড়ে-তিনশো টাকা। বুঝলি?"


কিচেন থেকে নুন নিয়ে এসো

পচাবৌদি পচাদাকে ডেকে বললো, "হ্যাঁগো, কিচেন থেকে একটু নুনের কৌটোটা নিয়ে এসো।"

পচাদা কিচেন থেকে উত্তর দিলো, "এখানে তো নুনের কৌটো নেই।"

বৌদি বলে উঠলো, "জানতাম তুমি খুঁজে পাবে না। কোনও কাজই তো ঠিকঠাক করতে পারো না। কিছু করতে বললেই হয়ে গেলো! তাই আমি আগেই নুনের কৌটোটা কিচেন থেকে নিয়ে এসেছিলাম।"

পচাদা শুনে "থ" এবং "দ"।


ভ্যালেন্টাইনস ডে

বিয়ের পাঁচ বছর পরের ভ্যালেন্টাইনস ডে তে পচাদা বৌদির জন্য একতোড়া সাদা গোলাপ নিয়ে বাড়ি ফিরলো।

বৌদি অবাক হয়ে পচাদাকে জিজ্ঞেস করলো, "একি, সাদা গোলাপ কেনো? ভ্যালেন্টাইনস ডে তে লোকে তো লাল গোলাপ দেয়।"

পচাদা বললো, "শোনো, জীবনে এখন ভালবাসার চেয়ে শান্তিটাই বেশী জরুরী!"


শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

পাগলে কি না করে

পচাদা রোববার সকালে বাড়িতে বসে কাগজ পড়ছে, এমন সময় পচাবৌদি এসে আদুরে গলায় বললো, "হ্যাঁগো, আমি মরে গেলে তুমি কি করবে?"

পচাদা কাগজ থেকে মুখ না উঠিয়েই বললো, "আমিতো পুরো পাগল হয়ে যাবো!"

বৌদি, "তুমি আরেকটা বিয়ে করবে না তো?"

পচাদা এবার গম্ভীরভাবে বললো, "পাগল লোকেরা যেকোনও কিছুই করতে পারে।"


শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

বাইক তো দেবোই

আমাদের পচাদা তার ছেলেকে বললো, "তুই পরীক্ষায় পাশ বা ফেল, যাই করিস না কেনো, আমি তোকে একটা বাইক কিনে দেবোই!"

ছেলে বললো, "কোন বাইক বাবা?"

পচাদা, "তুই যদি পাশ করিস তো পালসার কিনে দেবো। আর যদি ফেল করিস তাহলে রাজদূত কিনে দেবো দুধ বিক্রী করার জন্যে!"


বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

প্রতিশোধ

পচাদা পাড়ার সন্ধের আড্ডায় এসে বললো, "এতোদিনে সবাই মিলে ভারতের ওপর প্রতিশোধ নিচ্ছে।"
আমরা সবাই তো হাঁ! জিজ্ঞেস করলাম, "হঠাৎ এই কথা কেনো দাদা?"
পচাদা গম্ভীরভাবে বললো, "টাকার দাম কিরকমভাবে নামছে দেখেছিস? আরো দেশের আণ্ডারওয়ারের নাম রাখো ইউরো আর ডলার!"


কথা মানা

পচাদা সেদিন পাড়ায় এসে বলছে, "জানিস ভাই, আমার ছেলে আমার সব কথাই মানে।"
এই শুনে বেশ কয়েকজন উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, "ভাইরে, এই অসাধ্যসাধনটা কি করে করলি?"
পচাদা বললো, "আমি আমার ছেলেকে বলে রেখেছি যে মনে যা আসে তাই যেনো করে!"


পপুলার নেটওয়ার্ক

আমাদের পচাদার ছেলে মোবাইল কোম্পানিতে চাকরীর ইন্টারভিউ দিতে গেলো। 
সন্ধেবেলা পাড়ার আড্ডায় সব্বাই পচাদাকে জিজ্ঞেস করছে, "কি দাদা, ছেলের চাকরীটা হলো?"
পচাদা হতাশভাবে বললো, "আর বলিস না ভাই, চাকরীটা হয়নি।"
সবাই একসাথে, "কিন্তু কেনো?"
পচাদা, "আরে, ওকে জিজ্ঞেস করেছিলো যে সবথেকে পপুলার নেটওয়ার্ক কোনটা। আর ছেলে আমার উত্তর দিলো কার্টুন নেটওয়ার্ক!"


বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

ট্রাক নাম্বার বি সি ১৭৬০

পচাদা আর তার বন্ধু বান্টা সিং মিউজিয়ামে বেড়াতে গেছে। সেখানে গিয়ে দেখলো একটা মিশরের মমি দাঁড় করানো আছে।
পচাদা বান্টাকে বললো, "লোকটা মরলো কিভাবে?"
বান্টা বললো, "যেভাবে ব্যাণ্ডেজ জড়ানো আছে, এটা নিশ্চয়ই ট্রাক এ্যাকসিডেন্টের কেস। আররে দ্যাখ, দ্যাখ, ট্রাকের নাম্বারটাও লেখা আছে। বি সি ১৭৬০ (BC 1760)!"


বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

আজকে তো ফাইনাল ম্যাচ

আমাদের পচাদা গেছে ডাক্তারের কাছে। গিয়েই বললো, "ডাক্তারবাবু, আমি আজকাল ঘুমোলেই আইপিএলের লাইভ ম্যাচ স্বপ্নে দেখতে পাই। কি করি বলুন তো?"
ডাক্তারবাবু পচাদাকে পরীক্ষা করে দুটো ওষুধের নাম লিখে দিয়ে বললেন, "কোন চিন্তা নেই। আপনি এই দুটো ওষুধ খান। এতেই সব ঠিক হয়ে যাবে।"
পচাদা বললো, "থ্যাঙ্ক ইউ ডাক্তারবাবু! তবে ওষুধদুটো কাল থেকে খাবো। আজ রাতেই তো ফাইন্যাল ম্যাচ!"