ছাত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছাত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

জুন আই কাম ইন স্যার?

বাচ্চাদের স্কুলে ইংরেজিটা নতুন পড়ানো শুরু হয়েছে।

বল্টু ক্লাসের দরজায় দাঁড়িয়ে বললো, "জুন আই কাম ইন স্যার?"

স্যার একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন, "এই নতুন ইংরেজি কোত্থেকে আমদানি করলে?"

বল্টু বললো, "কেনো স্যার, আপনিই তো বলতে বলেছিলেন!"

স্যার, "আমি? আমি তো মে আই কাম ইন স্যার বলতে বলেছিলাম।"

বল্টু, "স্যার, ওটাতো আপনি গত মাসে বলেছিলেন। মে মাস তো শেষ। আজ থেকে তো জুন মাস শুরু।"

স্যার অজ্ঞান!

রবিবার, ৭ জুন, ২০১৫

ছাত্রদের সাহস

এক ইঞ্জিনিয়ারিং আর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, দুজনের মধ্যে তর্ক হচ্ছিলো যে কার ছাত্রদের সাহস বেশী।

মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা কোনও প্রশ্ন না করে সোজা ঝাঁপ মেরে দিলো। প্রিন্সিপাল ঘুরে তাঁর বন্ধুকে বললেন, "দেখলে? আমার ছাত্রদের সাহস কতোখানি?"

ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপালও তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা সমুদ্রের দিকে একবার তাকিয়ে বললো, "আপনি আমাদের নিজের মতন পাগল ভেবেছেন নাকি?" ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল এবার তাঁর বন্ধুকে বললেন, "দেখলে? আমার ছাত্রদের সাহস!"


রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

নাম বলো

একজন নতুন শিক্ষক তার স্কুলের ছাত্রকে জিজ্ঞেস করলেন, "এই পাখীটার পা দেখো আর এটার নাম বলো।"
ছাত্র বললো, "জানি না স্যার!"
শিক্ষক বললেন, "তুমি একটা গাড়ল, তোমার নাম বলো!"
ছাত্র বললো, "এই দেখো আমার পা, আর আমার নাম বলো!"


বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

জীবনে কি বনবে?

শিক্ষক তার ছাত্রকে বললেন, "এভাবেই যদি পড়াশুনো করতে থাকো, তাহলে এই জীবনে কিছুই করতে পারবে না!"
ছাত্র খুব কনফিডেন্টলি বললো, "স্যার, জীবনে যদি কিছুই বনতে না পারি, তাহলে শিক্ষক বনে যাবো স্যার!"


বুধবার, ২০ মার্চ, ২০১৩

ছাত্রজীবনের সবথেকে মজার মুহূর্ত

একজন ছাত্রের জীবনের সবচেয়ে মজার মুহূর্তটা কখন আসে?

যখন পরীক্ষায় সে বসে আছে, একটাও প্রশ্নের উত্তর জানেনা, আর পেছন দিক থেকে টিচার এসে বলছেন, "এই তুমি, খাতাটা ঢেকে রাখো। পেছনের ছেলেটা তোমার খাতা থেকে নকল করছে!"


বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

চিরদিনের জোক

ছাত্ররা কোন জোকটা আগেও করতো, এখনো করে এবং ভবিষ্যতেও করবেই?
যখন তারা বলে, "অনেক মস্তি করে নিয়েছি বস, কাল থেকে সিরিয়াসলি পড়াশুনো করবো!"

শুক্রবার, ১৫ জুন, ২০১২

সফল ছাত্রের পেছনে

যেমনভাবে প্রত্যেক সফল পুরুষের সাফল্যের পেছনে একজন নারী থাকেন,
যেভাবে প্রত্যেক সফল ছাত্রের পেছনে একজন অত্যন্ত ভালো এবং অধ্যবসায়ী শিক্ষিকা থাকেন,
ঠিক 
সেই ভাবেই 
প্রত্যেক অসফল ছাত্রের পেছনে ...... 
একজন খুবই সুন্দরী শিক্ষিকা থাকবেনই!

মঙ্গলবার, ১২ জুন, ২০১২

স্কুল ছুটি

অর্ক স্কুল থেকে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। ছেলেকে এতো তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তার মা খুবই অবাক হয়ে গেলেন।
gap
মা ছেলেকে জিজ্ঞেস করলেন, "কিরে, তুই এতো তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি যে?"
gap
অর্ক খুব গম্ভীরভাবে বললো, "তার কারণ হলো যে একমাত্র আমিই একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি।"
gap
মা আরো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "কোন প্রশ্ন?"
gap
অর্ক, "ক্লাস চলার সময়ে টীচারের দিকে কে ডাস্টারটা ছুঁড়ে মেরেছিলো!"

সোমবার, ৪ জুন, ২০১২

পদে বিপদ

স্যার, "সে গাছ থেকে পড়লো। নরেন, বলতো এটা কোন পদ।"
" "
" "
" "
" "
ছাত্র, "বিপদ স্যার!!"

দেরী কেনো

টিচার, "তুমি দেরীতে এসেছ কেন?"
ছাত্র, "স্যার, বাবা মা ঝগড়া করছিলো।"
টিচার, "তার সাথে তোমার দেরীতে আসার সম্পর্ক কি?"
ছাত্র, "আমার একপাটি জুতো বাবার হাতে, আর আরেক পাটি জুতো মার হাতে ছিল!"

নামে কি আসে যায়

শিক্ষক জিজ্ঞেস করলেন, "এমন একটি পদার্থর নাম বল যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রূপান্তরিত হয়।"
ছাত্র, "স্যার, চুল।"
শিক্ষক, "চুল? কিভাবে?"
ছাত্র, "স্যার যেমন ধরুন মাথায় থাকলে চুল, চোখের উপরে থাকলে ভুরু, চোখে থাকলে পাপড়ি, নাকের নিচে থাকলে গোঁফ, ঠোঁট এর নিচে থাকলে দাড়ি, বুকে থাকলে লোম আর ..."
শিক্ষক রেগেমেগে বললেন, "চুপ বেয়াদপ! আর নিচে যাবি না।"