rajnikanth লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
rajnikanth লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

রাবণের অভিমান

রাম আর রাবণ খুব সিরিয়াসলি যুদ্ধ করছেন।  হঠাৎ করে রাবণ লক্ষ্য করলেন যে রামের পেছনে কে একজন দাড়িয়ে আছেন।

ভালো করে লোকটাকে দেখে রাবণ রামকে বললেন, "চল ইয়ার Bye!" এই শুনে রাম আশ্চর্য্য হয়ে জিজ্ঞেস করলেন, "কেন, কি হলো?" রাবণ বললেন, "কিছু না, যা সীতাকে নিয়ে যা...Bye।" রাম তো পুরো হতভম্ব হয়ে আবারো জিজ্ঞেস করলেন, "দাঁড়া না, আরে কি হয়েছে, বলবি তো?" রাবণ বললেন, "নেহি ইয়ার..আচ্ছা..I am sorry ...OK?"

রামের কাতর জিজ্ঞাসা, "আরে বল না ভাই, কি হয়েছে?" রাবণের অভিমানভরা কন্ঠস্বর, "না রে ভাই কিছু না। এর পর আর কোন কথাই হয় না ... no tension ...Bye!" রামের আবেগভরা স্বর, "না, এটা হয় না! আগে বল কি হয়েছে? আমার দিব্যি, বল কি হয়েছে?"

অভিমানে রাবনের চোখে তখন জল নেমে এসেছে। কাঁদোকাঁদো স্বরে রামকে বললেন, "ছাড় না ভাই! এটুকু সামান্য ব্যাপার নিয়ে তুই কিনা রজনীকান্তকে ডেকে নিয়ে এলি?"

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

রাম-রাবণ আর রজনীকান্ত

রাম আর রাবণের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছিলো। যুদ্ধ আর শেষই হয় না।
হঠাৎ রাম যুদ্ধ থামিয়ে দিয়ে বললো, "চল বাই। আমি গেলাম।"
রাবণ বললো, "কেনো রে, ভয় পেয়ে গেলি?"
রাম বললো, "আরে না! তোর পেছন দিকটায় তাকিয়ে দেখ। রজনীকান্ত আসছে!"

শনিবার, ৩০ জুন, ২০১২

রজনীকান্তের মহিমা অপার

একবার জয়ললিতার সাথে রজনীকান্ত বসে গল্প করছিলেন। কথাচ্ছলে রজনী জয়ললিতাকে বললেন, "আশা করি তুমি এটা জানো যে যেকোন বিখ্যাত লোকের সাথেই আমার পরিচয় আছে। যেকোন লোকের নাম বলো, সে আমাকে চিনবেই!"
রজনীর কথা শুনে জয়ললিতা বললেন, "অনেক হয়েছে রজনী। টম ক্রুজের ব্যাপারে কি বলবে?"
রজনীকান্ত, "টম আর আমি অনেকদিনের বন্ধু। আমি এটার প্রমাণও দিতে পারি।"
এরপর রজনীকান্ত আর জয়ললিতা হলিউডে গেলেন আর টম ক্রুজের বাড়ির দরজায় নক করলেন। ভেতর থেকে টম ক্রুজ বেরিয়ে এসে, রজনীকে দেখেই বললেন, "থালাইভার! কি আশ্চর্য! হঠাৎ এখানে এসেছো, তোমাকে দেখে কি যে ভালো লাগছে! তুমি আর তোমার বন্ধু আজকে এখানেই লাঞ্চ করবে!"
যদিও জয়ললিতা যথেষ্ট অবাক হলেন, কিন্তু তবুও পুরো সন্দেহমুক্ত হতে পারলেন না।
তাই আবার রজনীকে বললেন, "ঠিক আছে। মানলাম যে তুমি টম ক্রুজকে চেনো। এটা বাই চান্সও হতে পারে। বারাক ওবামার সম্বন্ধে কি বলবে?"
রজনী, একটু হেসে, "আরে, আমি ওকেও খুব ভালোভাবে চিনি। চলো, আমরা ওয়াশিংটন যাই।"
দুজনে এবার ওয়াশিংটনের প্লেনে চড়ে বসলেন। হোয়াইট হাউসে গিয়ে অন্যদের সাথে এই দুজনও গাইডের সাথে ট্যুরে ঢুকে পড়লেন।
হঠাৎ ওবামা ভিড়ের মধ্যেও রজনীকান্তকে দেখতে পেয়ে গেলেন। সাথে সাথে ওবামা রজনীকে ডেকে বললেন, "হাই রজনী! অনেকদিন পর তোমার সাথে দেখা। আমি আসলে একটা মিটিংয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি যখন এখানে এসেছো, তখন আগে চলো তোমাদের সাথে এক কাপ কফি খেয়ে একটু আড্ডা মেরে নেই।"
এবার জয়ললিতা বেশ একটু টেন্সড হয়ে গেলেন। তবুও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না।
তাই আবার রজনীকে বললেন, "তুমি কি পোপকে চেনো?"
রজনীকান্ত হেসে বললেন, "এখনো তোমার সন্দেহ যায় নি? ঠিক আছে। চলো আমরা ভ্যাটিকানে যাই।"
ভ্যাটিকানে গিয়ে দুজনেই অন্য সব দর্শনার্থীদের সঙ্গে সামনের খোলা মাঠে দাঁড়িয়ে পোপের জন্য অপেক্ষা করছেন, এমন সময় রজনীকান্ত জয়ললিতাকে বললেন, "এভাবে হবে না। এখানে দাঁড়ালে পোপ আমাকে দেখতেই পাবে না। আমি এখানকার সব রক্ষীকেই চিনি। তুমি এখানেই দাঁড়াও। আমি ভেতরে গিয়ে পোপের সাথে একসাথে ব্যালকনিতে আসবো।"
সত্যিই, আধঘন্টা পর ব্যালকনিতে পোপের সাথে রজনীকান্ত ব্যালকনিতে এসে দাঁড়ালেন।
আরো কিছুক্ষণ পর রজনীকান্ত যখন বেরিয়ে জয়ললিতার কাছে ফেরত এলেন, ততক্ষণে জয়ললিতা মাথা ঘুরে পড়ে গেছেন।
রজনীকান্ত জয়ললিতাকে জিজ্ঞেস করলেন, "আরে কি হলো? তুমি হঠাৎ কিভাবে অসুস্থ হয়ে পড়লে?"
জয়ললিতা বললেন, "আরে, তুমি যখন পোপের সাথে ব্যালকনিতে বেরিয়ে এলে, ঠিক তখনই আমার পাশের লোকটা বললো, 'আরে রজনীকান্তের পাশে ব্যালকনিতে ঐ লোকটা কে?"

সবই রজনীকান্তের লীলা

একবার রজনীকান্তের সাথে ভগবানের কোন একটা ছোটখাটো ব্যাপারে প্রথমে তর্কাতর্কি, সেটা থেকে হাতাহাতি হয়ে সব শেষে পুরোদস্তুর যুদ্ধ লেগে যায়।
gap
তারপর কি হলো?
gap
তারপর আর কি! আজকের দিনে ভগবান তো ওপরেই আছেন! তাই না?

বুধবার, ২০ জুন, ২০১২

ধুম - ৩ সিনেমায় রজনীকান্ত


ধুম এর তৃতীয় পার্টে রজনীকান্তকে একটা বিশেষ রোলে নেওয়া হয়েছে, যদিও এই খবরটা এখনও পর্যন্ত বাইরে ফাঁস করা হয় নি। কিন্তু আমরা এক বিশেষ নির্ভরযোগ্য সূত্রে এই খবরটা পেয়েছি।
রজনীকান্ত বাংলা জোক
যাই হোক, ধুম - তিন এর একটা চেজ সিকুয়েন্স শুট করা হচ্ছিলো। দৃশ্যটাতে অভিষেক বচ্চন, উদয় চোপড়া আর আমির খান মোটরসাইকেলে করে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছিলেন। ঐ দৃশ্যে রজনীকান্তের থাকার কথাই নয়। কিন্তু হঠাৎ করে দেখা গেলো যে রজনীকান্ত একটা সাইকেল চালিয়ে তিনজনকেই ওভারটেক করে চলে গেলেন। আর যেতে যেতে বললেন, "মাইণ্ড ইট ভাইসব! সাইকেল চালাও, পেট্রোল বাঁচাও, পরিবেশ দূষণও কমাও!"

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

ফেসবুকে রজনীকান্ত

এইমাত্র পাওয়া খবরে জানা গেছে যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ ভীষণভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
''
''
''
''
''
এইমাত্র মার্ক জুকেরবার্গের আহত হওয়ার কারন জানা গেলো। আসলে রজনীকান্ত জুকেরবার্গকে ফেসবুকে পোক (Poke) করেছিলেন।

মঙ্গলবার, ১২ জুন, ২০১২

রজনীকান্ত বনাম টম ক্রুজ

এক অনুষ্ঠানে দুনিয়ার সব হিরোরা যোগ দিতে লণ্ডন গেছে। সেখানে আমাদের রজনীকান্তের সাথে হঠাৎ করে টম ক্রুজের কিছু একটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়।
gap
তো টম ক্রুজ রজনীকান্তকে নিজের ধন-দৌলতের নমুনা বুঝিয়ে দিতে গিয়ে বললো, "আববে রজনীকান্ত, আমার বাড়ি এতো বড় যে ওটার ভেতরে লোকাল ট্রেন চলে!"
gap
রজনীকান্ত এই শুনে বললো, "ইয়ান্না রাসকালা, ঠম ক্রুজ, আমার ঘরের কোনায় গিয়ে মোবাইল ফোনে কথা বললে রোমিং চার্জ লেগে যায়।"

মঙ্গলবার, ১ মে, ২০১২

রজনীকান্ত জোকস চুটকি - দুই


  • রজনীকান্ত ঘড়ি পড়েন না। কেনো? এটাও জানেন না? আমরা ঘড়ি পড়ি সময় দেখার জন্য। রজনীকান্ত নিজেই ঠিক করেন এখন সময়টা কি!
  • আমেরিকা স্পেসক্রাফট পাঠানোর অনেক আগেই রজনীকান্ত মঙ্গল গ্রহে গিয়ে ঘুরে এসেছেন। এইজন্যই মঙ্গলে জীবন নেই!
  • আপনারা নিশ্চয়ই ডেড সি বা মৃত সাগরের নাম শুনেছেন? কিন্তু তার মৃত্যুর কারন জানেন কি? আসলে রজনীকান্ত মৃত সাগরকে মেরে ফেলেছেন।
  • রজনীকান্তের মতন মিউজিশিয়ান এই পৃথিবীতে নেই। রজনী আন্না পিয়ানো দিয়ে ভায়োলিন বাজাতে পারেন!
  • একবার রজনীকান্ত একজনকে একটা চেক লিখে দিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই সময় তার  এ্যাকাউন্টে অতো টাকা ছিলোনা। কি ভাবছেন? চেক বাউন্সের কথা তো? না মশাই, ভয়ে ব্যাংকটাই বাউন্স করে যায়।
  • একবার রজনীকান্তের সাথে মাইকেল জর্ডনের দেখা হলো। মাইকেল জর্ডন বললো, "আমি এক আঙুল দিয়ে একটা বাস্কেটবলকে দু ঘন্টা ঘোরাতে পারি। তুমি পারবে এটা করতে?" রজনীকান্ত জর্ডনের দিকে তাচ্ছিল্য নিয়ে তাকিয়ে বললেন, "ইয়ান্না রাসকেল্যা! পৃথিবীটা তাহলে কিভাবে ঘুরছে?"
  • যদি রজনীকান্ত অষ্টাদশ শতাব্দীতে জন্মাতেন, তাহলে ইংরেজদের ভারতের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য লড়তে হতো!
  • রজনীকান্ত ফেসবুকে লগ-ইন করলে সাথে সাথে ফেসবুক নিজের স্ট্যাটাস আপডেট করে নেয়।
  • রজনীকান্ত ইনফিনিটি পর্যন্ত গুনেছেন। দু'বার!
  • রজনীকান্ত ছোটবেলায় একটা ফুটবলকে এত জোরে লাথি মেরেছিলেন যে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে মহাশূণ্যে চলে যায় এবং আজও সেটা সূর্যের চারধারে ঘুরে চলেছে। আমরা তাকে প্লুটো নামে চিনি!

বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

রজনীকান্ত চুটকি - এক

* রজনীকান্তের সিনেমা রোবট-এর থেকে কোন জিনিসটা শিখতে পারা যায়?
এটাই, যে সুন্দরী মেয়েরা শুধু ছেলেদেরই নয়, রোবটের মাথাও খেয়ে ফেলতে পারে!

* ব্রেকিং নিউজ! রজনীকান্ত বিগ বস ৬ এ যোগ দিচ্ছেন!
পরের দিন - 
"রজনীকান্ত চাহতে হ্যায় কি বিগ বস তুরন্ত কনফেশন রুম মে আয়ে।"

সোমবার, ২ এপ্রিল, ২০১২

রজনীকান্ত আর জেমস বণ্ড

জেমস বণ্ড সিরিজের শেষ সিনেমা। নাম, Gone with the Rajani। সেই সিনেমার শেষ ক্লাইম্যাক্স সিন হচ্ছে।
জেমস বণ্ড তার ওয়ালটার পিপিকে পিস্তল রজনীর দিকে তাক করে বললো, "দ্য নেম'স বণ্ড। জেমস বণ্ড!" ঠোঁটের কোনায় একটা তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে বণ্ড সোজা রজনীকান্তকে গুলি করলো এবং ---
-----
-----
-----
জেমস বণ্ড মরে গেলো!
আসলে বণ্ড যেই না গুলিটা করেছে, রজনীকান্ত জোরে একটা ফুঁ দিয়েছে। ব্যস! হাওয়ার ধাক্কায় বুলেট সামনের দিকে আসার বদলে পেছনে দিকে চলে গেলো এবং বণ্ডের হাসিমুখের ফাঁক দিয়ে ভেতর ঢুকে কাম তামাম করে দিলো।
এবার রজনীকান্ত পকেট থেকে সিগারেট বার করে ধরিয়ে নিয়ে বললো, "ইয়ান্না র‍্যাসকেল্লা! মাই নেম ইজ কান্ত, রজনীকান্ত, এণ্ড আই এম নট এ্যা মিয়ার মর্টাল! মাইণ্ড ইট!" 

সোমবার, ২৬ মার্চ, ২০১২

সেভ ফুয়েললা, ইউজ সাইকেললা

ধুম - তিন, হাই-ভোল্টেজ এ্যাকশন সিন চলছে।
আমির খান, অভিষেক বচ্চন, উদয় চোপড়া - তিনজনই তিনটে সুপারবাইক নিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে প্রচণ্ড গতিতে যাচ্ছে। গতিবেগ বাড়তে বাড়তে ঘন্টায় আড়াইশো কিলোমিটার। কেউই ছেড়ে দিতে রাজি নয়।
----
----
এমন সময় হঠাৎ ..........
রজনীকান্ত একটা সাইকেল চালিয়ে তিনজনকেই ওভারটেক করে চলে গেলো। আর, যেতে যেতে বলে গেলো, "ইয়ান্না রাসকেলা। সেইভ ফুয়েললা, ইউজ সাইকেললা। মাইন্ড ইট!"