পেট্রোল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পেট্রোল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৬ জুলাই, ২০১৪

সদা সত্য কথা বলিবে

পৃথিবীর মোটামুটি সব পেট্রোল পাম্পেই সতর্কতার জন্য নোটিস লাগানো থাকে যে এখানে ধূমপান করা নিষেধ। কিন্তু ভারতের এক পেট্রোল পাম্পের মালিক
পেট্রোল পাম্পের সেই নোটিসের ছবি
"সদা সত্যকথা বলিবে" এই আপ্তবাক্যটি একটু বেশী সিরিয়াসভাবে নিয়ে নিজের পেট্রোল পাম্পে লিখে রেখেছেন - 
এখানে ধূমপান করা নিষেধ। আপনাদের জীবনের কোনও দাম না-ই থাকতে পারে, কিন্তু আমাদের পাম্পের পেট্রোল খুবই দামী জিনিস!"

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

লুট লিয়া

সক্কাল-সক্কাল পাড়াতে হেবভি হইচই!
পাড়ার পার্মানেন্ট ভিখিরী দুখিয়া ফুটপাথে বসে কান্নাকাটি করছে, আর তার সেকেণ্ড ইন কম্যান্ড সুদর্শন তাকে শান্ত করার চেষ্টা করেই যাচ্ছে। 
আমি এগিয়ে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম।
দুখিয়া দেখি কপাল চাপড়াচ্ছে আর বলছে, "কি সর্বনাশ, আমার মাথায় তো আকাশ ভেঙ্গে পড়লো রে! কেউ শালা আমার সাইকেলটা চুরি করে নিয়ে গেছে আর ওর মোটরসাইকেলটা আমার জন্য ছেড়ে গেছে।"
সুদর্শনও দেখি একই রেটে মাথা চাপড়াচ্ছে আর বলছে, "আরে ভাই, তুই তো একদম বরবাদ হয়ে গেলি রে! এই বাইকটা তো শালা পেট্রলে চলে!"


মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

প্রণব মুখার্জি ঠিকই বলেছিলেন

প্রণব মুখার্জি একদম ঠিক কথাই বলেছিলেন, যখন এই বছরের প্রথম দিকে এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, "এই বছরে জিডিপি (GDP) বাড়বে।"
আমরা আসলে ওনাকে জিজ্ঞেস করিনি যে জিডিপি-র পুরো মানেটা কি।
এই বছরে জিডিপি-র বৃদ্ধি দেখে আমরা বুঝলাম যে ওটার মানে হলো গ্যাস, ডিজেল আর পেট্রোল। (Gas, Diesel, Petrol)

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

পেট্রোলের দাম

ভারত সরকার পেট্রোলের দাম বাড়ানোর পর, এক জামাই তার শ্বশুরকে চিঠি লিখেছে - 
মাননীয় শ্বশুরমশাই,
আপনি তো জানেন যে পেট্রোলের দাম মোটামুটিভাবে লিটারে আট টাকা করে বাড়ানো হয়েছে। এই অবস্থায় আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি দয়া করে বিয়ের সময়ে দেওয়া গাড়িটা অথবা আপনার মেয়ে, যেকোন একজনকে ফেরত নিয়ে যান। আমার পক্ষে দুটোকে একসাথে মেনটেন করা আর সম্ভব হয়ে উঠছে না।
বিনীত,
আপনার মেয়ে-জামাই